• ই-পেপার

ভারতের হাইকমিশনার

সব সমস্যার সমাধান সম্ভব ভালোবাসা ও আন্তরিকতায়

মন্ত্রিসভার অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীকে

বিশেষ প্রতিনিধি
মন্ত্রিসভার অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীকে

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা। গত ৪ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সম্মেলন শুরু হতে যাচ্ছে।

 

মৌসুমি বায়ু প্রবেশ, ছয় বিভাগে বৃষ্টি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক
মৌসুমি বায়ু প্রবেশ, ছয় বিভাগে বৃষ্টি হতে পারে আজ

সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। এরই মধ্যে বিভিন্ন বিভাগে এ বায়ু সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে আজ শুক্রবার দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষার মৌসুমি বায়ু এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। এর ফলে আজ থেকে সারা দেশে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কয়েক বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এই বর্ষা সক্রিয়তার প্রভাবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পুশ ইন-সীমান্ত হত্যা

সীমান্তের সব জেলায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
সীমান্তের সব জেলায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

বাংলাদেশে পুশ ইন এবং সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার দেশের সব সীমান্তবর্তী জেলা ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। একই দাবিতে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগের হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।

 

ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রীর চীন সফর জুনের শেষে

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর চীন সফর জুনের শেষে

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর চলতি জুন মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন, যা দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেবে। গতকাল বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বৈশ্বিক বর্তমান জ্বালানিসংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান ঋণের বোঝা, বিশ্ব বাণিজ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য আঞ্চলিক সহযোগিতা বর্তমান বিশ্বে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে।