প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১’। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।
আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এই ই-স্পোর্টস ইভেন্টটির আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইস্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিল ‘গোট ইস্পোর্টস’ এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল ‘হাইটেবিল’।
পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল। সংবাদ বিজ্ঞপ্তি

