• ই-পেপার

ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে : শ্রম প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিম মারা গেছেন
সংগৃহীত ছবি

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। 

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তামিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

সেদিন ঢাকা নেওয়ার পথে দগ্ধ গ্রিজার মো. রুবেল ও শাহ আলম মরা যান। নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। শাহ আলমের বাড়ি নোয়াখালীতে।

দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরী রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ ১ জুলাই সকালে ছাড়পত্র পেয়েছিলেন। তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
 

গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

ফেনীতে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। 

রায়ে আসামি মো. সাইফুল ইসলাম ও নিপু কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামি মো. আজাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত ও মামলার বাদী ফেনীর দ্গনভূঞা উপজেলার দক্ষিণ বারাহীপুর গ্রামের বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন আহাম্মদ। ভুক্তভোগী পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

২০১৮ সালের ৮ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে দাগনভূঞা উপজেলার দক্ষিণ বারাহীপুর গ্রামে ভুক্তভোগীর নিজ ঘরে ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা করেন। 

সিংড়া

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

রবিবার (৫ জুলাই) দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাতে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। এসময় সে চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে ধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালী

হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস

নিম্নমানের সামগ্রী ব্যবহার পদক্ষেপ দাবি স্থানীয়দের

এমরান হাসান সোহেল, পটুয়াখালী
হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায় নুরাইনপুর খালের ওপর নির্মীয়মাণ সেতুর পার্শ্বদেয়াল সম্প্রতি ভেঙে হেলে পড়ে। ছবি: সংগৃহীত

সেতুর নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ ছিল স্থানীয়দের। তাতে গুরুত্ব দেয়নি প্রশাসন কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান। শেষপর্যন্ত হস্তান্তরের আগেই ভেঙে হেলে পড়েছে এর পার্শ্বদেয়াল।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 

উপজেলা প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ মে বাউফলের সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুর কার্যাদেশ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এক কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৭৯ টাকার কাজটির দায়িত্ব পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান লুকাইয়া ট্রেডার্স, হাজির হাট।  
 
কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে  চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ায় সংশ্লিষ্ট দপ্তর। 

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সিডিউল না মেনে দায়সারাভাবে কাজ করতে থাকে। নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হয়। শুধু তাই নয়, সেতুর  তলদেশের বিম সমতল না করে উঁচু-নিচু রাখা হয় এবং সঠিক সেন্টারিং না করার কারণে গ্রেড বিম বাঁকা হয়ে যায়। 

কাজ চলাকালে এসব অনিয়মের প্রতিবাদ করা হলেও ঠিকাদারের লোকজন তাতে গুরুত্ব দেননি। উল্টো দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়।

​শনিবার সরেজমিন ঘটনাস্থলে দেখা যায়, নুরাইনপুর খালের ওপর নির্মীয়মাণ সেতুর পশ্চিম পাশের একটি পার্শ্বদেয়াল (উইং ওয়াল) দুই ভাগ হয়ে গেছে। এ ছাড়া পূর্ব পাশের বাকি দুটি পার্শ্বদেয়ালেও বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

​স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘সেতুর কাজ শুরু করার পর দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়। ঠিকাদার ইচ্ছেমতো কাজ করেছেন। অনিয়ম নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো লাভ হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কাজ চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা বা তদারকি কর্মকর্তাকে কাজের জায়গায় একবারও আসতে দেখা যায়নি।' 

এ ব্যাপারে বক্তব্য জানতে লুকাইয়া ট্রেডার্সের ঠিকাদার রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া অংশ সিডিউল অনুযায়ী পুনর্নির্মাণের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।’ কাজের অনুকূলে এ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে ৬০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।