আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে লাল-সবুজের পতাকাকে নতুন উচ্চতায় ওড়াল বাংলাদেশের উদীয়মান তরুণ উদ্ভাবকরা।
আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা ছিনিয়ে এনেছে দুটি গোল্ড এবং দুটি সিলভার মেডেল। যার একটি স্বর্ণপদক অর্জন করেছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সপ্তম শ্রেণির ছাত্র কিঞ্জল নাগ দিব্য।
গত ১৬ থেকে ১৮ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিকের (ওআইসিও) ১৫তম আসর। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, নিউজিল্যান্ডসহ বিশ্বের প্রযুক্তিতে অগ্রগামী ২৬টি দেশের প্রায় দুই হাজার তরুণ উদ্ভাবক ও গবেষক অংশগ্রহণ করে। এতে আধুনিক রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইনফরমেশন টেকনোলজির মতো ভবিষ্যৎ প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে মোট ৩৭৩টি যুগান্তকারী প্রজেক্ট ও ইনভেনশন প্রদর্শিত হয়।