• ই-পেপার

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকে সবচেয়ে বেশি ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাস্তায় হাঁটছিলেন ঝুমুর, সাবেক স্বামীর ছুরিকাঘাতে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক
রাস্তায় হাঁটছিলেন ঝুমুর, সাবেক স্বামীর ছুরিকাঘাতে গেল প্রাণ

রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামের নারী খুন হয়েছেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৪ নম্বর রোডের একটি বাসার সামনে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত ঝুমুরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম জাফর হাওলাদার। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা সাবেক স্বামী রেজাউলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।  

নিহতের স্বজনদের সূত্র জানায়, ঝুমুরের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি হোটেল কর্মচারী রেজাউলকে বিয়ে করেন। সংসার করেন দুই থেকে তিন বছর। এরপর তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হওয়ায়, বছরখানেক আগে রেজাউলকে তালাক দিয়ে ঝুমুর গ্রামের বাড়ি চলে যান। সেখানে কিছু দিন পর এক প্রবাসীকে বিয়ে করেন ঝুমুর।  

ঝুমুরের দূর সম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, গত কয়েক দিন আগে বরিশাল থেকে ঝুমুর ঢাকায় তৃতীয় স্বামীর মিরপুরের (শ্বশুর) বাড়িতে আসেন। তখন তার স্বামী ছিল দেশের বাইরে। গত মঙ্গলবার সকালে মধ্য বাড্ডায় মনিকাদের বাসায় বেড়াতে যান ঝুমুর। বিকেলে মনিকা ও তার মা অজিফা বেগম ঝুমুরকে নিয়ে এলাকা ঘুরতে বের হন। সে সময় সাবেক স্বামী রেজাউল তাদের দেখতে পেয়ে পিছু নেন। তবে বিষয়টি তারা খেয়াল করেননি।

সন্ধ্যা ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট এলাকায় মনিকাদের বাসার গেট দিয়ে ভেতরে ঢোকার সময় রেজাউল পেছন থেকে এসে অতর্কিতভাবে ঝুমুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা রেজাউলকে হাত-নাতে আটক করে পুলিশে সোর্পদ করেন। 

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

অনলাইন ডেস্ক
গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় আরমান একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

দগ্ধরা হলেন কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ,  রিংকু ২১ শতাংশ,  রনি ১০ শতাংশ,  জসিম ৮ শতাংশ,  রফিক ১২ শতাংশ,  কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ,  পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।