• ই-পেপার

বাংলাদেশের বিপক্ষে চাহারের হ্যাটট্রিক, গড়লেন বিশ্বরেকর্ডও

গোলকিপারদের ‘অভিনয়’ ঠেকাতে আগামী মৌসুম থেকেই অভিনব নিয়ম

ক্রীড়া ডেস্ক
গোলকিপারদের ‘অভিনয়’ ঠেকাতে আগামী মৌসুম থেকেই অভিনব নিয়ম
সংগৃহীত ছবি

খেলার গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করেই মাঠের ঘাসে লুটিয়ে পড়লেন গোলরক্ষক। পেশিতে টান কিংবা হাত-পায়ের চোটের অজুহাতে ডেকে পাঠালেন ফিজিওকে। আর সেই সুযোগেই সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে ট্যাকটিক্যাল বার্তা বুঝে নিলেন দলের বাকি ফুটবলাররা! ফুটবলে তথাকথিত এই ‘ট্যাকটিক্যাল গোলকিপার টাইমআউটের’ অপব্যবহার বন্ধ করতে এবার এক অভাবনীয় এবং কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইংলিশ ফুটবল।

আগামী ২০২৬-২৭ মৌসুম থেকে ইংল্যান্ডের পুরুষ ও নারী ফুটবলের পেশাদার লিগগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে এক নতুন নিয়ম। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর অনুমোদন দেওয়ার পর এফএ এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলকিপারের আঘাত বা চিকিৎসার কারণে খেলা বন্ধ হলে, পরবর্তীতে খেলা শুরু হতেই দলের ম্যানেজারকে বাধ্যতামূলকভাবে যেকোনো একজন আউটফিল্ড ফুটবলারকে কমপক্ষে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ, গোলকিপার চিকিৎসার জন্য সময় নিলে দলকে অন্তত এক মিনিট ১০ জনে খেলতে হবে! 

ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইএফএল, ন্যাশনাল লিগ ও উইমেন’স সুপার লিগসহ প্রো রেফ-এর মতো সংস্থাসমূহ একযোগে এই পরীক্ষামূলক নিয়ম বাস্তবায়নে সমর্থন দিয়েছে।

আইএফএবি জানিয়েছে, সাধারণ আউটফিল্ড খেলোয়াড়দের মাঠের ভেতরে চিকিৎসা দেওয়া হলে বা তাদের কারণে খেলা বন্ধ থাকলে যেভাবে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই গোলরক্ষকদের ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা আনা হচ্ছে।

সম্প্রতি ইংলিশ ফুটবলে প্রতিপক্ষের ছোঁয়া ছাড়াই হুটহাট গোলরক্ষকদের মাটিতে শুয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে একদিকে যেমন খেলার স্বাভাবিক গতি নষ্ট হচ্ছিল, অন্যদিকে ট্যাকটিক্যাল সুবিধা পাচ্ছিল দলগুলো। ফলে সমর্থক, বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের কোচদের ক্ষোভও তুঙ্গে উঠছিল। এফএ স্পষ্ট জানিয়েছে, চোটের দোহাই দিয়ে গোলরক্ষকদের মাধ্যমে খেলা বিলম্বিত করা বা কোচের পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ করাই তাদের মূল উদ্দেশ্য।

বিগত মৌসুমগুলোতে এই কৌশল নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে গানার গোলরক্ষক ডেভিড রায়া বারবার চিকিৎসা নিলে ম্যাচ শেষে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাইটন কোচ ফাবিয়ান হার্টসেল। তিনি সোজা জানিয়ে দেন, ‘আর্সেনাল যা করেছে, তা আর যাই হোক ফুটবল নয়।’ অন্যদিকে চোটের ভান করার অভিযোগ তুলে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার কঠোর সমালোচনা করেছিলেন লিডস ইউনাইটেড ম্যানেজার ড্যানিয়েল ফাকা।

তবে বাস্তবসম্মত কিছু ছাড়ও রাখা হয়েছে এই নিয়মে। প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে গোলরক্ষক আঘাত পেলে, একই সঙ্গে মাঠের অন্য খেলোয়াড়ের চোট বা রক্তপাত হলে কিংবা লাল/হলুদ কার্ড পাওয়ার মতো শারীরিক আক্রমণের মুখে পড়লে এই নিয়ম খাটবে না।

আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সময় অপচয় রোধে নেওয়া এই বৈপ্লবিক পদক্ষেপ। শুধু এটিই নয়, নতুন মৌসুমে সময় নষ্ট করা ঠেকাতে বিলম্বিত থ্রো-ইন ও গোল কিকের জন্য পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন এবং বদলি ফুটবলারদের মাঠ ছাড়ার জন্য ১০ সেকেন্ডের সময়সীমা বেঁধে দেওয়ার মতো কঠোর নিয়মও দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। 
 

২৪ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির

ক্রীড়া ডেস্ক
২৪ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: আইসিসি

তাহলে কি ফিফার পথেই হাঁটছে আইসিসি?

৪৮ দল নিয়ে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। এতে সফলই হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অদূর ভবিষ্যতে তো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

ইনফান্তিনোর সেই দেখানো পথে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চাচ্ছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে আরো বেশি দেশে ছড়িয়ে দিতে এবং সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 

যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে টেলিগ্রাফ

সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২০২৮ ও ২০৩০ সালে পরের দুটি আসরে ২০টি দল খেলবে। তবে ২০৩২ আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরবর্তীতে ৩২ দল নিয়েও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

IND
টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছবি: আইসিসি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর খেলাটির আন্তর্জাতিক বিস্তার আরো জোরদার করতে চায় আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণের বিষয়ে আইসিসির সদস্য বোর্ডগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। সহযোগী দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং ক্রিকেটের বাজার বিস্তৃত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা প্রথমবারের মতো ২০-এ উন্নীত করা হয়েছিল। সেই সম্প্রসারণ সফল হওয়ায় ভবিষ্যতে আরো ৪টি দল যোগ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

ফ্যাক্ট চেক

ভারতীয় ওপেনার কি সত্যিই ৯ বছরের বড় অভিনেত্রীর প্রেমে মজেছেন

ক্রীড়া ডেস্ক
ভারতীয় ওপেনার কি সত্যিই ৯ বছরের বড় অভিনেত্রীর প্রেমে মজেছেন
ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা গেছে। ছবি: এআই দিয়ে বানানো

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকে ঘিরে হঠাৎই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

মুম্বাইয়ের একটি ক্যাফের ভাইরাল ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, বলিউড ও ক্রিকেটে হয়তো নতুন একটি জুটির সূচনা হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল—দুজনের কেউ এ বিষয়ে মন্তব্য করেননি।

ভাইরাল ভিডিওতে কী দেখা গেছে?

আলোচনা শুরু হয় মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের বুজি ক্যাফে থেকে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে।

ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে আসছেন আর ম্রুণাল ঠাকুর তখনও ভেতরে অবস্থান করছেন। তবে ভিডিওতে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা বা প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়নি।

তবু একই জায়গায় দুজনের উপস্থিতি থেকেই বিভিন্ন ফ্যান পেজে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তারা কি সত্যিই সম্পর্কে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন?

ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সওয়াল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এই গুঞ্জনের পক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র একসঙ্গে কোথাও উপস্থিত থাকার ভিত্তিতে এ ধরনের দাবি করা যায় না।

ম্রুণাল-যশস্বীর ওই সাক্ষাৎ পেশাগত কোনো বৈঠক, বিজ্ঞাপনের শুটিং বা অন্য কোনো কাজের অংশও হতে পারে। অনেকে একটি মাত্র ভাইরাল ভিডিও দেখে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

বয়সের পার্থক্য নিয়ে আলোচনা

প্রেমের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়সের ব্যবধান নিয়েও অনলাইনে ব্যাপক আলোচনা চলছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুরের বয়স ৩৩ বছর, আর যশস্বী জয়সওয়ালের বয়স ২৪ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ৯ বছর।

ম্রুণালের অতীত প্রেমকাহিনি

এটিই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছিলেন ম্রুণাল ঠাকুর।

গত বছর দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশকে ঘিরেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং ভবিষ্যতের কিছু প্রকল্পে কাজ করার খবর প্রকাশের পর সেই আলোচনা শুরু হয়। পরে এমনও খবর ছড়ায় যে, তারা নাকি বিয়ের পরিকল্পনা করছেন।

তবে এ বছরের শুরুতে একটি সিনেমার প্রচারে অংশ নিয়ে ম্রুণাল এসব গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেন, ‘জানি না এসব গুজব কারা ছড়ায়। এগুলোর কোনো ভিত্তি নেই।’ ম্রুণাল আরো জানান, কাজের ব্যস্ততার কারণে ডেটিং করার সময় নেই তার। 

এখন কী নিয়ে ব্যস্ত ম্রুণাল ও যশস্বী?

