• ই-পেপার

অভ্যন্তরীণ কোন্দলে অসন্তোষ জানালেন শেখ হাসিনা

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩২.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৯ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.২ডিগ্রি সে.। রংপুর ৩২.২ডিগ্রি সে.। খুলনা ৩২.৮ডিগ্রি সে.। বরিশাল ৩২.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ২৯.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৭.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.১ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার আর নেই
আব্দুল রউফ সরকার

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রউফ সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের পুবাইল কলেজসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমের ছোট ছেলে আবু বকর সরকার বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (বিসিএস কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের মৃত্যুতে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

কর্মচারী নিয়োগের ক্ষমতা ফের ম্যানেজিং কমিটির হাতে

নিজস্ব প্রতিবেদক
কর্মচারী নিয়োগের ক্ষমতা ফের ম্যানেজিং কমিটির হাতে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা ফের গভর্নিং বডি বা স্কুল ম্যানেজিং কমিটির হাতে ফিরেছে। গত বছরের সেপ্টেম্বরে এ ক্ষমতা জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির কাছে দেওয়া হয়েছিল।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক পরিপত্রে ২০২৫ সালের সেপ্টেম্বর জারি করা পরিপত্রটি বাতিল করা হয়। একই সঙ্গে আগের বিধান পুনর্বহালের কথা জানানো হয়। ফলে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের দায়িত্ব আবারও পরিচালনা পর্ষদের হাতেই ফিরে গেল।

পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে) শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য পদে নিয়োগে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার এসংক্রান্ত অংশ বহাল করা হয়েছে। ফলে ট্রেড সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে আগের নিয়মেই নিয়োগ দেওয়া হবে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ভিত্তিতে সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগ হয়। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ পরিচালনা পর্ষদের মাধ্যমে হয়ে আসছিল। এসব নিয়োগে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। সম্প্রতি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কর্মচারী নিয়োগ পরিচালনা কমিটির হাতেই ফিরিয়ে দেওয়া হলো।

 

 

আরো আট জেলায় ২ হত্যা ও ৬ লাশ উদ্ধার

স্কুলছাত্রীকে হত্যায় অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
স্কুলছাত্রীকে হত্যায় অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা

দেশের বিভিন্ন জেলায় হত্যা, গণপিটুনি, পারিবারিক সহিংসতা, অস্বাভাবিক মৃত্যু এবং একাধিক স্থান থেকে মরদেহ উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। সাতক্ষীরা, ঢাকা, নওগাঁ, গাজীপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, জামালপুর ও গোপালগঞ্জ থেকে পাঠানো প্রতিনিধিদের খবরে এসব তথ্য জানা গেছে। কয়েকটি ঘটনায় মামলা করা হয়েছে, কয়েকজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা সুরাইয়া আক্তারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। পরে তাঁর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সোমবার রাতে পুলিশ কাশিবাটি গ্রাম থেকে স্কুলছাত্রী ও সুরাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।

সাভার : সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবারের ঘটনার পর গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়।

নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধে বড় ভাই মীর ইসমাইল হোসেন (৮৩) আহত হন। পরে গতকাল ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্তের স্ত্রী ও ছেলেকে আটক করেছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে আবুল কালাম (২২) নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী পিপাসা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে। গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন।

রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর গ্রামে নিজ শয়নঘর থেকে মনিরুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে আটক করা হয়েছে।

বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ মিফতাহুল জান্নাহ্ হিফজুল কোরআন মডেল মহিলা মাদরাসার আবাসিক ছাত্রী জান্নাতুল ফেরদাউসের (১১) মরদেহ সোমবার রাতে উদ্ধার করা হয়েছে।

জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদী থেকে গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

অভ্যন্তরীণ কোন্দলে অসন্তোষ জানালেন শেখ হাসিনা | কালের কণ্ঠ