• ই-পেপার

পুলিশের দুই ইউনিটের নাম পাল্টানোর প্রস্তাব

সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

নিজস্ব প্রতিবেদক
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনের মাধ্যমে ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-এর পরিবর্তে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

 

 

 

এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন রিমান্ডে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগকর্মী মো. সজিব (৩২)।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি

দেশের অর্ধেক পরিবার এখনো খোলা তেল ব্যবহার করে

নিজস্ব প্রতিবেদক
দেশের অর্ধেক পরিবার এখনো খোলা তেল ব্যবহার করে

দেশে ভোজ্যতেলের নিরাপত্তা পুষ্টিগুণ নিশ্চিত করতে বাজারজাতকরণের সব পর্যায়ে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্বচ্ছ বোতলে আলো প্রবেশের রণে সমৃদ্ধকৃত ভোজ্যতেলের ভিটামিন নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। একই কা সঙ্গে অধিক তাপমাত্রায় তেল পরিশোধন করলে ট্রান্সফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যা হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়।

গতকাল রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত ভোজ্যতেল : বিশেষজ্ঞ সংলাপ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, ক্রুড ভোজ্যতেল আমদানি থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় ভিটামিন অক্ষুণ্ন রাখতে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং নিশ্চিত করা জরুরি। এ জন্য স্বচ্ছ প্যাকেজিং ধীরে ধীরে পরিহার করার সুপারিশ করা হয়। বিএসটিআইয়ের প্রতিনিধি এস এম আবু সাঈদ বলেন, ভোজ্যতেলের প্যাকেজিংয়ের ক্ষেত্রে ফুড-গ্রেড সনদ নেওয়া বাধ্যতামূলক হলেও প্যাকেজে ফুড-গ্রেড প্রতীক ব্যবহার এখনো বাধ্যতামূলক করা হয়নি।

 

ঢাকায় ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশের টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি দিতে চায় ইতালি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি দিতে চায় ইতালি

ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেছেন, ইতালীয় কম্পানিগুলো বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সূচনা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখন তারা বাংলাদেশের অংশীদারদের এমন প্রযুক্তি দিতে চায়, যা টেকসই উৎপাদন, সরবরাহব্যবস্থা (লজিস্টিকস) এবং বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে আলেসান্দ্রো এসব কথা বলেন। বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ইতালির ১১টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের একটি ব্যাবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে।

প্রতিনিধিদলটি গতকাল থেকে ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে। সফরে তাদের সঙ্গে রয়েছেন ইতালির আঞ্চলিক ট্রেড কমিশনার আন্তোনিয়েত্তা বাক্কানারি, ইতালিয়ান ট্রেড এজেন্সি এবং ইতালির টেক্সটাইল যন্ত্রপাতি প্রস্তুতকারকদের সংগঠন এসিআইএমআইটির কর্মকর্তারা।