• ই-পেপার

বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ জিতেছেন লিওনেল মেসি। ছবি : এক্স থেকে

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পর এবার আরেকটি ঐতিহাসিক সম্মান অর্জন করলেন লিওনেল মেসি। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতি বছর ক্রীড়া, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো কোনো ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হলো।

আরো পড়ুন
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল ভারত

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল ভারত

 

পুরস্কার ঘোষণার সময় জুরি বোর্ড জানায়, মেসি শুধু তার অসাধারণ ফুটবল প্রতিভার জন্যই নন, বরং দীর্ঘ ও সফল ক্রীড়া ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অব্যাহত মানবিক অবদানের জন্যও এই সম্মানে ভূষিত হয়েছেন।

জুরিদের মতে, ‘ফুটবল ইতিহাসের সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে মেসি মাঠে তার অসাধারণ আচরণ, বিনয়, ধারাবাহিকতা এবং দলীয় খেলায় প্রতিশ্রুতির মাধ্যমে সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।’

আরো পড়ুন
যত রেকর্ড ডাকছে মেসিকে

যত রেকর্ড ডাকছে মেসিকে

 

বর্তমানে ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে খেলছেন মেসি। তার নেতৃত্বে ক্লাবটি ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছে। পাশাপাশি উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় মেসি। বিশেষ করে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তার ফাউন্ডেশনের কাজ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত।

এর আগে ক্রীড়া বিভাগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখার, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের মতো বিশ্বসেরা ক্রীড়াবিদরা।

এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

যত রেকর্ড ডাকছে মেসিকে

ক্রীড়া প্রতিবেদক
যত রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসি। ছবি : রয়টার্স

বিশ্বকাপ জয়ের চেয়ে বড় কোনো অনুপ্রেরণা ছিল না লিওনেল মেসির। গত বিশ্বকাপে অধরা সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এবার একই রকম ক্ষুধা নিয়ে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই আলোচনা আছে। তবে শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার নতুন কিছু রেকর্ডেও চোখ রাখতে পারেন আর্জেন্টাইন তারকা। একটি রেকর্ড তো ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই হয়ে যাচ্ছে তাঁর, যৌথভাবে সবচেয়ে বেশি—ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড।

তাঁর সঙ্গে সেই রেকর্ডের অংশ হতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়াও। তবে রোনালদো যে লড়াইয়ে ততটা নেই, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সেই সুযোগটাও এবার বেশ ভালোভাবেই আছে মেসির সামনে। ২০১৪ থেকে এই রেকর্ড মিরোস্লাভ ক্লোজার দখলে। ব্রাজিলের রোনালদোকে ছাড়িয়ে সেই আসরেই ক্লোজা নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়েছিলেন। এখনো সেই চূড়াতেই আছেন তিনি। ১৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রোনালদো নাজারিও। তিনি ভেঙেছিলেন ১৪ গোল করা জার্ড মুলারের রেকর্ড। সেখানে ১৩ গোল নিয়ে ফরাসি জুস্ত ফতেইনের সঙ্গে এর পরের অবস্থানেই মেসি। ফতেইন ১৯৫৮ সালের এক আসরেই করেছিলেন ১৩ গোল। অর্থাৎ এই বিশ্বকাপে ক্লোজাকে ছুঁতে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন তারকাই। আর তিনটি গোল হলেই হয় তাঁর। তবে মেসিকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন নিশ্চিত কিলিয়ান এমবাপ্পে। পেলের সমান ১২টি বিশ্বকাপ গোল যে তাঁর নামের পাশেও।

পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ডও হতে পারে মেসির। বিশ্বকাপে এখনো পর্যন্ত আটটি অ্যাসিস্ট মেসির। পেলের ১০ অ্যাসিস্ট ছাড়িয়ে যেতে পারেন তিনি এবারই। যদিও এই পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আর্জেন্টাইন তারকা নিজের করে নিয়েছেন গত আসরেই—২৬টি। এবার সেই সংখ্যা নিশ্চিত আরো বাড়িয়ে নিচ্ছেন তিনি। টুর্নামেন্টের কলেবর বাড়ায়, ফাইনাল পর্যন্ত যেতে এবার আটটি ম্যাচ খেলার সুযোগ আছে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি ফাইনাল খেলার সংক্ষিপ্ত তালিকায়ও ঢুকে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

