• ই-পেপার

মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ

নাহিদ ছিটকে যাওয়ায় ‘পুড়ছে’ ইয়ান বিশপের মন

ক্রীড়া ডেস্ক
নাহিদ ছিটকে যাওয়ায় ‘পুড়ছে’ ইয়ান বিশপের মন
অস্ট্রেলিয়ায় নাহিদকে বোলিং করতে দেখবেন না বলে হতাশ ইয়ান বিশপ। ছবি : কালের কণ্ঠ

গতি দিয়ে অনেককেই মুগ্ধ করেছেন নাহিদ রানা। সেই তালিকায় আছেন নব্বইয়ের দশকে গতি আর সুইংয়ে মাঠে ঝড় তোলা ইয়ান বিশপ। বাংলাদেশি পেসারকে নিয়ে প্রশংসা অনেকবারই ঝড়েছে তার কণ্ঠে।

তাই নাহিদ রানাকে মাঠে দেখার অপেক্ষায় থাকেন বিশপ। সেই আশায় এবার অস্ট্রেলিয়ায় ২৩ বছর বয়সী পেসারকে দেখতে মুখিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। কিন্তু আশায় গুঁড়েবালি। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা।

 

নাহিদ রানা ছিটকে যাওয়ায় মন খারাপ বিশপের। কেননা পেস সহায়ক পিচে বাংলাদেশি পেসারের ভয়ংকর রূপ দেখার অপেক্ষায় ছিলেন তিনি। হতাশায় তাই সামাজিক মাধ্যম এক্সে জনপ্রিয় ধারাভাষ্যকার লিখেছেন, ‘নাহিদ রানার জন্য খারাপ লাগছে। আরো অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম অস্ট্রেলিয়া তাকে তাকে বল করতে দেখার জন্য।’

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজে থাকতে না পারলেও আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন নাহিদ রানা। পায়ের শিনবোনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি।

নাহিদ রানাও অস্ট্রেলিয়া যাচ্ছেন, তবে...

ক্রীড়া ডেস্ক
নাহিদ রানাও অস্ট্রেলিয়া যাচ্ছেন, তবে...
চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা। ছবি : কালের কণ্ঠ

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা নয় তার। কিন্তু বাংলাদেশি পেসার যাচ্ছেন। 

মাঠে বল হাতে ঝড় তোলার উদ্দেশ্যে অবশ্য নয়, চিকিৎসার জন্য যাচ্ছেন নাহিদ। পায়ের শিনবোনের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। 

সেই লক্ষ্যে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বেন নাহিদ। তার সঙ্গী হচ্ছেন দুই টেস্টের সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ। গোড়ালির সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন ৩১ বছর বয়সী পেসার।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। পেস সহায়ক উইকেট নাহিদ-তাসকিন জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সেই আশায় গুঁড়েবালি দিয়েছে নাহিদের চোট। সিরিজটি খেলতে আগামী ১ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনে। বিপরীতে ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

কাভা মেনস ভলিবল

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ফাইনালের টিকিট নিশ্চিত করার পর বাংলাদেশের খেলোয়াড়দের ফটোসেশন। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ কোনো কামব্যাকের গল্প নয়, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

ইসলামাবাদে উজবেকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন হরসিত-সুজনরা। প্রথম সেটে ২৫-২১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটের রাজত্ব আরো বাড়ে। ২৫-২০ ব্যবধানে জয় পায়। ম্যাচ বাঁচাতে যখন তৃতীয় সেট জয়ের বিকল্প নেই, সেই সেটে উজবেকিস্তানের পরাজয় আরো করুণ হয়। বাংলাদেশ ২৫-১৯ সেটে জিতে ফাইনালের টিকিট পায়। 

আগামী ২৯ জুলাই ফাইনাল। সেদিন প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যেকার জয়ী দল।

ফ্রান্সের নতুন কোচ জিদান

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের নতুন কোচ জিদান
ছবি : রয়টার্স

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ফরাসিদের ডাগআউটে শুরু হচ্ছে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়। দিদিয়ে দেশম দায়িত্ব ছাড়ার পর ফরাসি ফুটবলের কিংবদন্তি তারকা জিনেদিন জিদানকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। 

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো। 

দীর্ঘদিন ধরেই ফরাসিদের কোচের হটসিটে বসার আলোচনায় সবার ওপরে ছিলেন জিনেদিন জিদান। নিজেও এই স্বপ্নের পদে বসার জন্য মুখিয়ে ছিলেন বছরের পর বছর। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের ডাগআউট ছাড়ার পর থেকে আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৬, ২০১৭ ও ২০১৮) জেতানোর অবিশ্বাস্য কীর্তি রয়েছে তার ঝুলিতে, যা আধুনিক ফুটবল ইতিহাসে আর কারো নেই।

২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে কোচিং করানো দেশম ২০২৬ বিশ্বকাপের পর ডাগআউটকে বিদায় জানান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বজয়ের স্বাদ পায় ফরাসিরা, আর ২০২২ সালে ফাইনালে গিয়ে টাইব্রেকারে হারতে হয় তাদের। এছাড়া ২০১৬ সালে ঘরের মাঠে ইউরো কাপের ফাইনালেও দল হেরেছিল তার অধীনেই।

জিদানের হাতে দায়িত্ব ওঠার মাধ্যমে আরো এক সাবেক ফরাসি সতীর্থের পথ অনুসরণ করলেন তিনি। এর আগে জিদানের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) ও দিদিয়ে দেশম ফ্রান্সের কোচের দায়িত্ব সামলেছেন।

খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জিজুর জোড়া গোল আজও স্মরণীয়। দু’বছর পর ২০০০ সালে ফ্রান্সকে ইউরো চ্যাম্পিয়ন করতেও তিনি রেখেছিলেন মূল ভূমিকা। সেই বছরই জিতেছিলেন ব্যালন ডি’অর। 

দেশের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিখ্যাত প্যানেনকা শট এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি।

জিদান যুগে ফ্রান্সের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে তাদের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। তিন দিন পর তাদের লড়াই বেলজিয়ামের বিপক্ষে। এরপর আগামী ২ অক্টোবর ঘরের মাঠ স্টাদে দে ফ্রান্সে ইতালিকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা।