১৯৮৬ সালের জুন মাস। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে মেক্সিকোর ভেরাক্রুজের পাহাড়ি অঞ্চল। একটি পরিত্যক্ত বাড়ির পাশের গভীর গর্তের তলায় ফেলিপে নামে এক ছেলেকে খুঁজে পায় ১০ বছর বয়সী মিগেল। ফেলিপের সঙ্গে গোপন বন্ধুত্ব গড়ে ওঠে মিগেলের। ফেলিপেকে অপহরণ করা হয়েছে, আর এই অপহরণের সঙ্গে জড়িত তার আপনজনরাই। মেক্সিকান থ্রিলার সিরিজটি আজ এসেছে নেটফ্লিক্সে।
দুই মিনিট পরপর পোস্ট দেওয়ার তো দরকার নেই
- নতুন তিনটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে মিম মানতাশাকে। ঈদের নাটকেও দেখা গেছে তাঁকে। কথায় কথায় জানা গেল, আজ এই মডেল-অভিনেত্রীর জন্মদিন। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
অন্তর্জাল
আই’ম নট অ্যাফ্রেইড

চলচ্চিত্র
বাজাও বিয়ের বাজনা

অভিনয়ে রিয়াজ, অপু বিশ্বাস, জনা। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : সোহেল ও বর্ষা একে অপরের প্রেমে পড়ে; কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। প্রেম সফল করতে তারা নানা ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি করে। পরিবারকে বোঝানোর জন্য এবং নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে তারা বিভিন্ন পরিকল্পনা করে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।
টিভি হাইলাইটস
জাম্বিয়া আনটেইমড

এনিম্যাল প্লানেটে রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে তথ্যচিত্র ‘জাম্বিয়া আনটেইমড’। জাম্বিয়ার একটি মনোমুগ্ধকর উপত্যকায় বসবাসকারী নানা ধরনের বন্য প্রাণীর জীবনযাপন এবং তাদের প্রতিদিনের টিকে থাকার লড়াই তুলে ধরেন উপস্থাপক। আফ্রিকার এই বৈচিত্র্যময় অরণ্যের অপরূপ প্রকৃতি ও বন্যপ্রাণীর আচরণই এই তথ্যচিত্রের মূল আকর্ষণ।
ওয়ারফেজের নতুন গান ‘গিরগিটি’

বাংলাদেশে হেভি মেটাল ও রক মিউজিক ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘ওয়ারফেজ’। দীর্ঘ ১৪ বছর পর ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের নতুন গান ‘গিরগিটি’। ৬ জুলাই ‘লয় রেকর্ডস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। ২০১২ সালের পর এটিই ব্যান্ডটির নতুন কোনো স্টুডিও অ্যালবামের প্রথম গান। ‘গিরগিটি’ গানটি কেবল একটি সিঙ্গেল ট্র্যাক হিসেবেই নয়; বরং ‘আপস্টুডিও প্রোডাকশন হাউজ’-এর ব্যানারে নির্মাণাধীন ‘গিরগিটি’ চলচ্চিত্রেও দেখতে পাবেন দর্শক।
