• ই-পেপার

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা

কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (১১ জুন) ভোর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে আকাশসীমা বন্ধ রয়েছে। একই সঙ্গে কুয়েতগামী বিভিন্ন ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, কুয়েত সরকার তাদের দেশের ওপর ‘ইরানি আগ্রাসন’ চালানো হয়েছে বলে দাবি করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই পরিস্থিতির কারণে সমগ্র অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সম্ভাব্য হুমকি দূর হওয়া মাত্রই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু করা হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, পূর্বনির্ধারিত চুক্তি এবং নিয়মতান্ত্রিক পরিচালনা পদ্ধতি মেনেই ফ্লাইটগুলোকে অন্য রুটে ডাইভার্ট (দিক পরিবর্তন) করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও বিমান সংস্থাগুলোকে ডিজিসিএ-এর পক্ষ থেকে দেওয়া অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বিমান ভ্রমণ সংক্রান্ত সব ধরনের নির্দেশনা ও গাইডলাইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কুয়েত তাদের আকাশসীমা বন্ধের এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।

ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

অনলাইন ডেস্ক
ভারতেই তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন
ছবি : রয়টার্স

ভারতে তৈরি প্রথম সি-২৯৫ সামরিক পরিবহন বিমানটি সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বুধবার জানিয়েছে। আইএএফ প্রায় ২১ হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬টি সি-২৯৫ পরিবহন বিমান সংগ্রহ করছে।

এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভাদোদারার একটি উৎপাদন কেন্দ্রে এই বিমানগুলোর মধ্যে ৪০টি সংযোজন (অ্যাসেম্বল) করবে। ভারতে তৈরি প্রথম সি-২৯৫ বিমানের সফল প্রথম উড্ডয়নের জন্য ভারতীয় বিমান বাহিনী সংশ্লিষ্ট পুরো দলকে অভিনন্দন জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ ও বিমান প্রযুক্তি সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীর অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।

বিশ্ববাজারে আরো কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে আরো কমল সোনার দাম
ছবি : রয়টার্স

বিশ্ববাজারে সোনার দাম গত ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে ২১ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। এতে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৩ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানায়, একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, মূলত শান্তি চুক্তি না হলে আরো হামলার হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টা পর বুধবার রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে।

আরো পড়ুন
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

 

বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতিকে আরো উসকে দিতে পারে। যদিও সোনাকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের হার সোনার ওপর চাপ সৃষ্টি করে। কারণ সুদবিহীন এই ধাতু উচ্চ সুদের পরিবেশে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে ওঠে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এতে ফেডারেল রিজার্ভের জন্য ২০২৭ সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে আরো যুক্তি তৈরি হয়েছে।

এদিকে ফেডের পরবর্তী মুদ্রানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিনিয়োগকারীরা এখন মে মাসের মার্কিন উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন, যা দিনের পরবর্তী সময়ে প্রকাশ হওয়ার কথা।

অন্যদিকে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের খনি মহাপরিচালক রয়টার্সকে জানিয়েছেন, বিদ্যমান খনিগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোয় দেশটির সোনা উৎপাদন ২০২৫ সালের ৫৯ দশমিক ৩৩ টন থেকে বেড়ে ২০২৬ সালে ৬২ মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন
ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

 

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ১৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৬৫৫ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২২৫ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি, কুয়েত-বাহরাইনে আকাশ প্রতিরক্ষা সক্রিয়

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি, কুয়েত-বাহরাইনে আকাশ প্রতিরক্ষা সক্রিয়
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এর কিছুক্ষণ পরই ইরান পাল্টা হামলার দাবি করে। ফলে পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এক দিন আগে ইরান একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে। এই ঘটনার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়। এরপর দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং একটি সামরিক কমান্ড সেন্টার। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সতর্কতা জোরদার করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমার দিকে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। অন্যদিকে ইরানি বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এই দাবির পর বাহরাইন সরকার বিমান হামলার সতর্কতা জারি করে এবং জনগণকে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।