বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ। শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র্যালির মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের উৎসব শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এমন এক ভিডিও প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভিডিওকে দেখা যায়, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশি-সাদা রঙে ভাসিয়ে দিয়েছে।
জোড়ো হয়েছে কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্ক। ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহর মুখরিত করে রেখেছে তারা ।
লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছে।




