• ই-পেপার

দেয়াল ধসে পাকিস্তানে ১৩ শ্রমিক নিহত

ইবোলা সংক্রমণে কঙ্গোর এতিমখানায় দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
ইবোলা সংক্রমণে কঙ্গোর এতিমখানায় দুই শিশুর মৃত্যু
ছবি: রয়টার্স

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে এক নবজাতকের মৃত্যু নতুন উদ্বেগ তৈরি করেছে। জন্মের মাত্র কয়েক দিনের মধ্যে শিশুটি মারা যায়। পরে পরীক্ষায় জানা যায়, সে ইবোলায় আক্রান্ত ছিল। তার মৃত্যুর পর যে এতিমখানায় তাকে রাখা হয়েছিল, সেখানকার আরো ছয়জন শিশুকে ইবোলা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

মে মাসের শেষ দিকে বাসওয়াজা নামের ওই শিশুর মা মারা যান। এরপর নবজাতকটিকে পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া শহরে একটি গির্জা পরিচালিত এতিমখানায় নিয়ে আসা হয়। সেখানে থাকা সিস্টাররা দ্রুত বুঝতে পারেন, শিশুটির জ্বর হয়েছে। কয়েক দিনের মধ্যেই তার অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়। পরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তার মৃত্যু ইবোলার কারণে হয়েছে।

শিশুটির মৃত্যু এতিমখানাজুড়ে আতঙ্ক তৈরি করে। সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা জানান, বাসওয়াজার মৃত্যুর পর আরো ছয় শিশুর মধ্যে ইবোলার উপসর্গ দেখা যায়। ৬৯ জন শিশুর সেই এতিমখানা থেকে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় পাঁচ শিশুর ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বুনিয়ার ইভানজেলিক্যাল মেডিকেল সেন্টারের আইসোলেশন ইউনিট থেকে বেরিয়ে আসার সময় শিশুদের স্বাগত জানান এতিমখানার সিস্টাররা। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান তারা।

আরো পড়ুন
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

 

তবে সব শিশু বাঁচেনি। এক বছরের কম বয়সী আরেকজন শিশুর শরীরেও ইবোলা ধরা পড়ে। 'শেরি' বা আদরের মেয়ে নামে পরিচিত ওই শিশুটি ছিল তিন এতিম বোনের একজন। বুধবার তার মৃত্যু হয়। ইভানজেলিক্যাল মেডিকেল সেন্টারের প্রধান ডা. ফ্রেডি কিবওয়ানা বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

আক্রান্তদের মধ্যে সিস্টার ও সেবাকর্মীও

ইবোলা অত্যন্ত সংক্রামক একটি রোগ। আক্রান্ত ব্যক্তির বমি, মল, লালা এবং শরীরের অন্যান্য তরলের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, মারা যাওয়া শিশুদের দেখাশোনা করেছিলেন এমন তিনজনের শরীরেও ইবোলা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সিস্টারও রয়েছেন।

বেলজিয়ামের ক্যাথলিক সিস্টারদের উদ্যোগে ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই এতিমখানা। এখন সেখানে থাকা সিস্টাররা আক্রান্ত শিশু ও কর্মীদের জন্য নিয়মিত প্রার্থনা করছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে এক সিস্টার বলেন, ইবোলার সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার ভয় এবং সামাজিক বৈষম্যের আশঙ্কা থেকেই তিনি পরিচয় গোপন রাখতে চান। তিনি বলেন, 'আমরা সিস্টার হলেও মানুষ। এই ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।'

জন্মের পর দুই সপ্তাহও বাঁচতে পারেনি বাসওয়াজা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, চলমান প্রাদুর্ভাবে সে সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীদের একজন। এ পর্যন্ত কঙ্গোতে প্রায় ৬০০ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। রোগটিতে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে।

গর্ভে থাকা অবস্থায়ও সংক্রমণের আশঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইবোলা ভাইরাস শুধু রক্ত বা লালায় নয়, গর্ভের শিশুকে ঘিরে থাকা তরল ও প্লাসেন্টাতেও পাওয়া গেছে। এ কারণে ধারণা করা হচ্ছে, বাসওয়াজা হয়তো মায়ের গর্ভে থাকতেই সংক্রমিত হয়েছিল। আবার জন্মের সময়ও ভাইরাস তার শরীরে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান জন্মের পর মা যদি ইবোলায় আক্রান্ত হন, তাহলে বুকের দুধের মাধ্যমেও শিশুর শরীরে ভাইরাস যেতে পারে। কারণ বুকের দুধেও ইবোলার উপস্থিতি পাওয়া গেছে।

