• ই-পেপার

প্লে-অফে ইতালিকে ভয় পাচ্ছে না পর্তুগাল

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা, আচরণবিধিতে কড়াকড়ি ফিফার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা, আচরণবিধিতে কড়াকড়ি ফিফার
বিশ্বকাপে ভুভুজেলাকে নিষিদ্ধ করেছে ফিফা। ছবি : রয়টার্স

ভুভুজেলার কথা মনে আছে আপনার। কিংবা শৈশবে মেলায় গিয়ে বাবা-চাচার কাছে বায়না ধরে কেনা বাঁশির কথা। লম্বা প্লাস্টিকের সেই বাঁশি পাওয়ার পর ফুঁ দিয়ে দিয়ে সারা রাস্তা ধরে বাড়ি ফেরা। 

ফুঁ দিয়ে নিজে আনন্দ পেলেও যার শব্দে আশেপাশের লোকজনের কান ঝালাপালা হতো। বিরক্তি প্রকাশ করে অনেকে তো ঝাড়ি দিয়ে বলত, ‘বন্ধ কর এসব’। একসঙ্গে কয়েকটা বাজানো হলে তার ডেসিবল কেমন হতো সেটা বোঝা গেছে ২০১০ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই বাঁশিতে ডুবে ছিল দর্শক-সমর্থকরা।

বিপরীতে বাঁশির শব্দে মনোযোগ বিঘ্নিত হচ্ছিল খেলোয়াড়-কোচসহ রেফারিদের। এমনও হয়েছে ভুভুজেলার শব্দের কারণে খেলোয়াড়রা রেফারির ফাউলের বাঁশি শুনতে পারেননি। খেলা চালিয়ে গেছেন কয়েক সেকেন্ড। তা নিয়ে পরে ব্যাপক সমালোচনা হয়। 

সেই ভুভুজেলাকে এবার যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে নিষিদ্ধ করেছে ফিফা। অবশ্য শুধু ভুভুজেলা নয়, ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী শব্দদূষণ হয় এমন সব যন্ত্রই নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে লেজার রশ্মির মতো যন্ত্রও স্টেডিয়ামে নিষিদ্ধ। 

পোশাকের বিষয়েও কড়াকড়ি নির্দেশনা রয়েছে। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ। অন্যদিকে পানির বোতল নিয়ে ভেতরে প্রবেশ করার নিষেধাজ্ঞা আরও কয়েকদিন আগে দিয়েছে ফিফা। অন্যথা, স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না এবং ফাঁক ফোঁকরে কোনোভাবে স্টেডিয়ামে প্রবেশ করলেও ধরতে পারলে বের করে দেওয়া হবে। 

নিজের চোট নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রীড়া ডেস্ক
নিজের চোট নিয়ে মুখ খুললেন সাকিব
ছবি : তানজিম সাকিবের ফেসবুক পেজ থেকে নেওয়া

চলতি বছরের মে মাসের শেষের দিকে পিঠের চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন টাইগার পেসার তানজিম সাকিব। অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। তবে এবার নিজের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনজুরি নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

কালের কণ্ঠের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো

আসসালামুওয়ালাইকুম 

বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি।

বেশ কিছু দিন আগে আমার কোমরের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়েছে। আমাদের বিসিবির মেডিক্যাল টিম নিউজিল্যান্ড এর সার্জন ও তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিং এ যাবার সাথে একমত হয়েছেন।নরমালি ৬-৭ সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোরা লেগেছি কি না এইটা দেখার জন্য।

আমি বর্তমানে রেস্টিং পিরিয়ডে আছি।হাড় জোরা লাগলে আমার রিহাব ও ধীরে ধীরে বোলিং শুরু হবে । এইটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়। 

আপনারা আমার সুস্থতার জন্য দুআ করবেন ইনশাআল্লাহ ।

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের ধারণা, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে ভিড় জমাবেন।

এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে বিভিন্ন খাতের ব্যবসার পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। অনেক সেবাদাতা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই তাদের বুকিং ও অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কিছু এসকর্ট কর্মী দাবি করেছেন, বিদেশি পর্যটকদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি যোগাযোগ পাচ্ছেন তারা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দর্শকদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুকলিনের এক যৌনকর্মী ‘দ্য পোস্টকে’ জানান, তিনি তার বিশেষ সেবার জন্য পুরো দিনের জন্য ১০ হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন। বিশ্বকাপ সামনে রেখে নতুন গ্রাহকের অনুরোধে তিনি প্রায় অভিভূত।

