সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েদা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূঁইয়া (৪৮) নামের তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সাভার থানার মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে (২৫) এবং ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মণ্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. জসিম উদ্দিন (৪০), মো. মামুন খান (৩২), মো. হাসান আলী (২৬) ও মো. মুরাদ হোসেন (৪২)।