শিশুদের জন্য বাড়তি ঝুঁকি

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, চলমান প্রাদুর্ভাবে শনাক্ত হওয়া রোগীদের প্রায় ১৭ শতাংশই শিশু। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই প্রাদুর্ভাব ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা সংকটকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত কত শিশু মারা গেছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ছোট শিশুরা তুলনামূলকভাবে কম আক্রান্ত হলেও তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস শিশুদের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে, সে বিষয়ে এখনো পর্যাপ্ত গবেষণা নেই।

অপুষ্টি ও সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করছে

ইউনিসেফ জানিয়েছে, রোগের পাশাপাশি অঞ্চলটির দীর্ঘদিনের স্বাস্থ্যসংকট শিশুদের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। ইতুরি প্রদেশে অপুষ্টির হার অত্যন্ত বেশি। একই সঙ্গে সব এলাকায় শিশুদের টিকাদান কার্যক্রমও সমানভাবে পরিচালিত হয় না। ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি অপুষ্টির হার ছিল ৫২ দশমিক ১ শতাংশ। এতিমখানায় থাকা অনেক শিশুই পূর্ব কঙ্গোর দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের শিকার। তারা যুদ্ধ ও সহিংসতার কারণে পরিবার হারিয়েছে।

সম্প্রতি বুনিয়া সফর করা ইউনিসেফের স্বাস্থ্য জরুরি বিভাগের প্রধান ডগলাস নোবেল বলেন, আগে থেকেই দুর্বল স্বাস্থ্য অবস্থায় থাকা শিশুদের শরীরে ইবোলার মতো রোগ দ্রুত মারাত্মক আকার নিতে পারে।

শিশুদের জন্য বিশেষ মরদেহের ব্যাগ

সংক্রমণ ঠেকাতে মে মাসের শেষ দিকে বাসওয়াজাকে বিশেষ জলরোধী ও সিল করা মরদেহের ব্যাগে দাফন করা হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফেডারেশন জানিয়েছে, শিশুদের নিরাপদ ও সম্মানজনকভাবে দাফনের জন্য তাদের কাছে শিশুদের মাপ অনুযায়ী বিশেষ মরদেহের ব্যাগ সংরক্ষিত রয়েছে।

বর্তমানে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন এতিমখানাটি পরিদর্শন করছেন। তারা শিশু ও কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং নতুন সংক্রমণ শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ স্বাস্থ্য উপদেষ্টা বাবু রুকেঙ্গেজা বলেন, এই প্রাদুর্ভাব এমন একটি এলাকায় আঘাত হেনেছে, যেখানে আগে থেকেই মানবিক সংকট চলছে। তার ভাষায়, 'এই এতিমখানাই অনেক শিশুর শেষ আশ্রয়। তাই এখানে সংক্রমণ ছড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক।'

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ফাইল ছবি : রয়টার্স

কোনো শান্তি চুক্তি চূড়ান্ত না হলে ইরানের ওপর ‘খুব কড়া হামলা’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

গত বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যপক উত্থানের পর ব্যারেল প্রতি প্রায় ২ ডলার বেশিতে লেনদেন শেষ হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৫ ডলার বা ১.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩.১০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০.০৩ ডলারে থিতু হয়েছে।

আরো পড়ুন
ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

 

গত এপ্রিলের যুদ্ধবিরতির পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। এরপরই ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারিতে দুপুরের দিকে তেলের দাম এক লাফেই প্রায় ৩ ডলার পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে পরবর্তীতে হোয়াইট হাউজে সাংবাদিকদের দেওয়া ট্রাম্পের একটি বক্তব্যের পর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত গোপনে হরমুজ প্রণালী দিয়ে ১০ কোটি ব্যারেলেরও বেশি তেলবাহী জাহাজকে নিরাপদ পাহারা দিয়ে বের করে এনেছে।

আরো পড়ুন
দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

 

বিশ্বে প্রতিদিন প্রায় ১০ কোটি ব্যারেল তেলের চাহিদা রয়েছে। ট্রাম্পের মতে, এই গোপন অভিযানের কারণেই তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘এই পদক্ষেপ না নিলে তেলের দাম এখন ৮৫-৯০ ডলারের বদলে ২৫০ ডলারে গিয়ে ঠেকত।’

