অ্যাপল টিভি প্লাসে এসেছে আমেরিকান থ্রিলার সিরিজটি। মারিসা স্ট্যাপলির একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির গল্প লাকি আর্মস্ট্রং নামের এক নারীকে কেন্দ্র করে। নিজের অশান্ত ও জটিল অতীত পেছনে ফেলে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে সে। কিন্তু পুরনো গোপন রহস্যগুলো আবার সামনে আসতে শুরু করলে সে বাধ্য হয় সত্যের মুখোমুখি দাঁড়াতে। অভিনয়ে আনা টেইলর জয়, টিমোথি অলিফ্যান্ট, ক্লিফটন কলিনস প্রমুখ।
আরো খবর
অন্তর্জাল
লাকি

চলচ্চিত্র
জংলি

অভিনয়ে সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি। পরিচালনা এম রাহিম। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : জনির বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব। সহপাঠী নূপুরকে ভালোবাসে জনি। তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায় সে। অপ্রত্যাশিতভাবে একদিন সে সম্পর্কে জটিলতা শুরু হয়। সবকিছু ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, জনি থেকে হয়ে ওঠে জংলি। সেই জংলিজীবনে জড়িয়ে যায় এক ছোট্ট মেয়ে পাখি।
টিভি হাইলাইটস
হরমুজ প্রণালি

সমুদ্রপথে তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-চতুর্থাংশই হরমুজ প্রণালি দিয়ে সারা বিশ্বে পৌঁছায়। এই প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ। হরমুজ কি এখন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে? ডয়চে ভেলের ‘টু দ্য পয়েন্ট’-এর আজকের পর্ব ‘দ্য স্ট্রেইট অব হরমুজ : ইরানস মোস্ট পাওয়ারফুল উইপন’, দেখা যাবে সকাল ৯টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
গৃহযুদ্ধ

বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে এটি। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, জুলফিকার চঞ্চল, জ্যোতি ইসলাম, রিমু রোজা খন্দকার প্রমুখ।
