ব্রিটেনে একটি চীনা মালিকানাধীন স্টিল কম্পানি জাতীয়করণে যুক্তরাজ্য সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তে বেইজিং গভীর অসন্তোষ প্রকাশ করছে এবং যুক্তরাজ্যে চীনা কম্পানিগুলোর প্রতি ন্যায্য ও বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার আহবান জানাচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটিশ স্টিল নামের কম্পানিটির মালিক ছিল চীনের বেসরকারি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান চিংইয়ে স্টিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লোকসানে থাকা ব্রিটিশ স্টিল অধিগ্রহণের পর বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে এবং যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে যুক্তরাজ্য সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজেদের হাতে নিয়েছে বলে অভিযোগ করে চীন। বেইজিংয়ের মতে, এই পদক্ষেপে চিংইয়ে স্টিলের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং যুক্তরাজ্যে বিনিয়োগের বিষয়ে চীনা কম্পানিগুলোর আস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূত্র : সিএমজি
ভারতের প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ
- ‘বিক্রম-১’ রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে
চীনা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করল যুক্তরাজ্য

চীনে ভূমিধসে নিহত ৮, ৩৪ জন নিখোঁজ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চংকিংয়ের পেংশুই জেলায় বড় ভূমিধস হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন কমপক্ষে ৩৪ জন। এ ছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এই ভূমিধস ঘটে বলে জানিয়েছেন পেংশুই জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূমিধসের অল্প সময়ের মধ্যে দুর্যোগ মোকাবেলা বিভাগের উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। বর্তমানে ৮০০ কর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং নিখোঁজদের সন্ধান পেতে এখনো তৎপরতা জারি আছে। পেংশুইয়ের যে এলাকায় ভূমিধস হয়েছে সেটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়ক। ভূমিধসের পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীনা সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি। সেই ছবিতে দেখা গেছে, ওই এলাকার সড়কের একাংশ মাটি-পাথরের স্তূপে ঢেকে গেছে। ভূমিধসের পর পর ধুলাবালির মেঘে ঢেকে গিয়েছিল ওই এলাকা। সূত্র : গালফ নিউজ
সংক্ষিপ্ত
গুজরাটে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ৮ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে গতকাল শনিবার একটি অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৯ জন। আহমেদাবাদ শহরের ভাস্ত্রাল এলাকায় ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের কারখানাটিতে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। সংস্থাটির কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় বিস্ফোরণের খবর পান তাঁরা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। তিনি বলেন, ‘গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজির কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে।’ সূত্র : এনডিটিভি
বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে মৃত্যু ২০০০

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ১৫ দিনে বেলজিয়ামে মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার মানুষের।
বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঘটেছে এসব মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি। সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সলে। সে বছর এক হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে। সূত্র : আনাদোলু এজেন্সি
