• ই-পেপার

এবার রেশমপোকা থেকে করোনার ভ্যাকসিন তৈরির গবেষণা

শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি, মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি, মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত

আন্দোলনরত শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে ভারতের মুম্বাই পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম পবন সাঙ্গলে। তিনি মুম্বাই পুলিশের ট্রান্সপোর্ট বিভাগের একজন কনস্টেবল ও চালক। ঘটনার সময় তিনি মুম্বাইয়ের সায়ন পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। অভিযোগ আসার পর তাকে তাৎক্ষণিকভাবে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি-সিজেপির আন্দোলন দিল্লি ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের শিবাজী পার্ক, চেম্বুর, আজাদ ময়দানসহ শহরের প্রধান প্রধান এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক বিক্ষোভ করছেন। এরইমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে পুলিশের এক গাড়ি চালককে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা যায়। পরে মুম্বাই কংগ্রেস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি শেয়ার করে।

ভিডিওটিতে দেখা যায়, একটি পুলিশভ্যানের ভেতর কয়েকজন তরুণ বসে আছে। পরে জানা গেছে, বুধবার মুম্বাইয়ের দাদর এলাকার শিবাজী পার্কে বিক্ষোভ চলাকালে পুলিশ কয়েকজন শিক্ষার্থীদের আটক করে। এ সময় সামনে চালকের আসনে বসা এক পুলিশ সদস্য তাদের বাড়ি ফিরে যেতে এবং বিক্ষোভে আর না আসার নির্দেশ দিতে দেখা যায়।

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘তোমাদের যদি এখানে আর কখনো দেখা যায়, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি তোমাদের জীবন বরবাদ করে দেবো।’ এরপর তিনি তাদের মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে বলেন, ‘আমি তোমাদের ব্যাগে ৫০-৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দেবো এবং তোমাদের জীবন ওখানেই শেষ হয়ে যাবে। জামিনও হবে না।’ অভিযুক্ত পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এই বিক্ষোভের কারণে তার নিজের জীবনও কঠিন হয়ে পড়েছে। আটক শিক্ষার্থীদের কেউ গোপনে ভিডিও করে। পরে সেই ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করে মুম্বাই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, ‘যদি এটি সত্য হয়, তবে এটি কেবল শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। কণ্ঠ তোলা কোনো অপরাধ নয়। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত, হুমকি দিয়ে নয়।’

এমনিতেই আন্দোলন দমনে মুম্বাই পুলিশের নানা কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। মাদক মামলার হুমকির ঘটনা মুম্বাই পুলিশক আরো বিপাকে ফেলেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মুম্বাই পুলিশ এর সত্যতা ও পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু করেছে।

এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে মুম্বাই পুলিশের বিরুদ্ধে ডিজিটাল ট্র্যাকিং এবং বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার অভিযোগ উঠেছে। চলমান ছাত্র বিক্ষোভে যাতে কেউ বারবার অংশ নিতে না পারে, সেজন্য মুম্বাইজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল ট্র্যাকিং এবং ঘরে গিয়ে সরাসরি যোগাযোগের পদ্ধতি বেছে নিয়েছে। যাদের নামে ইতিমধ্যে এফআইআর রয়েছে বা আগে আইনি নোটিশ পাঠানো হয়েছে, তারা স্থানীয় থানা থেকে সরাসরি ফোন কল এবং মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট এবং যাচাই করা স্ক্রিনশট থেকে দেখা গেছে, থানার সিনিয়র কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘরে থাকার এবং নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে অনবরত লাইভ লোকেশন শেয়ার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ভোরের দিকে মেসেজিং অ্যাপের মাধ্যমে ডিজিটাল আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে আগের সমাবেশে অংশ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।

জেডি ভ্যান্সের ভ্রমণ তথ্য ফাঁস করায় সিক্রেট এজেন্ট বরখাস্ত

কালের কণ্ঠ ডেস্ক
জেডি ভ্যান্সের ভ্রমণ তথ্য ফাঁস করায় সিক্রেট এজেন্ট বরখাস্ত
ফাইল ছবি : রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভ্রমণসংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। এজেন্সির অভ্যন্তরীণ বিষয়ক শাখা এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। তবে ওই এজেন্ট প্রশাসনিক শাস্তি না কি ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন তা এখনও স্পষ্ট নয়।

সিএনএন জানিয়েছে, অভিযুক্ত সিক্রেট এজেন্ট কর্মী একটি গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ভ্যান্সের শেষ মুহূর্তের ব্যক্তিগত ভ্রমণের অনুরোধে এজেন্টরা বিরক্ত।