সম্প্রতি বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমায় দেখা গেছে ম্রুণাল ঠাকুরকে। বর্তমানে তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে, যশস্বী জয়সওয়াল অনেক আগেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ভারতের হয়ে নিয়মিত খেলছেন। পাশাপাশি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও খেলছেন এই বাঁহাতি ওপেনার।

কমনওয়েলথে ভারতের ঐতিহাসিক দিন: একই ইভেন্টে সোনা-ব্রোঞ্জ জয়

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথে ভারতের ঐতিহাসিক দিন: একই ইভেন্টে সোনা-ব্রোঞ্জ জয়
সংগৃহীত ছবি

কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকল প্রতিবেশী দেশ ভারতের ক্রীড়াঙ্গন। একই ইভেন্টে একই সঙ্গে পোডিয়ামে উঠলেন দুই ভারতীয়, একজন জিতলেন স্বপ্নের সোনা, অন্যজনের গলায় উঠল ব্রোঞ্জ। কমনওয়েলথের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম! শুধু তা-ই নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও লেখা হয়েছে সাফল্যের নতুন ইতিহাস। সবমিলিয়ে পঞ্চম দিনে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬টি পদক, যার ওপর ভর করে চলমান আসরে তাদের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। 

পঞ্চম দিনে তারা সেরা সাফল্যটি পেয়েছে প্যারা গেমসে। মহিলাদের এফ৫৭ শটপুট ইভেন্টে ইতিহাস গড়েন ভারতের শর্মিলা ধনকড়। ৯.৮১ মিটার দূরত্বে শটপুট ছুড়ে ভারতকে ঐতিহাসিক স্বর্ণপদক উপহার দেন তিনি। কমনওয়েলথ প্যারা গেমসে এটিই কোনো ভারতীয় অ্যাথলিটের প্রথম সোনা জয়ের রেকর্ড। রোমাঞ্চের তখনও বাকি ছিল! এই ইভেন্টে প্রথমে চতুর্থ হলেও পরবর্তীতে তৃতীয় স্থানে থাকা প্রতিযোগীর থ্রো বাতিল হয়ে যাওয়ায় ব্রোঞ্জ লাভ করেন ভারতের আরেক কন্যা শিল্পা শায়লা। আর তাতেই কমনওয়েলথের একই ইভেন্টে জোড়া পদক জয়ের বিরল নজির গড়ে ভারত।

এদিকে দিনের শুরুতে ভারোত্তোলনে নারীদের ৫৩ কেজি বিভাগে দুর্দান্ত পারফর্ম করে রুপা জিতে নেন জ্ঞানেশ্বরী। নিজের ক্যারিয়ারের সেরা ১৯৯ কেজি ওজন তুলে আলো ছড়ান ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প থেকে উঠে আসা এই তরুণী।

এরপর হাই জাম্পের বার উঁচুতে তুলে ইতিহাস লেখেন সর্বেশ কুশার। হাই জাম্পে এর আগে কমনওয়েলথে ভারতের সর্বোচ্চ অর্জন ছিল ব্রোঞ্জ। সেই রেকর্ড ভেঙে রুপো জিতে গেমসের ইতিহাসে ভারতের সফলতম হাই জাম্পার হিসেবে নিজের নাম খোদাই করে নেন সর্বেশ।

ভারতের জন্য ভারোত্তোলন থেকে দিনের শেষভাগে আসে আরো দুই সাফল্য। পুরুষদের ৭৯ কেজি বিভাগে মোট ৩৩০ কেজি তুলে রুপা নিশ্চিত করেন ভাল্লুরি অজয় বাবু। অন্যদিকে মহিলাদের ৫৮ কেজি বিভাগে ১৯৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন বিন্দিয়ারানি দেবী।

বাংলাদেশের বিপক্ষে চাহারের হ্যাটট্রিক, গড়লেন বিশ্বরেকর্ডও | কালের কণ্ঠ