পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয়গুলোর একটি হলো — প্রকৃতি কখনো মানুষের কাছ থেকে তার প্রয়োজনীয় খাদ্য লুকিয়ে রাখেনি। ঋতু বদলেছে, মাঠে নতুন ফসল উঠেছে, গাছে ফল ধরেছে, মাটির বুক ভরে উঠেছে নানা রঙের শাকসবজিতে। মানুষের খাদ্যতালিকাও একসময় সেই ছন্দ মেনেই গড়ে উঠেছিল। প্রতিটি মৌসুম যেন নিজের হাতে নিয়ে আসত শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির এক একটি নতুন অধ্যায়।
জীবন যত আধুনিক হয়েছে, সেই ছন্দে পরিবর্তন এসেছে। শহর বড় হয়েছে, সময় ছোট হয়েছে। প্রতিদিনের খাবারে বৈচিত্র্য বেড়েছে, খাবার সংরক্ষণের প্রযুক্তি উন্নত হয়েছে, বিশ্বজুড়ে অসংখ্য নতুন খাদ্যপণ্য এসেছে। তবু একটি প্রশ্ন আজও থেকে গেছে—আমাদের প্রতিদিনের খাবার কি শরীরের প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে?
অর্গানিক নিউট্রিশনের এই ধারণা ধীরে ধীরে খাদ্যশিল্পেও নতুন ভাবনার জন্ম দিচ্ছে। আগে যেখানে একটি পণ্যের প্রধান পরিচয় ছিল তার স্বাদ, এখন সেখানে পুষ্টিগুণ, উপাদানের উৎস, খাদ্য নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতাও সমান গুরুত্ব পাচ্ছে। ভোক্তার এই পরিবর্তিত প্রত্যাশাই নতুন প্রজন্মের খাদ্য উদ্ভাবনের পথ তৈরি করছে। বাংলাদেশের পরিবর্তিত খাদ্যাভ্যাস ও পুষ্টি-সচেতনতাকে কেন্দ্র করে অর্গানিক নিউট্রিশন লিমিটেড এগিয়ে চলেছে একটি ভিন্ন ভাবনা নিয়ে। তাদের উদ্যোগের কেন্দ্রে রয়েছে এমন খাদ্যপণ্য, যা প্রতিদিনের পরিচিত খাওয়ার অভ্যাসের সঙ্গে সহজে মানিয়ে যায় এবং প্রাকৃতিক উপাদানভিত্তিক পুষ্টির সুযোগ তৈরি করে। এই ভাবনা থেকেই কারকুমার যাত্রা—পরিবারের শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস ও পুষ্টিচাহিদাকে বিবেচনায় রেখে গড়ে ওঠা একটি ফাংশনাল নিউট্রিশন ব্র্যান্ড।
পরিবারের সব সদস্যের পুষ্টিচাহিদা এক নয়। বয়স, জীবনযাপন, দৈনন্দিন কাজের ধরন ও শারীরিক প্রয়োজনের সঙ্গে খাদ্যাভ্যাসও বদলায়। এই বাস্তবতা থেকে কারকুমা জয়েন্ট গার্ডকে উপস্থাপন করা হয়েছে জয়েন্টের সুস্থতা বজায় রাখার জন্য প্রাকৃতিক উপাদানভিত্তিক একটি ফাংশনাল নিউট্রিশন পণ্য হিসেবে। অর্গানিক নিউট্রিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কারকুমা জয়েন্ট গার্ড ইউএস এফডিএ নিবন্ধিত উৎপাদন সুবিধাসম্পন্ন কারখানায় তৈরি এবং পণ্যটির ক্ষেত্রে ইউএসডিএ অর্গানিক, জিএমপি, আইএসও ২২০০০ ও বিএসটিআই হালাল-সংক্রান্ত স্বীকৃতি রয়েছে।
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এই পণ্যগুলোর ভূমিকা এক নয়, ব্যবহারও এক নয়। কারকুমা টারমারিক ইমিউনিটি বুস্টার হলুদের উপাদানকে দৈনন্দিন খাদ্যাভ্যাসে যুক্ত করার সুযোগ দেয়। কারকুমা বিটরুট পাউডার বিটরুটের প্রাকৃতিক উপাদানকে সহজ ব্যবহারযোগ্য রূপে নিয়ে আসে। কারকুমা অর্গানিক হানি ও অ্যাপল সাইডার ভিনেগার পরিচিত খাবার ও পানীয়ের অভ্যাসে প্রাকৃতিক উপাদান যুক্ত করে। কারকুমা ভেজ স্প্রেড শিশুদের নাশতায় সবজি ও ফলের উপাদান যুক্ত করার একটি ভিন্নধর্মী ভাবনা সামনে আনে। কারকুমা জয়েন্ট গার্ড নির্দিষ্ট জীবনধারা ও বয়সভিত্তিক পুষ্টিচাহিদাকে বিবেচনায় রাখে।
কারকুমাকে দেখা যেতে পারে প্রতিদিনের খাবারকে একটু নতুনভাবে ভাবার একটি প্রয়াস হিসেবে। পরিচিত স্বাদ ও সহজ ব্যবহারের ভেতর দিয়ে ফল, সবজি, হলুদ, মধু কিংবা অন্যান্য প্রাকৃতিক উপাদানকে পরিবারের খাদ্যতালিকায় যুক্ত করার চেষ্টা রয়েছে এর পণ্যগুলোতে। অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এই উদ্যোগের মূল কথা হলো—পুষ্টি যেন দূরের কোনো ধারণা হয়ে না থাকে; সকালের নাশতা, শিশুর টিফিন, দিনের পানীয় ও ঘরের খাবার—সবখানেই যেন তার একটি স্বাভাবিক উপস্থিতি তৈরি হয়।
সুস্থ জীবন কোনো একটি পণ্য দিয়ে গড়ে ওঠে না। ফলমূল, শাকসবজি, ডাল, আমিষ জাতীয় খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস—সব মিলিয়েই তৈরি হয় সুস্থতার ভিত্তি। সেই ভিত্তিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই কারকুমা কাজ করছে পরিচিত স্বাদের সঙ্গে প্রাকৃতিক উপাদান ও ফাংশনাল নিউট্রিশনের সমন্বয় ঘটিয়ে।
প্রতিদিনের খাবারই একদিন ভবিষ্যতের স্বাস্থ্যগাথা লিখে দেয়। সেই গল্পে প্রকৃতির পুষ্টির জন্য জায়গা থাকুক—কারকুমার মতো সচেতন উদ্যোগের মাধ্যমে, প্রতিটি পরিবারের প্রতিদিনের খাদ্যাভ্যাসে।




