• ই-পেপার

দ্রুত শুনানির অনুরোধ

বিএটির ২ হাজার ৫৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি

  • ► রাজস্ব আদায়ের স্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ এনবিআর
  • ► বিএটি ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আর্থিক বিবরণীতে স্থানীয়ভাবে তামাকপাতা সংগ্রহের খরচ উল্লেখ ছিল না

দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকরা

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সন্ধ্যায় পৌঁছেন নাবিকরা

আমরা যেন দ্বিতীয় জীবন ফিরে পেলাম। যুদ্ধের ভয়াবহতার মধ্যে চারপাশে যখন জাহাজ ডুবছিল, মাথার ওপর দিয়ে উড়ছিল ক্ষেপণাস্ত্র, তখনো আমরা দেশবাসীর দোয়া আর মানসিক শক্তিতে টিকে ছিলাম।

হরমুজ প্রণালিতে দীর্ঘ তিন মাস ২৫ দিনের টানা অবরুদ্ধ দশা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর স্মৃতিচারণা করে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া রাষ্ট্রীয় মালিকানাধীন এই জাহাজের নাবিকরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।

গতকাল দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে উড়োজাহাজে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তাঁরা। বিমানবন্দরে নাবিকদের স্বাগত জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে টার্মিনালের বাইরে স্বজনদের মাঝে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। দেশে ফেরার পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ সময়ের নানা লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম এবং তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, যুদ্ধের সময়ে পারস্য উপসাগরে জাহাজের ওপর দিয়ে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র যাচ্ছিল এবং আশপাশের অনেক জাহাজ ডুবে যাচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে তাঁদের জাহাজ ছেড়ে নিরাপদ হোটেলে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

গুলিয়াম ফাওরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এয়ারবাস

গুলিয়াম ফাওরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এয়ারবাস

বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণের পথে হাঁটছে ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। প্রতিষ্ঠানটির সিইও গুলিয়াম ফাওরি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত বছরের তুলনায় বছরের প্রথম ছয় মাসে ডেলিভারি বেড়েছে ১৫ শতাংশ। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চলতি বছর ৮৭০টি উড়োজাহাজ ডেলিভারি দিতে সক্ষম হবে তারা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৫১টি উড়োজাহাজ ডেলিভারি করেছে এয়ারবাস।

বিএটির ২ হাজার ৫৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি | কালের কণ্ঠ