বিশ্বকাপে গ্রুপ পর্ব বাধা সহজে উতরে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসলে বেগ পেতে হয় রাউন্ড ৩২ এর কেপভার্দে বাধা। জয় পেতে রীতিমত অতিরিক্ত সময় পর্যন্ত যেতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দুই দুই বার এগিয়ে সমতে ফেরে নবাগত দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করা আফ্রিকার ছোট্ট দেশটি।
কঠিন লড়াইয়ের পর প্রথম অনুশীলনে বৃস্টির বাধায় জিম সেশনেই কাটে মেসিদের অনুশীলন। তাই নিজেদের গুটিয়ে না রেখে জিমেই বিশেষ অনুশীলন সেরে শক্তি সঞ্চারে সময় ব্যয় করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
গতকাল শনিবার আর্জেন্টিনার অফিসিয়াল স্যোসাল প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, দলের প্রাণভোমরা লিওনেল মেসি বিশেষ শারিরীক কমরতে ঘাম ঝরাচ্ছে।
এছাড়াও জুলিয়ানো সিমিওনে, লাওতারো মার্তিনেজ, ইমি মার্তিনেজ, তাগলিয়াফিকো, আলভারেজ, নিকো পাজরা কসরতে ব্যস্ত।
স্যোশাল প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওর ক্যাপমনে লেখা ছিল; ‘বৃষ্টিও আমাদের থামাতে পারবে না’।
তারপরই পোস্ট করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে করা ছবির ক্যাপশনে লেখা ছিল—‘কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয়’।
৭ জুলাই রাত ১০টায় রাউন্ড ১৬ এ মিশরে মুখোমুখি হবে আর্জেন্টিনা। লড়াই হবে আর্জেন্টাইন মেসি বনাম ইজিপসিয়ান মেসির। মিশরের মোহাম্মদ সালাহকে ইজিপসিয়ান মেসি বলা হয়।
ক্যাপশনেই বলে দিচ্ছে মিশরের সাথে লড়াইটা জমাজমাট হবে। তাই ঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চার করে ফের মাঠে নামতে হবে কোয়ার্টারের লক্ষ্যে।




