নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময়সভা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও সেক্রেটারি আ স ম সায়েম প্রমুখ। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


