• ই-পেপার

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
সংগৃহীত ছবি

বিয়ে করেছেন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।’

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
 

আবারও মা হলেন বুবলী?

বিনোদন ডেস্ক
আবারও মা হলেন বুবলী?
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী।

গুঞ্জনের সূত্রপাত কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট থেকে। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

Bubly

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধরে নেন, বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বুবলী বা তার স্বামী শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এদিকে বিভিন্ন মাধ্যমে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও তার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

এই বিষয়টি নিয়ে গতকাল এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এডলফ খান জানান, তিনি ব্যক্তিগতভাবে বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি একান্ত ব্যক্তিগত সূত্রে তথ্যটা পেয়েছি। এখন আমি চাই, যাদের ঘটনা তারা অফিশিয়ালি বিষয়টি ঘোষণা করুক। খুব সুন্দর এবং চমৎকারভাবে সবাইকে সেটা জানাক। আমি যতটুকু বলেছি ততটকুই যথেষ্ট, এর বেশি কিছু বললে তারা সেটা একেবারেই পছন্দ করবেন না।’

কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এ কারণেই অনেকের ধারণা, সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

‘ফিল্ম পলিটিকসের শিকার’ প্রসঙ্গে কী বললেন শাকিব খান?

বিনোদন প্রতিবেদক
‘ফিল্ম পলিটিকসের শিকার’ প্রসঙ্গে কী বললেন শাকিব খান?
সংগৃহীত ছবি

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে চলা নেতিবাচক প্রচারণা এবং তথাকথিত ‘ফিল্ম পলিটিকস’ প্রসঙ্গে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রচারণায় অংশ নেন তিনি। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটিকে ঘিরে ছড়ানো নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন এই অভিনেতা।

শাকিবের অভিযোগ, সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে শুধু নেতিবাচক প্রতিক্রিয়াগুলো প্রচার করেছে। ইতিবাচক মন্তব্যগুলো আড়াল করে বেছে বেছে সমালোচনামূলক অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। শুধু  নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করলো প্রথম দিন—এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?’

তার মতে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলা সিনেমার অগ্রগতি দেখতে চায় না। নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলী নিয়ে কোনো সিনেমা এগিয়ে এলে সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

শাকিব খান বলেন, দর্শকদের নতুন কিছু দেখানোর প্রচেষ্টা চললেও একটি পক্ষ এখনো পুরনো ধাঁচের সিনেমার মধ্যেই চলচ্চিত্রকে সীমাবদ্ধ রাখতে চায়। তবে এসব বিষয়কে তিনি দীর্ঘ ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন।

এ সময় দীর্ঘ ক্যারিয়ারে ‘ফিল্ম পলিটিকস’-এর শিকার হওয়া প্রসঙ্গে প্রশ্ন উঠলে তা নিয়েও সরাসরি কথা বলেন এই নায়ক।

প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন উল্লেখ করে তিনি জানান, সাফল্যের শীর্ষে পৌঁছানোর মতো সেখানে টিকে থাকাও সমান কঠিন। 

শাকিব বলেন, ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিকসের শিকার। যদিও আমি এটাকে শিকার বলি না। আমার কাছে মনে হয়, পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট করেই উঠতে হয়। আবার চূড়ায় যদি থাকতে হয় তাহলেও অনেক স্ট্রাগল, কষ্ট করেই থাকতে হয়। এটা আমাদের ক্যারিয়ারেরই অংশ। 

অভিনেতার দাবি, মুক্তির পর দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বেড়েছে, যা প্রমাণ করে যে সব ধরনের সমালোচনা ও বিতর্কের পরও ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের সমর্থন পায়।
 

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী
সংগৃহীত ছবি

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে মা হওয়ার সুখবর দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। একসঙ্গে এক পুত্র ও এক কন্যাসন্তানের জন্ম হয়েছে তার পরিবারে। 

সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সম্ভাবনা ও তার স্বামী অবিনাশ দ্বিবেদী।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, হাসিমুখে দাঁড়িয়ে আছেন সম্ভাবনা ও অবিনাশ। অভিনেত্রীর কোলে রয়েছে তাদের যমজ সন্তান। ছবিতে ‘প্যারেন্টস অব টুইনস’ লেখা ছাড়াও একটি নীল ও একটি গোলাপি বেলুন দেখা যায়, যা ছেলে ও মেয়েশিশুর আগমনের ইঙ্গিত দেয়।

ছবিটি পোস্ট করে তারকা দম্পতি লিখেছেন, ‘এই বছর আমাদের বাড়িতে মহা দীপাবলি আগেই এসে গিয়েছে। লক্ষ্মী এবং গণেশ একসঙ্গে এসেছেন। মহাদেবের প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হর হর মহাদেব।’

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সম্ভাবনা জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে মা হতে যাচ্ছেন তিনি। স্বামীকে নিয়ে একটি বিশেষ পোস্টে সেই সুখবর প্রকাশ করেন অভিনেত্রী।

সেই পোস্টে একটি ছবিতে দেখা যায়, তারা দুজন একটি সংবাদপত্র হাতে ধরে আছেন। সেখানে লেখা ছিল—‘স্যাম অ্যাভির বেবি। ব্রেকিং নিউজ। কামিং সুন। আমরা প্রেগন্যান্ট।’

আরেকটি ছবিতে ছিল শিশুর জুতো, আরেকটিতে তাদের পোষা কুকুরের সঙ্গে রাখা ছিল অনাগত সন্তানের আলট্রাসনোগ্রাফির ছবি।

পোস্টের ক্যাপশনে সম্ভাবনা লিখেছিলেন, ‘আমি গর্ভবতী। আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’

সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সম্ভাবনা ও অবিনাশ। ভক্তদের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।

উল্লেখ্য, বিয়ের পর একাধিকবার গর্ভধারণজনিত জটিলতা ও মিসক্যারেজের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল সম্ভাবনাকে। দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর অবশেষে একসঙ্গে দুই সন্তানের আগমনে আনন্দে ভাসছে এই তারকা দম্পতির পরিবার।