চীনে ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যার মাঝেই দেশটির গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা এক অদ্ভুত ও চরম আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ওই এলাকায় শত শত সাপ ভেসে বেড়াচ্ছে। খামার থেকে পালিয়ে যাওয়া এসব সাপের আতঙ্কে কাটছে বাসিন্দাদের জীবন। এমনকি এরই মধ্যে সাপের কামড়ে ওই এলাকায় এক নারী নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। গুয়াংশিতে তীব্র বন্যায় বিভিন্ন প্রজনন খামার থেকে শত শত সাপ পালিয়ে গেছে। সূত্র : ব্লুমবার্গ



