• ই-পেপার

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

৩ দেশের সঙ্গে ফোনালাপ, উত্তেজনা প্রশমনে যে বার্তা দিলেন আরাগচি

অনলাইন ডেস্ক
৩ দেশের সঙ্গে ফোনালাপ, উত্তেজনা প্রশমনে যে বার্তা দিলেন আরাগচি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য পাকিস্তানের সেনাপ্রধান, ওমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন।

উত্তেজনা কমাতে ফোনালাপের বিষয়ে আরাগচি জানান, আলোচনায় সব পক্ষই বিরোধ নিরসনে কূটনীতির পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

একই সঙ্গে তারা আঞ্চলিক ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উত্তেজনা আরো বৃদ্ধি ঠেকাতে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানান তিনি।

মার্কিন হামলার তীব্র নিন্দা, আত্মরক্ষার হুঁশিয়ারি

এদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

দেশজুড়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আরাগচি বলেন, এসব হামলা গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের (এমওইউ) সুস্পষ্ট লঙ্ঘন।

গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানে আগুন, অতঃপর...

অনলাইন ডেস্ক
গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানে আগুন, অতঃপর...
সংগৃহীত ছবি

গ্রিস বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমানে মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায়। এর পরপরই দেশটির জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করেছে। 

তবে ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে পাইলটকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আন্দালু এজেন্সি

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে থাকা অবস্থায় যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এরপরই পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণ করান।

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মারিয়া মুজাকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।

২ দিনে ইরানে ১৭০টি হামলা চালায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
২ দিনে ইরানে ১৭০টি হামলা চালায় যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলীয় এলাকায় গত দুই দিনে ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম, সামরিক স্পিডবোট এবং সামরিক রসদ সরবরাহ অবকাঠামো।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া।

এর আগে গত জুন মাসের দুই দিনের সর্বশেষ সামরিক উত্তেজনার সময় ওয়াশিংটন যতগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, এবারের হামলার সংখ্যা তার প্রায় ১৪ গুণ।

ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নয়, নিজেদের অধিকার রক্ষা করবে ইরান

অনলাইন ডেস্ক
ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নয়, নিজেদের অধিকার রক্ষা করবে ইরান
সংগৃহীত ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক বক্তব্যের জবাবে একই ধরনের ভাষা ব্যবহার করবে না তেহরান।

সরকারি কর্মকর্তাদের ট্রাম্পকে একইভাবে কটূক্তি করে জবাব দেওয়ার আহ্বান জানানো সমালোচকদেরও তিনি প্রত্যাখ্যান করেন বলে জানায় আলজাজিরা

ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, ‘যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা এমন রাজনীতি শিখব না।’ 

তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি অপমান ছাড়া কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই অপমানজনক। আমরা আমাদের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করব।’

এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’, ‘জঘন্য এবং হিংস্র’, ‘সহিংস ও অসুস্থ মানসিকতার মানুষ’ বলে আখ্যায়িত করেন।