• ই-পেপার

বৃষ্টি নিয়ে আবারও যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বেনজীর প্রসঙ্গে দুবাই পুলিশের নানা প্রশ্ন, উত্তর দিচ্ছে দুদক

অনলাইন ডেস্ক
বেনজীর প্রসঙ্গে দুবাই পুলিশের নানা প্রশ্ন, উত্তর দিচ্ছে দুদক

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই পুলিশের করা বিভিন্ন প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় ব্যাখ্যা ও মামলার নথিপত্র দুই-এক দিনের মধ্যেই দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আজ মঙ্গলবার দুদকের মুখপাত্র ও উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, দুবাই পুলিশ বেনজীর আহমেদকে ফেরত পাঠাতে বাংলাদেশর কাছে কিছু প্রশ্নের যৌক্তিক উত্তর চেয়েছে। দুবাই পুলিশের চাওয়া ব্যাখ্যার পাশাপাশি বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

দুদক জানায়, গত জুন মাসের মাঝামাঝি সময়ে ইন্টারপোলের সহায়তায় পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে দ্রুত প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করে দুদক। মাত্র দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এর প্রায় এক মাস পর দুবাই পুলিশ বাংলাদেশকে চিঠি দিয়ে বেনজীরকে প্রত্যর্পণের বিষয়ে নীতিগত সম্মতির কথা জানায়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রকৃতি, অভিযোগ এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এখন বিস্তারিত জবাব প্রস্তুত করছে দুদক।

আকতারুল ইসলাম বলেন, দুবাই পুলিশের চাওয়া তথ্য ও ব্যাখ্যা নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হবে। এসব তথ্য পাওয়ার পর প্রত্যর্পণ প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্ত নেবে দুবাই কর্তৃপক্ষ।

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ইতিমধ্যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

দুদক কর্মকর্তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথিপত্র পাঠানোর পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া আরো এগিয়ে যাবে।

বিশ্বমঞ্চে রোবটিকসে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর

নিজস্ব প্রতিবেদক
বিশ্বমঞ্চে রোবটিকসে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর

আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে লাল-সবুজের পতাকাকে নতুন উচ্চতায় ওড়ালো বাংলাদেশের উদীয়মান তরুণ উদ্ভাবকেরা। আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা ছিনিয়ে এনেছে ২টি গোল্ড এবং ২টি সিলভার মেডেল। যার একটি স্বর্ণপদক অর্জন করেছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সপ্তম শ্রেণির ছাত্র কিঞ্জল নাগ দিব্য।

গত ১৬ থেকে ১৮ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিক (WICO)-এর ১৫তম আসর। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা ও নিউজিল্যান্ডসহ বিশ্বের প্রযুক্তিতে অগ্রগামী ২৬টি দেশের প্রায় ২০০০ জন তরুণ উদ্ভাবক ও গবেষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইনফরমেশন টেকনোলজির মতো ভবিষ্যৎ প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে মোট ৩৭৩টি যুগান্তকারী প্রজেক্ট ও ইনভেনশন প্রদর্শিত হয়।

আন্তর্জাতিক বিচারকমণ্ডলী ও বিশ্বখ্যাত অধ্যাপকদের নিবিড় পর্যবেক্ষণ শেষে বাংলাদেশের শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণা ও প্রজেক্টগুলো সর্বোচ্চ স্থান দখল করে নেয়। প্রতিযোগিতায় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কিঞ্জল নাগ দিব্য স্বর্ণপদক লাভ করে।

পাশাপাশি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশকে এনে দেয় দ্বিতীয় স্বর্ণপদকটি। অন্যদিকে, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মুহতাসিম রহমান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জয় করে রৌপ্য পদক।

জানা গেছে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক আসরে নামার আগে বাংলাদেশে আয়োজিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় রাউন্ডে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। জাতীয় পর্যায়ে কৃতকার্য হওয়ার পর ১১ জন সেরা তরুণ উদ্ভাবককে নিয়ে গঠিত বাংলাদেশ দলকে আন্তর্জাতিক মঞ্চের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল।

বিশ্বমঞ্চে উদীয়মান এই উদ্ভাবকদের অভূতপূর্ব জয়যাত্রা আন্তর্জাতিক প্রযুক্তির দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন এক উচ্চতায় উন্নীত করেছে। তরুণ বিজ্ঞানীদের এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের আগামী প্রজন্ম।

মাঠ পর্যায়ে হবে এনআইডি সংশোধন, সহজ হচ্ছে প্রবাসীদের নিবন্ধন

অনলাইন ডেস্ক
মাঠ পর্যায়ে হবে এনআইডি সংশোধন, সহজ হচ্ছে প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরো সহজ ও বিকেন্দ্রীকরণ করতে একাধিক পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষা সনদের ভিত্তিতে মাঠ পর্যায়েই জন্ম তারিখ সংশোধনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দিয়ে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়নে পারিবারিক তথ্য সংযুক্তকরণ এবং কিছু সেবায় নির্ধারিত ফি চালুর প্রস্তাবও রয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল। যেটা আপনার মাইগ্রেশন (স্থানান্তর) করা, ভোটার এলাকা স্থানান্তর—এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে, আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক ফি আছে, সেটা নতুন করে আসবে।

তিনি আরো বলেন, আইনে আছে ১৫ বছর হলে এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এই এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফরম থাকবে এবং সেই ফরমে কী কী তথ্য থাকবে—যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হয়েছে যে আবেদনকারী বা এনআইডিধারী তার পরিবারের তথ্যটা দেবেন যাতে তথ্যের মিল আমরা রাখতে পারি। এ ক্ষেত্রেও একটা ন্যূনতম ফির ব্যাপার আছে।

মঠা পর্যায়ে ফের বয়স সংশোধনে ক্ষমতা দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, মাঠ পর্যায়ে জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এনআইডিতে কেন্দ্রীয়ভাবে করে থাকি। এখন পাবলিক এক্সাম সার্টিফিকেটের (জেএসসি, এসএসসি ও পিএসসি) যেখানে জন্ম তারিখ আছে, সেই অনুযায়ী সংশোধনগুলো করতে পারবে। এটা মাঠ পর্যায়ে দেওয়া হবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধন দুই ধাপের একটি ব্যবস্থ ছিল। প্রবাসীরা ফরম জমা দেওয়ার পর বায়োমেট্রিক দেওয়ার পরে আমাদের এখানে তদন্তে আসত, তদন্ত পারফরম হওয়ার পরে সেটা আপলোড হতো। তো আমরা বলছি যে না, আপনারা আপলোড করে দিবেন বায়োমেট্রিকটা, আমরা এখানে তদন্তে যথার্থতা পেলে এখান থেকেই অনুমোদন করে দেব। এতে একটি ধাপ কমে যাবে।

শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির তদবিরে ‌‘অতিষ্ঠ’ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ভাষ্য, ‘বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস রুমে ঢুকতেই পারি না।’

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা জেলার আওতাধীন প্রাথমিকের সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হয়ে আসতে চান। তাদের কথা শুনলে মনে হয়, যেন সব বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত।’ এ বাস্তবতা বিবেচনায় নিয়েই বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।