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, শান্তি চুক্তি নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার জন্য তেহরানকে ‘চরম মূল্য দিতে হবে’।

৩ ভারতীয় নিখোঁজের ঘটনায় মার্কিন কূটনীতিককে তলব

অনলাইন ডেস্ক
৩ ভারতীয় নিখোঁজের ঘটনায় মার্কিন কূটনীতিককে তলব

ওমান উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার পর ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) জেসন মিকসকে তলব করেছে ভারত সরকার। হামলার শিকার জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমেরিকা বিভাগ) নাগারাজ নাইডু মার্কিন কূটনীতিককে তলব করে এ হামলার বিষয়ে ভারতের উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি

 

ভারত সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। এক বিবৃতিতে এমইএ জানায়, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘সেত্তেবেলো’-তে হামলার ঘটনাকে ভারত কঠোরভাবে নিন্দা জানায়।

মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও তিনজন ভারতীয় নিখোঁজ রয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলমান অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

আরো পড়ুন
ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

 

পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ৯ জুন রাতে (মার্কিন সময়) ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘সেত্তেবেলো’ জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।

সেন্টকমের দাবি, পালাউর পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কারটি উপসাগরীয় ওমান অঞ্চলে চলাচলের সময় মার্কিন বাহিনীর নির্দেশনা অমান্য করায় একটি মার্কিন উড়োজাহাজ জাহাজটির ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয় এবং ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি ছিল মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা।

আরো পড়ুন
পাঁচ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

পাঁচ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

 

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর মার্কিন অবরোধ কার্যক্রমের অংশ হিসেবেই এ হামলা হয়ে থাকতে পারে। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়।

ঘটনার পর ভারত সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পরিস্থিতি আরো অবনতির আগে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি এবং চলমান আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি, যেন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

আরো পড়ুন
অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম

অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি দিনদিন বাড়ছে। ইরান সামুদ্রিক চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার পর গত এপ্রিল থেকে ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের বিরুদ্ধে অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এরপর থেকে মার্কিন বাহিনী অবরোধ লঙ্ঘনের অভিযোগে বহু জাহাজের গতিপথ পরিবর্তন বা আটক করেছে। ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজও লক্ষ্যবস্তু হয়েছে।

‘সেত্তেবেলো’-তে হামলার আগে সম্প্রতি ‘ম্যারিভেক্স’ নামের আরেকটি ট্যাঙ্কারও ওমান উপসাগরে হামলার শিকার হয়েছিল। অভিযোগ ছিল, জাহাজটি একটি ইরানি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা

অনলাইন ডেস্ক
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা
সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে কানাডা। বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সরকার নতুন একটি বিল উত্থাপন করেছে, যা পাস হলে অস্ট্রেলিয়ার পর কানাডাও এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দেশগুলোর কাতারে যোগ দেবে।

‘সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট’ নামে প্রস্তাবিত এই আইনে ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার আইনের তুলনায় এতে কিছুটা ভিন্নতা রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি প্রমাণ করতে পারে যে তারা অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি কমাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তাহলে তারা কিছু ক্ষেত্রে ছাড় পেতে পারে।

বুধবার কানাডার সংস্কৃতিমন্ত্রী মার্ক মিলার দেশটির পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন। তিনি বলেন, অনলাইন ক্ষতি মোকাবিলায় আইন প্রণয়ন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট নিয়ন্ত্রণ এবং শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট সীমিত করার বিধানও রাখা হয়েছে। আইন বাস্তবায়নের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘ডিজিটাল সেফটি কমিশন অব কানাডা’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিলে সাত ধরনের ‘ক্ষতিকর কনটেন্ট’-এর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শিশুদের হয়রানি, ঘৃণা ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। আইন ভঙ্গ করলে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ এক কোটি কানাডিয়ান ডলার বা বৈশ্বিক আয়ের ৩ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তবে প্রস্তাবিত আইনটি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে, নতুন আইন অনলাইনে সেন্সরশিপের পরিধি বাড়াতে পারে। তাদের মতে, এসব সমস্যা বিদ্যমান ফৌজদারি আইন দিয়েই মোকাবিলা করা সম্ভব।

এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও নিউজিল্যান্ড এ বিষয়ে বিভিন্ন ধরনের আইন বা নীতিমালা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিশুদের অনলাইন নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসতে পারে বলে জানিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি।

দেয়াল ধসে পাকিস্তানে ১৩ শ্রমিক নিহত | কালের কণ্ঠ