হালকা চোট নিয়ে তিনি বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিলেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই তাঁর মাঠে থাকা নিয়ে অবশ্য সংশয় নেই। তবে তার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ দুটি তিনি খেলবেন কি না সেটি নিশ্চিত নয়। আঙুলে চোট থাকায় এই দুটি ম্যাচ খেলবেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। তবে বিশ্বকাপের শুরু থেকে তাঁকে পাওয়া নিয়ে সংশয় নেই বলে গত পরশু অনুশীলন শেষে এক ভক্তের প্রশ্নের জবাবে বলেছেন মার্তিনেস নিজেই, ‘আমি সেখানে থাকছি।’ পরশু ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়েও সুখবর পেয়েছেন লিওনেল স্কালোনি। হাঁটুর চোট থেকে পুরো সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন টটেনহাম ডিফেন্ডার। বিশ্বকাপের শুরু থেকে পাওয়া যাবে তাঁকে। 

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পাচ্ছে ভারত
শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা। ছবি : সংগৃহীত

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। সূর্যকুমার যাদবের নেতৃত্বের অধ্যায় শেষ করে দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই ভারতের টি-টোয়েন্টি দলের পূর্ণাঙ্গ নেতৃত্বভার গ্রহণ করবেন শ্রেয়াস। একই সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।

ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের নেতা হিসেবে তিলকের ওপর আস্থার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার পাশাপাশি সম্প্রতি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন
বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

 

সূর্যকুমারের অধীনে ভারত সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নির্বাচকরা ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে নেতৃত্বে পরিবর্তনের পথে হেঁটেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা এবং দলের ভবিষ্যৎ কাঠামো গঠনের বিষয়টিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

অন্যদিকে শ্রেয়াস আইয়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—দুই ক্ষেত্রেই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে ভারত নতুন টি-টোয়েন্টি চক্র শুরু করতে যাচ্ছে।

তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে নতুন দল গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বে আনা হচ্ছে শ্রেয়াসকে, আর সহ-অধিনায়ক করা হতে পারে ভবিষ্যতের অন্যতম তারকা হিসেবে বিবেচিত তিলক ভার্মাকে।

শিউলির মাকে জয় উৎসর্গ বাংলাদেশ দলের

ক্রীড়া ডেস্ক
শিউলির মাকে জয় উৎসর্গ বাংলাদেশ দলের
মা হারানো শিউলি আজিমকে সান্ত্বনা দেন সতীর্থরা। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

বাস্তবতা হলো নির্মম এক আয়না। এটি কারো ইচ্ছেমতো চলে না। শিউলি আজিম যেন পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে পারলেন না। ১৮ কোটি জনসংখ্যার প্রত্যাশার ভার যে তার কাঁধে। 

তাই গতকাল মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর বুকে শোকের পাথর চেপে বাংলাদেশ দলের সঙ্গেই গোয়াতে থেকে গেলেন শিউলি। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যে আজ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ডিফেন্ডারের ত্যাগ বিফলে যেতে দেননি তার সতীর্থরা।

আরো পড়ুন
যোগ করা সময়ে সাগরিকার গোল, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

যোগ করা সময়ে সাগরিকার গোল, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

শোককে শক্তিতে রূপান্তর করে নেপালের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠেছেন মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমারা। ফাইনালে ওঠার ম্যাচে অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি শিউলির। বেঞ্চে বসে জয় উদযাপন করেছেন তিনি।

এমন আনন্দের মুহূর্তে শিউলির মাকে ভুলে যাননি বাংলাদেশের ফুটবলাররা। তাই তো ম্যাচ শেষে সতীর্থর মাকে জয় উৎসর্গ করেছেন ঋতুপর্ণা-আফঈদা খন্দকাররা। অলিম্পিক গোল ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হওয়া ঋতুপর্ণা ম্যাচ শেষে বলেছেন, ‘এই ম্যাচটি আমরা আমাদের টিমমেট শিউলি দিদির মাকে উৎসর্গ করেছি। পাশাপাশি দেশের সব মানুষকে এটি উৎসর্গ করছি।’ 

সেমিফাইনালের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ২২ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় নেপাল। বিরতিতে যাওয়ার আগে অলিম্পিক গোলে  (কর্নার কিক থেকে সরাসরি গোল) দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা। পরে যোগ করা সময়ে মোসাম্মাৎ সাগরিকার গোলে বিজয়োল্লাস করে বাংলাদেশ।