বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে গুণী শিক্ষক ও সমাজসেবক খন্দকার খায়রুল আনমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা শাখার নবগঠিত কমিটির আয়োজনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আনম প্রমুখ।
বক্তারা বলেন, খন্দকার খায়রুল আনম দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে জেলার মানুষের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। তার অবদান নতুন প্রজন্মকে সমাজসেবামূলক কাজে আরো উদ্বুদ্ধ করবে।
সম্মাননা গ্রহণ করে খন্দকার খায়রুল আনম বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খন্দকার খায়রুল আনম ১৯৫৩ সালের ৯ ফেব্রুয়ারি কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে লালমনিরহাট ও সৈয়দপুরে তার বেড়ে ওঠা এবং পড়াশোনা। ছাত্রজীবন থেকেই তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৬৭ সালে করাচিতে অনুষ্ঠিত চতুর্থ পাকিস্তান জাতীয় জাম্বুরিতে অংশ নেন এবং পরবর্তীতে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অসংখ্য পুরস্কার ও পদক লাভ করেছেন। রাষ্ট্রপতির কাছ থেকেও সম্মাননা গ্রহণ করেছেন।
দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষক হিসেবে ২০১০ সালে অবসর নেন। ২০১০ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপদেষ্টা পরিষদের এক নম্বর সদস্য। পাশাপাশি তিনি সুজনের জেলা সভাপতি, প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং ‘স্বজন’-এর সমন্বয়কারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এদিকে, গত ১১ জুলাই বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন খন্দকার খায়রুল আনম, ডা. আমিনুল ইসলাম, আব্দুল খালেক ও প্রতিমা চৌধুরী।
কমিটিতে সভাপতি হয়েছেন হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আনম এবং সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার।
এ ছাড়া সহসভাপতি মোহায়মিনুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল ও রুবামা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মিয়া, ফরহাদ মিয়া, প্রভাতী রায় ও খাদিজা পারভীন। সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন রাসেল। অর্থ সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক আরফিনা আক্তার, ইভেন্ট সম্পাদক মোস্তাফিজুর রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রামানিক, প্রচার সম্পাদক রুবাইয়া ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমলতা রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক সামাউন ইসলাম (সামি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা রিয়াদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বৃষ্টি রাণী সরকার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রাকিব আল রিয়াদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহিয়া বিনতে মৌ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাকিল হোসাইন এবং সমাজকল্যাণ সম্পাদক খোকন মণ্ডল।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মিফতাহ উল ইসলাম, ইব্রাহিম হক, ফুয়াদ মাহি, সাজ্জাদুল ইসলাম, আল ইমরান, জোবায়ের ইসলাম, শিহাব ইবনে সামস, সাবিনা আক্তার, সুরুজ ইসলাম ও শাহিদুল ইসলাম।
এ সময় নতুন কমিটির সদস্যরা সমাজের মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।









