পৃথিবীতে মানুষের মতো অন্যান্য অনেক প্রাণীর মধ্যেই ডান বা বাঁদিক বেছে নেওয়ার একটি স্বাভাবিক প্রবণতা বা ‘হ্যান্ডেডনেস’ রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় ৫৫ কোটি বছর আগে। অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত ‘স্প্রিগিনা ফ্লাউন্ডারসি’ নামের একটি প্রাচীন কৃমিজাতীয় প্রাণীর জীবাশ্ম বিশ্লেষণ করে গবেষকরা এই চমকপ্রদ তথ্য পেয়েছেন। এটিই পৃথিবীর ইতিহাসে মাথা থাকা সবচেয়ে প্রাচীন প্রাণী এবং একই সঙ্গে জানা ইতিহাসের প্রথম ‘ডানহাতি’ জীব। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এডিয়াকারান যুগের এই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীটির দেহ ছিল চ্যাপ্টা ও খণ্ডিত, যার দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ চার ইঞ্চি। সূত্র : সিএনএন



