নওগাঁ বিশ্ববিদ্যালয়
অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়
পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা

এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার অ্যাটকোর

সাংবাদিকদের প্রতিবাদের মুখে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং : অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন কবির খান

জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান। মো. কবির খান কুমিল্লা মহানগরের সন্তান। তিনি এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক ছিলেন।
বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জ্বালানিসংকট মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা পূরণে বাংলাদেশ আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীল। অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এলএনজি আমদানির জন্য ব্যয়-সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অর্থায়নের ফলে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সংগ্রহে সক্ষম হবে। এতে ব্যয়বহুল স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমবে এবং নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
অতিরিক্ত অর্থায়নের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গ্যারান্টি সমর্থিত অর্থায়ন সুবিধা থাকবে, যা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট ও স্বল্পমেয়াদি ঋণসুবিধার মাধ্যমে এলএনজি আমদানির অর্থ পরিশোধ নিরাপদ করবে। এর ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য এলএনজি সংগ্রহ ব্যবস্থার দিকে এগোতে পারবে এবং একই সঙ্গে বাজারের অস্থিরতা মোকাবেলায় প্রয়োজনীয় নমনীয়তাও বজায় রাখতে সক্ষম হবে।
