• ই-পেপার

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কেউই

‘আর্জেন্টিনার চতুর্থ নয়, দ্বিতীয় শিরোপা জিতবে স্পেন’

ক্রীড়া ডেস্ক
‘আর্জেন্টিনার চতুর্থ নয়, দ্বিতীয় শিরোপা জিতবে স্পেন’
স্পেনের একমাত্র বিশ্বকাপজয়ী ট্রফি হাতে ক্যাসিয়াস। ছবি : এক্স থেকে

একের পর এক কামব্যাকের গল্প লিখে বিশ্বকাপে ছুটছে আর্জেন্টিনা। এবার তুলির শেষ আঁচড় দেওয়ার পালা। তাদের প্রত্যাবর্তন দেখে তাই অনেকেই মনে করছেন চতুর্থ বিশ্বকাপটা আলবিসেলেস্তাদের নামেই খোদাই হতে যাচ্ছে।

এ জন্য আগামী ১৯ জুলাই প্রতিপক্ষ স্পেনকে হারাতে হবে আর্জেন্টিনাকে। তবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে আর্জেন্টিনা নয় স্পেন বিজয়োল্লাস করবে বলে মনে করছেন ইকার ক্যাসিয়াস। স্পেন কিংবদন্তির মতে, আর্জেন্টিনার চতুর্থ নয়, স্পেনের দ্বিতীয় শিরোপা হতে যাচ্ছে।

ফাইনালের লড়াইয়ের আগে এভাবেই মাঠ গরম করে রাখলেন ক্যাসিয়াস। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট দিয়ে স্পেনের সাবেক গোলরক্ষক লিখেছেন, ‘আর্জেন্টিনা, তোমাদের চতুর্থ তারকা (শিরোপা) পাওয়া হচ্ছে না! আমরা দ্বিতীয় শিরোপার দিকে এগোচ্ছি!! এগিয়ে চলো স্পেন!’

 

শুধু বিশ্বকাপ নয়, ফিনালিসিমাও স্পেন জিতবে বলে ক্যাসিয়াসের বিশ্বাস। তাই ফিফাকে দুটি শিরোপাই প্রস্তুত রাখতে বলা রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক লিখেছেন, ‘এই রোববার ফিনালিসিমা এবং বিশ্বকাপ, দুটোই আমাদের! দুটো ট্রফিই প্রস্তুত রাখো ফিফা!’

৮৪ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে এগিয়ে থাকা ইংল্যান্ড শেষে ২-১ গোলে হারায় কোচ টমাস টুখেলের সমালোচনাও করেছেন ক্যাসিয়াস। তিনি লিখেছেন, ‘নিজেদের ভুল কৌশলের কারণেই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ওরা শেষ ৩০ মিনিট আর্জেন্টিনাকে যা খুশি তাই করার সুযোগ দিয়েছে। এটা হতে পারে না। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল অবিশ্বাস্য হতে যাচ্ছে।’

 

ইংল্যান্ড গোল পাওয়ার পর নিজেদের বক্সে চলে যাওয়াকে ভীরুতা বলে জানান ক্যাসিয়াস। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন গোলরক্ষক লিখেছেন, ‘ইংল্যান্ড গোল করার পরেই পিছিয়ে যায়। এটা ভীরুতার পরিচয়। নিজেদের বক্স ছেড়ে বের হতে না চাওয়ায় একের পর এক আক্রমণের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে।’

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কিত ব্যানার নিয়ে বিজয়োল্লাস আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কিত ব্যানার নিয়ে বিজয়োল্লাস আর্জেন্টিনার
ছবি : ওয়েবরাডিও

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’—এমন রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার নিয়ে বিজয়োল্লাস করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ ঘটনায় ফিফার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে আলবেসিলেস্তরা বিরুদ্ধে। এর ফলে বড় শাস্তির মুখোমুখি হতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

 ম্যাচ শেষের উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো সমর্থকদের কাছ থেকে একটি ব্যানার নিয়ে মাঠে প্রদর্শন করেন। ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘লাস মালভিনাস আর্জেন্টিনার’ যার বাংলা অর্থ—ফকল্যান্ড বা মালভিনাস আর্জেন্টিনার।

1

আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘লাস মালভিনাস’ নামে ডাকে এবং নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ১৯৮২ সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধও হয়েছিল।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, মাঠের ভেতর রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক স্লোগান বা ব্যানার প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মের লঙ্ঘন হওয়ায় বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ওয়াল্টার স্যামুয়েল : আর্জেন্টিনার সেট-পিস আধিপত্যের নেপথ্যের নীরব কারিগর

ক্রীড়া ডেস্ক
ওয়াল্টার স্যামুয়েল : আর্জেন্টিনার সেট-পিস আধিপত্যের নেপথ্যের নীরব কারিগর
ছবি : ওয়েবরাডিও

আর্জেন্টিনা ফুটবল দলের সহকারী কোচ ও টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াল্টার স্যামুয়েল নেপথ্যে থেকে দলটির সেট-পিস পরিস্থিতি নিয়ন্ত্রণে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। খেলোয়াড়ি জীবনে রক্ষণভাগের ইস্পাতকঠিন দৃঢ়তার জন্য যিনি ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন। তিনিই এখন লিওনেল স্কালোনির কোচিং স্টাফের অন্যতম প্রধান মাস্টারমাইন্ড।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়সূচক গোলটি ছিল ওয়াল্টার স্যামুয়েলের নিখুঁত পরিকল্পনার ফসল।

স্যামুয়েল ম্যাচ শুরুর আগেই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে প্রতিপক্ষের নিয়ার-পোস্টে আক্রমণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেন।

