• ই-পেপার

৩ ভারতীয় নিখোঁজের ঘটনায় মার্কিন কূটনীতিককে তলব

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও রয়েছে উদ্বেগ: ইউএনএইচসিআর

অনলাইন ডেস্ক
বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও রয়েছে উদ্বেগ: ইউএনএইচসিআর

সংঘাত, সহিংসতা ও নির্যাতনের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০২৫ সালে এক দশকের মধ্যে প্রথমবারের মতো কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তবে গত বছর নতুন করে ৫৪ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ফলে বিশ্বব্যাপী শরণার্থী বা শরণার্থীসদৃশ পরিস্থিতিতে থাকা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৬ লাখে, যার মধ্যে প্রায় ৬০ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। ফলে জনমনে রয়েছে দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট এখনো উদ্বেগজনক।

বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন
কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

 

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, একই সময়ে প্রায় ১ কোটি ৪৭ লাখ শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫০ শতাংশ বেশি এবং ১৯৬৫ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রত্যাবর্তনের ঘটনা।

সবচেয়ে বেশি মানুষ ফিরে গেছেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন ও মিয়ানমারে। তবে অনেক ক্ষেত্রেই তারা নিরাপত্তাহীনতা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং মৌলিক সেবার সংকটের মধ্যে নিজ দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

আরো পড়ুন
ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ২৯ লাখ আফগান দেশে ফিরেছেন, যার মধ্যে ১৯ লাখই শরণার্থী। অন্যদিকে, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায়ও প্রত্যাবর্তনের হার বেড়েছে। গত বছর প্রায় ১৩ লাখ সিরীয় নিজ দেশে ফিরে গেছেন।

তবে ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট এখনো উদ্বেগজনক। বর্তমানে বিশ্বের প্রায় ৭০ শতাংশ শরণার্থী পাঁচ বছর বা তার বেশি সময় ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ইউএনএইচসিআরের হাইকমিশনার বারহাম সালিহ বলেন, আশ্রয় ও সুরক্ষা মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়, যেখানে লাখ লাখ শরণার্থী বছরের পর বছর নিজেদের জীবন পুনর্গঠনের সুযোগ ছাড়া অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে বাধ্য হন।

আরো পড়ুন
হজ শেষে ফিরলেন ৪৯৯৮২ হাজি

হজ শেষে ফিরলেন ৪৯৯৮২ হাজি

 

সংস্থাটি ২০৩৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদি শরণার্থী ও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র : দ্য হিন্দু

কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে আকাশসীমা বন্ধ রয়েছে। একই সঙ্গে কুয়েতগামী বিভিন্ন ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, কুয়েত সরকার তাদের দেশের ওপর ‘ইরানি আগ্রাসন’ চালানো হয়েছে বলে দাবি করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই পরিস্থিতির কারণে সমগ্র অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সম্ভাব্য হুমকি দূর হওয়া মাত্রই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু করা হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, পূর্বনির্ধারিত চুক্তি এবং নিয়মতান্ত্রিক পরিচালনা পদ্ধতি মেনেই ফ্লাইটগুলোকে অন্য রুটে ডাইভার্ট (দিক পরিবর্তন) করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও বিমান সংস্থাগুলোকে ডিজিসিএ-এর পক্ষ থেকে দেওয়া অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বিমান ভ্রমণ সংক্রান্ত সব ধরনের নির্দেশনা ও গাইডলাইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কুয়েত তাদের আকাশসীমা বন্ধের এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।

ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

অনলাইন ডেস্ক
ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন
ছবি : রয়টার্স

ভারতে তৈরি প্রথম সি-২৯৫ সামরিক পরিবহন বিমানটি সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে বলে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বুধবার জানিয়েছে। আইএএফ প্রায় ২১ হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬টি সি-২৯৫ পরিবহন বিমান সংগ্রহ করছে।

এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভাদোদারার একটি উৎপাদনকেন্দ্রে এই বিমানগুলোর মধ্যে ৪০টি সংযোজন (অ্যাসেম্বল) করবে। ভারতে তৈরি প্রথম সি-২৯৫ বিমানের সফল প্রথম উড্ডয়নের জন্য ভারতীয় বিমানবাহিনী সংশ্লিষ্ট পুরো দলকে অভিনন্দন জানিয়েছে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ ও বিমান প্রযুক্তি সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।

বিশ্ববাজারে আরো কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে আরো কমল সোনার দাম
ছবি : রয়টার্স

বিশ্ববাজারে সোনার দাম গত ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে ২১ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। এতে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৩ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানায়, একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, মূলত শান্তি চুক্তি না হলে আরো হামলার হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টা পর বুধবার রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে।

আরো পড়ুন
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

 

বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতিকে আরো উসকে দিতে পারে। যদিও সোনাকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের হার সোনার ওপর চাপ সৃষ্টি করে। কারণ সুদবিহীন এই ধাতু উচ্চ সুদের পরিবেশে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে ওঠে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এতে ফেডারেল রিজার্ভের জন্য ২০২৭ সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে আরো যুক্তি তৈরি হয়েছে।

এদিকে ফেডের পরবর্তী মুদ্রানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিনিয়োগকারীরা এখন মে মাসের মার্কিন উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন, যা দিনের পরবর্তী সময়ে প্রকাশ হওয়ার কথা।

অন্যদিকে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের খনি মহাপরিচালক রয়টার্সকে জানিয়েছেন, বিদ্যমান খনিগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোয় দেশটির সোনা উৎপাদন ২০২৫ সালের ৫৯ দশমিক ৩৩ টন থেকে বেড়ে ২০২৬ সালে ৬২ মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন
ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

 

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ১৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৬৫৫ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২২৫ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।