তার ভাষায়, ‘আমি প্রচুর নতুন ক্লায়েন্টের অনুরোধ পাচ্ছি।’

ঘণ্টাপ্রতি ৮০০ ডলারে সেবা দেওয়া ওই নারী জানান, মে মাসে তার অনলাইন প্রোফাইলে আগ্রহ ও যোগাযোগের পরিমাণ তিন গুণ বেড়েছে। বিশেষ করে দম্পতিদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি অনুরোধ পাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘সাধারণত প্রতি মাসে একটি নতুন দম্পতির অনুরোধ পাই। কিন্তু গত এক মাসে ২৫টি অনুরোধ পেয়েছি।’

নিউ জার্সিভিত্তিক আরেক যৌনকর্মী জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে শহরে আসা কয়েকজন গ্রাহক ইতিমধ্যেই তার সময় নিশ্চিত করতে ৩ হাজার ডলার করে অগ্রিম জমা দিয়েছেন।

তিনি বলেন, ‘জুন মাস দ্রুত ভরে যাচ্ছে। কোনো ক্লায়েন্ট শহরে এলেই তার জন্য প্রস্তুত থাকার প্রত্যাশা থাকে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তার দাবি, তিনি ইতিমধ্যে ইউরোপের দুই গ্রাহকসহ বেশ কয়েকজনের বুকিং নিশ্চিত করেছেন।

তবে বিশ্বকাপ ঘিরে শুধু ব্যাবসায়িক ব্যস্ততাই বাড়ছে না, নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগও বাড়ছে। বিশেষ করে মানবপাচারের ঝুঁকি নিয়ে সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউ জার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের সভাপতি অ্যান্ড্রু ক্যাজিয়ানো সতর্ক করে বলেছেন, বড় ধরনের আন্তর্জাতিক আয়োজনের সময় মানবপাচারকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে।

এ কারণে বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা জোরদার করতে নিউ জার্সি স্টেট পুলিশ প্রায় ১,২০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। তারা বিভিন্ন অফিশিয়াল ও অনানুষ্ঠানিক অনুষ্ঠানস্থলে নজরদারি চালাবে।

এ ছাড়া মার্কিন ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক সতর্কবার্তায় জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে যৌন ও শ্রম পাচারের ঘটনা বাড়তে পারে।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসন বিশেষ প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৯ জুলাইয়ের ফাইনালও।

এশিয়ান গেমসের ক্রিকেটে জায়গা পেল নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান

ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমসের ক্রিকেটে জায়গা পেল নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান
ভুর্তেলের ঝড়ে এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত নেপালের। ছবি : আইসিসি

২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্ব শেষে চার দলই মূল আসরে জায়গা নিশ্চিত করেছে।

গ্রুপ ‘এ’-তে শীর্ষ দুটি দল হিসেবে এগিয়েছে নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে যোগ্যতা অর্জন করেছে হংকং ও ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নেপাল বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ম্যাচে তারা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। ওই ম্যাচে ৩১৩ রানের বিশাল সংগ্রহ গড়ে নেপাল, যেখানে ওপেনার কুশল ভুর্তেল মাত্র ৪৩ বলে ১২৯ রান করেন।

এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ব্যাটিং ঝড় তোলে নেপাল। ভুর্তেলের আরেকটি সেঞ্চুরিতে ২৭৫ রান সংগ্রহ করে দলটি এবং ১৬৭ রানের জয় তুলে নেয়। এই দুই জয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা।

এদিকে মালয়েশিয়া চীনের বিপক্ষে জয় পেয়েই এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে।

গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান দুটিই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে অপরাজিত থাকে। ফলে তাদের মধ্যকার শেষ ম্যাচটি শুধুই সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অনুষ্ঠিত হবে।

এশিয়ান গেমসের মূল পর্বে এই চার দল যোগ দেবে এশিয়ার পাঁচ পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার  সঙ্গে। আয়োজক দেশ জাপান আগেই সরাসরি জায়গা নিশ্চিত করেছিল।

আগামী ২৪ সেপ্টেম্বর পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

এর আগে নারী ক্রিকেট ইভেন্টের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন যোগ্যতা অর্জন করেছে। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

প্লে-অফে ইতালিকে ভয় পাচ্ছে না পর্তুগাল | কালের কণ্ঠ