• ই-পেপার

সুদানে গৃহযুদ্ধ

ক্ষুধার জ্বালায় মাটি, ঘাস আবর্জনা খাচ্ছে মানুষ

‘নিকারাগুয়ায় আর কখনো নির্বাচন হবে না’

কালের কণ্ঠ ডেস্ক
‘নিকারাগুয়ায় আর কখনো নির্বাচন হবে না’

নিকারাগুয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ড্যানিয়েল অরতেগা দেশে আর কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বিরোধীদের ক্ষমতা থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান ৮০ বছর বয়সী এই নেতা। স্যান্ডিনিস্তা বিপ্লবের ৪৭তম বার্ষিকী অনুষ্ঠানে অরতেগা জানান, অভ্যুত্থানকারী ও দেশদ্রোহীদের আটকাতে তিনি জাতীয় অ্যাসেম্বলির মাধ্যমে কঠোর আইন পাস করবেন। এতে করে দেশটিতে পূর্ণাঙ্গ পারিবারিক একনায়কতন্ত্র কায়েম হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, আগামী বছর নিকারাগুয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র : দ্য গার্ডিয়ান

 

চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

কালের কণ্ঠ ডেস্ক
চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

খাবার পৌঁছে দেওয়ার ফাঁকে ওয়াং জিবিং কাগজের টুকরায় লিখে রাখতেন কবিতা। সেই সংকলনই তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্যিক সম্মাননা। ৫৬ বছর বয়সী ওয়াং ২০১৯ সালের দিকে খাবার সরবরাহকারী রাইডার হিসেবে কাজ শুরু করেন। পরে তাঁর কবিতা ও প্রবন্ধ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তিনি একজন পরিচিত লেখক হয়ে ওঠেন। তাঁর কাব্যগ্রন্থ লো ফ্লাইট মূলত খাবার সরবরাহকারী কর্মীদের দৈনন্দিন জীবন-সংগ্রাম, অনিশ্চয়তা ও মানসিক চাপকে কেন্দ্র করে লেখা। বইটি প্রকাশিত হয় ২০২৪ সালে। চীনের আধুনিক সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু সুনের নামে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান হিসেবে বিবেচিত হয়। সূত্র : বিবিসি

 

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এ বন্যায় শতাধিক ঘরবাড়ি, হোটেল ও দোকানপাট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) নুরিস্তানের প্রাদেশিক রাজধানী পারুন ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে শহরের বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেসে গেছে। সূত্র : জিও নিউজ

 

দিনে পাঁচ কাপ পর্যন্ত কফি পান নিরাপদ : গবেষণা

কালের কণ্ঠ ডেস্ক
দিনে পাঁচ কাপ পর্যন্ত কফি পান নিরাপদ : গবেষণা

দৈনিক পাঁচ কাপ পর্যন্ত কফি পান বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ বলে এক গবেষণায় উঠে এসেছে। কফিতে থাকা ক্যাফেইন পরিমিত মাত্রায় গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি তো বাড়েই না, বরং কিছু ক্ষেত্রে এটি মারাত্মক শারীরিক জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিকিৎসাবিজ্ঞানীরা জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ করাসাধারণভাবে নিরাপদ গবেষণার তথ্যানুযায়ী, পরিমিত কফি পানের অভ্যাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হৃদরোগ ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকো (ইউসিএসএফ) স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. গ্রেগরি মার্কাস বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ক্যাফেইন। সাম্প্রতিক গবেষণাগুলোর পর্যালোচনা করে দেখা গেছে, অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান ছাড়া দিনে সর্বোচ্চ পাঁচ কাপ পরিমাণ কফি পান করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না।

তবে উচ্চমাত্রার ক্যাফেইন পানের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংকসে যে পরিমাণের ক্যাফেইন থাকে, তা উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত হৃত্স্পন্দনের ঝুঁকি বাড়াতে পারে।

অধ্যাপক মার্কাস আরো উল্লেখ করেন, কফি পানের ক্ষেত্রে সবার জন্য একটিই নিয়ম বা সর্বজনীন কোনো মাত্রা হতে পারে না। একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্যাফেইন কোনো সমস্যা তৈরি করে না, তা অন্য কারো ক্ষেত্রে বুক ধড়ফড় করা, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া কিংবা ঘুমে ব্যাঘাত ঘটানোর কারণ হতে পারে। তাই কফি গ্রহণের সময় নিজ নিজ শরীরের শারীরিক প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখা জরুরি।

ক্যাফেইন বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় উদ্দীপক উপাদান হলেও মানবদেহে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরো বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সূত্র : ডেইলি এক্সপ্রেস

ক্ষুধার জ্বালায় মাটি, ঘাস আবর্জনা খাচ্ছে মানুষ | কালের কণ্ঠ