নিকারাগুয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ড্যানিয়েল অরতেগা দেশে আর কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বিরোধীদের ক্ষমতা থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান ৮০ বছর বয়সী এই নেতা। স্যান্ডিনিস্তা বিপ্লবের ৪৭তম বার্ষিকী অনুষ্ঠানে অরতেগা জানান, ‘অভ্যুত্থানকারী ও দেশদ্রোহীদের’ আটকাতে তিনি জাতীয় অ্যাসেম্বলির মাধ্যমে কঠোর আইন পাস করবেন। এতে করে দেশটিতে পূর্ণাঙ্গ পারিবারিক একনায়কতন্ত্র কায়েম হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, আগামী বছর নিকারাগুয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র : দ্য গার্ডিয়ান

