• ই-পেপার

টিভি হাইলাইটস

হরমুজ প্রণালি

আরো খবর

আরো খবর

সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এ সময়েও ক্যামেরার সামনে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী, তাও আবার অ্যাকশন দৃশ্যে! ‘রাকা’ ছবির শুটিং করেই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন দীপিকা।

 

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭৩ বছরের ইতিহাসে এবার প্রথমবার অংশ নিচ্ছে পাকিস্তান। ৯ আগস্ট-৫ সেপ্টেম্বর ভিয়েতনামে আয়োজিত আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

 

      ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পদত্যাগের কারণ অবশ্য জানাননি তৃণমূল কংগ্রেস নেত্রী। শোনা যাচ্ছে, শিগগির বিজেপিতে যোগ দেবেন মল্লিক পরিবারের এই অভিনেত্রী। তাঁর পদত্যাগের পর তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি বলেছেন, আরো যাঁরা যাঁরা দল ছেড়ে যেতে চান চলে যান।

 

অন্তর্জাল

লাকি

লাকি
‘লাকি’ সিরিজের দৃশ্য

অ্যাপল টিভি প্লাসে এসেছে আমেরিকান থ্রিলার সিরিজটি। মারিসা স্ট্যাপলির একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির গল্প লাকি আর্মস্ট্রং নামের এক নারীকে কেন্দ্র করে। নিজের অশান্ত ও জটিল অতীত পেছনে ফেলে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে সে। কিন্তু পুরনো গোপন রহস্যগুলো আবার সামনে আসতে শুরু করলে সে বাধ্য হয় সত্যের মুখোমুখি দাঁড়াতে। অভিনয়ে আনা টেইলর জয়, টিমোথি অলিফ্যান্ট, ক্লিফটন কলিনস প্রমুখ।

চলচ্চিত্র

জংলি

জংলি
সিয়াম আহমেদ, শবনম বুবলী

অভিনয়ে সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি। পরিচালনা এম রাহিম। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

 

গল্পসূত্র : জনির বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব। সহপাঠী নূপুরকে ভালোবাসে জনি। তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায় সে। অপ্রত্যাশিতভাবে একদিন সে সম্পর্কে জটিলতা শুরু হয়। সবকিছু ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, জনি থেকে হয়ে ওঠে জংলি। সেই জংলিজীবনে জড়িয়ে যায় এক ছোট্ট মেয়ে পাখি।

টিভি হাইলাইটস

গৃহযুদ্ধ

গৃহযুদ্ধ
‘গৃহযুদ্ধ’ ধারাবাহিক নাটকের দৃশ্য

বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে এটি। রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, জুলফিকার চঞ্চল, জ্যোতি ইসলাম, রিমু রোজা খন্দকার প্রমুখ।