• ই-পেপার

এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার অ্যাটকোর

পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা

পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গত রবিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা। টঙ্গীর তুরাগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান প্রমুখ। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির ওপর সর্বোচ্চ ৭৫% স্কলারশিপ এবং তাত্ক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। সংবাদ বিজ্ঞপ্তি

নওগাঁ বিশ্ববিদ্যালয়

অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি
অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময়সভা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে  সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও সেক্রেটারি আ স ম সায়েম প্রমুখ। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

 

ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন কবির খান

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন কবির খান
মো. কবির খান

জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান। মো. কবির খান কুমিল্লা মহানগরের সন্তান। তিনি এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক ছিলেন।

 

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

কালের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জ্বালানিসংকট মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাংলাদেশের এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-এর আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা পূরণে বাংলাদেশ আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীল। অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এলএনজি আমদানির জন্য ব্যয়-সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অর্থায়নের ফলে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সংগ্রহে সক্ষম হবে। এতে ব্যয়বহুল স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমবে এবং নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

অতিরিক্ত অর্থায়নের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গ্যারান্টি সমর্থিত অর্থায়ন সুবিধা থাকবে, যা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট ও স্বল্পমেয়াদি ঋণসুবিধার মাধ্যমে এলএনজি আমদানির অর্থ পরিশোধ নিরাপদ করবে। এর ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য এলএনজি সংগ্রহ ব্যবস্থার দিকে এগোতে পারবে এবং একই সঙ্গে বাজারের অস্থিরতা মোকাবেলায় প্রয়োজনীয় নমনীয়তাও বজায় রাখতে সক্ষম হবে।