অধিনায়ক লিওনেল মেসি কর্নার থেকে ঠিক স্যামুয়েলের নির্দেশিত স্থানেই নিখুঁত ক্রস বাড়ান। ম্যাক অ্যালিস্টার সেখানে অবস্থান নিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। গোলটি হওয়ার পরপরই প্রধান কোচ লিওনেল স্কালোনি ডাগআউটে স্যামুয়েলকে জড়িয়ে ধরে এই দুর্দান্ত কৌশলের জন্য উদযাপন করেন।

স্যামুয়েলের এই সেট-পিস চিন্তা মূলত তার নিজের খেলোয়াড়ি জীবনের এক সোনালী স্মৃতির প্রতিফলন। ২০০৯/১০ মৌসুমে জোসে মরিনহোর ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিভের বিপক্ষে ওয়েসলি স্নাইডারের কর্নার থেকে স্যামুয়েল ঠিক একইভাবে নিয়ার-পোস্টে হেড করে একটি সমতাসূচক গুরুত্বপূর্ণ গোল করেছিলেন। ১৭ বছর পর আর্জেন্টিনা দলের কোচ হিসেবে তিনি নিজের সেই চতুর মুভমেন্ট বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মাঝে সফলভাবে ফুটিয়ে তুলেছেন।

গড়ে ১.৭৯ মিটার উচ্চতা নিয়ে আর্জেন্টিনা চলতি ২০২৬ বিশ্বকাপের অন্যতম খাটো দল হওয়া সত্ত্বেও তারা অন্যতম সেরা এরিয়াল থ্রেটে  পরিণত হয়েছে। এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে রয়েছে স্যামুয়েলের জাদুকরী প্রশিক্ষণ।

স্যামুয়েলের জানিয়েছেন, আর্জেন্টিনা শারীরিক শক্তিতে অনগ্রসর হলেও নিখুঁত মনঃসংযোগ, আগ্রাসন, সঠিক যোগাযোগ এবং গোলরক্ষকের দক্ষতার মাধ্যমে সেট-পিসে প্রতিপক্ষকে পরাস্ত করছে। বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যেই সেট-পিস থেকে ৫টি গোল করেছে। যা ১৯৬৬ সালের পর যেকোনো একক বিশ্বকাপে দলটির সর্বোচ্চ রেকর্ড।

খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং ট্রফি ধরে রাখার তাড়না তৈরিতে তার ড্রেসিংরুমের বক্তব্যও বেশ প্রভাব ফেলে। আর্জেন্টিনা দলের এই  ‘নীরব কারিগর’ স্পটলাইটের আড়ালে থেকে আলবিসেলেস্তেদের প্রতিটি বড় মুহূর্তের ভিত গড়ে দিচ্ছেন।

বিশ্বকাপের এক হৃদয়বিদারক মুহূর্তের মুখোমুখি ইংলিশ কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের এক হৃদয়বিদারক মুহূর্তের মুখোমুখি ইংলিশ কিংবদন্তি
ছবি : ফুটবল নিউজ ক্লাব

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ ইংল্যান্ডের। ইংলিশদের এমন বিদায়ে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত একটি আবেগঘন চিত্রের অবতরন হয়েছে। আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের জন্য এই মুহূর্তটি ছিল চরম এক মনস্তাত্ত্বিক ও দ্বন্দ্বের। কারণ এক দিকে দেশ, অন্যদিকে নিজের ক্লাবের আর্জেন্টাইন মহাতারকা মেসির দলের কাছে হার। তাতেও দেশের পক্ষেই গেছে তার সমর্থন। হারে  বিষন্ন দেখা দেখে এই ইংলিশ তারকাকে।

ইংল্যান্ডের বিদায়ের পর ডেভিড বেকহ্যাম তার সোশ্যাল প্ল্যাটফর্মে মনের কষ্ট ও খেলোয়াড়দের প্রতি গর্ব প্রকাশ করে লেখেন, ‘আমাদের সবার জন্যই এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি মুহূর্ত, তবে এই স্মৃতিগুলো আমাদের সব সময় অনুপ্রাণিত করবে এবং চিরকাল বেঁচে থাকবে।’

1

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বেকহ্যামের প্রিয় জন্মভূমি ইংল্যান্ড এবং তার ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটিতে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ম্যাচটিতে মেসি নিজে কোনো গোল না করলেও আর্জেন্টিনার করা দুটি গোলেই তিনি দুটি অসাধারণ অ্যাসিস্ট করেন। তার এই জাদুকরী পারফরম্যান্সের কারণেই ইংল্যান্ডের সোনালি প্রজন্মের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। গ্যালারিতে বসে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক বেকহ্যামকে একদিকে তার দেশের বিদায়ে স্তব্ধ হয়ে যেতে দেখা যায়, অন্যদিকে তার নিজের রিক্রুট করা খেলোয়াড়ের শ্রেষ্ঠত্বও মেনে নিতে হয়।

মেসিকে ২০২৩ সালে বেকহ্যাম বহু কাঠখড় পুড়িয়ে, বিশ্বকে চমকে দিয়ে ইন্টার মায়ামিতে নিয়ে এসেছিলেন। সেই মেসিই আন্তর্জাতিক মঞ্চে বেকহ্যামের দেশের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন। বেকহ্যাম মায়ামির দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু ১.২ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন মূলত মেসির ওপর ভর করেই। কিন্তু দেশের জার্সিতে সেই ‘প্রিয় ছেলেই’ তাকে কাঁদাল।

ফুটবল মাঠের এই বৈপরীত্যই খেলাটিকে এত সুন্দর করে তোলে। যে মানুষটি মায়ামির ড্রেসিংরুমে মেসির প্রতিটি গোলে আনন্দে লাফিয়ে ওঠেন, তাকেই বিশ্বকাপের মঞ্চে মেসির জাদুতে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো।

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কেউই | কালের কণ্ঠ