প্রতিবেদনে জানা গেছে, একটি নির্দিষ্ট ঘটনা এজেন্টদের বিশেষভাবে ক্ষুব্ধ করেছিল। ঘটনাটি ছিল ভ্যান্স এবং তার ছোট ছেলেকে গলফ খেলার জন্য ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটনের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধের।

যদিও খারাপ আবহাওয়ার কারণে সেই ট্রিপটি শেষ পর্যন্ত হয়নি। তবে এই ধরনের প্রস্তাবের কথা শুনেই অনেক এজেন্ট হতবাক হয়ে গিয়েছিলেন। তাদের একজন বার্তা পাঠিয়েছেন, ‘এটা হাস্যকর। আগে মাইক (পেন্স) বা কমলা (হ্যারিস) কখনো এ ধরনের অনুরোধ করেননি।’ আরেকজন লিখেছিলেন, ‘তারা সবকিছু বদলে ফেলেন। পূর্ব নির্ধারিত শিডিউল মানেন না। যাতে খরচ বেড়ে যায়।’

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, জেডি ভ্যান্স এবং সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স সম্প্রতি একটি বাড়ি খোঁজার জন্য ভার্জিনিয়ার মিডলবার্গে একাধিকবার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।

মেরিন টু হলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ হেলিকপ্টার। প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের ভ্রমণের জন্য ‘মেরিন টু’ ব্যবহার করতে হোয়াইট হাউস মিলিটারি অফিসের অনুমোদনের প্রয়োজন হতো। ২০২২ সালের পেন্টাগন বাজেট অনুসারে, এই হেলিকপ্টারটি পরিচালনা করতে ঘণ্টায় ১৬ হাজার ডলার থেকে ২৪ হাজার ৬০০ ডলার খরচ হয়।

তবে, ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের একজন মুখপাত্র অনিয়মের যেকোনো ইঙ্গিত প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা এজেন্টদের প্রশংসা করে বলেছেন, ‘ভ্যান্স পরিবার ইউএস সিক্রেট সার্ভিসের সেই সমস্ত নারী ও পুরুষদের প্রতি কৃতজ্ঞ যারা দক্ষতার সঙ্গে আমাদের দেশের সেবা করছেন।’

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বেড়ে আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত মে মাসের পর এই প্রথম তেলের দাম শতকের ঘর অতিক্রম করল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম একলাফে ছয় শতাংশ বেড়ে গেছে।

মূলত ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল।

২০ জুলাই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধ আরোপ করে। তখন ধারণা করা হয়েছিল, এই অবরোধের জেরে হুতিরা বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তবে বাব আল-মান্দেব বন্ধ না করলেও তারা লোহিতসাগরে তেলের ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এই রুট ব্যবহার করেই মূলত সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল। কিন্তু এখন রুটটি হুমকির মুখে পড়েছে। ফলে নতুন করে তেলের দাম বেড়ে গেছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ফলে তেলের দাম কিছুটা কমেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগের স্তরে নেমে এসেছিল তেলের বাজার। তবে সেই যুদ্ধবিরতি টেকেনি।

ভারতে আন্দোলনের মধ্যেই আরো ২ প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

অনলাইন ডেস্ক
ভারতে আন্দোলনের মধ্যেই আরো ২ প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল
সংগৃহীত ছবি

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে আরো দুটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষা দুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

দেশটির সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির চলতি সেমিস্টারের দুটি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছে ফাঁস হয়েছিল।

তদন্তে দেখা গেছে, বহিরাগত প্রশ্নপ্রণেতা হোয়াটসঅ্যাপ ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টালের মাধ্যমে পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল থাকা প্রশ্ন শিক্ষার্থীদের পাঠিয়েছিলেন। ঘটনার পর ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভি কে প্যাটেল জানান, প্রথমে ‘মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস’ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পৃথক তদন্তে জানা যায়, ওই বিষয়ের বহিরাগত প্রশ্নপ্রণেতা পরীক্ষার আগে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টাল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এমন কিছু প্রশ্ন পাঠান, যা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

একই শিক্ষকের তৈরি ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি’ পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় দুটি পরীক্ষা বাতিল করে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নেবেন।

ঘটনার জন্য দায়ী প্রশ্নপ্রণেতাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যাপ্ত তদারকি ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সতর্ক করা হয়েছে।

এদিকে শিবালিক কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ড. টি এস সিধু জানিয়েছেন, অভিযুক্ত সহকারী অধ্যাপক পরীক্ষার আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫০টি প্রশ্ন শেয়ার করেছিলেন, যার বেশ কয়েকটি পরে প্রশ্নপত্রে আসে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পর রাজ্য সরকার নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইনও প্রণয়ন করেছে।

এবার রেশমপোকা থেকে করোনার ভ্যাকসিন তৈরির গবেষণা | কালের কণ্ঠ