• ই-পেপার

মূল্যস্ফীতি হবে, দাম বাড়বে জিনিসপত্রের

  • --- ড. ম. তামিম

ব্যবসা সহজীকরণ ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

বাসস
ব্যবসা সহজীকরণ ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমানো, সরকারি সেবায় ডিজিটালাইজেশন জোরদার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে একটি সীমিত গোষ্ঠীর আধিপত্য এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থার পরিবর্তনে ডিরেগুলেশন বা অপ্রয়োজনীয় বিধিনিষেধ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতে দেশের অর্থনীতি একটি ‘পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি’ বা পেট্রোনাইজড ইকোনমিতে পরিণত হয়েছিল। এর ফলে বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু এসব বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই সাধারণ উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য হলেও প্রভাবশালী গোষ্ঠীগুলো সেগুলোর বাইরে থেকে যায়। এতে ব্যবসার ক্ষেত্রে সমান সুযোগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সকল মানুষের জন্য উন্মুক্ত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া।

তিনি আরো বলেন, দেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য কামার-কুমার, তাঁতি, কারুশিল্পী ও ক্ষুদ্র উৎপাদক প্রজন্মের পর প্রজন্ম কাজ করে গেলেও তাদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। কারণ তারা কখনোই কার্যকর নীতি সহায়তা, আর্থিক অন্তর্ভুক্তি বা বাজার সুবিধার আওতায় আসতে পারেননি।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোক্তাদের জন্য রাজধানীর কাছে প্রায় ১৬০ একর জমির ওপর একটি ‘ক্রিয়েটিভ ডিস্ট্রিক্ট’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, সরকার এসব উদ্যোক্তাকে সহজ ঋণ, কাঁচামাল সহায়তা, ডিজাইন উন্নয়ন, ব্র্যান্ডিং, বিপণন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ প্রদানের পরিকল্পনা করছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় কারুশিল্প ও সৃজনশীল পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সুযোগও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

আমির খসরু বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ মডেল সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশেও স্থানীয় পর্যায়ে বিশেষায়িত পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, একজন উদ্যোক্তা এক জায়গায় আবেদন করলেই সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার ব্যবস্থাও নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, ডিরেগুলেশন, ডিজিটালাইজেশন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে দেশের প্রত্যেক নাগরিক সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু।

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ফাইল ছবি

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জারি আবহাওয়া অফিস।

এতে বলা হয়, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বেড়েই চলেছে ব্যয়

অনলাইন ডেস্ক
বেড়েই চলেছে ব্যয়

ইরান যুদ্ধের কারণে সরকার এরই মধ্যে দুবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই এবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সার্বিকভাবে এই দামবৃদ্ধির ফলে জনজীবনের ওপর পড়তে যাচ্ছে বড় চাপ।

বিদ্যুতের নতুন দাম বৃদ্ধি বিষয়টি বিশ্লেষণ কওে দেখা যায় যে, আবাসিকের গ্রাহকদের বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। আর আবাসিকের লাইফলাইন গ্রাহকের বর্তমান ইউনিটপ্রতি বিল ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। এতে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুৎ বিল মাসে ৩৫ টাকার মতো বৃদ্ধি পাবে। আর আবাসিকে যারা ৬০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিল বাড়বে প্রায় ১ হাজার ৬৪৪ টাকা। আনুপাতিকহারে বাড়বে ভ্যাটের পরিমাণও।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিদ্যুৎ-জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে নিঃসন্দেহে জনজীবনের ওপর সরাসরি প্রভাব পড়বে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে মূল্যস্ফীতি হয়েছে, দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির সময় গণশুনানিতে যখন আমরা অংশগ্রহণ করি তখন দাম না বাড়ানোর বিষয়ে আমাদের অবস্থান শক্ত ছিল। ক্যাবের প্রতিনিধিসহ সুশীল সমাজের যারা দাম না বাড়ানোর কথা বলেছিলাম সরকার কারও কথার মূল্যায়ন করেনি। এখন যে দাম বৃদ্ধি করা হলো তা ৫০ ইউনিট থেকে সর্বোচ্চ ৬০০ ইউনিটের ওপর মূল্য বাড়ানো হয়েছে। প্রতিটি স্তরেই এর প্রভাব পড়বে। বিদ্যুতের সঙ্গে পরিবহন ভাড়াও জড়িত। ঢাকায় প্রচুর ব্যাটারিচালিত যানবাহন চলছে। এর প্রভাবে ভাড়াও বৃদ্ধি পাবে। আর ভাড়া বৃদ্ধি পেলে তা দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবনের প্রতি জায়গায় প্রভাব ফেলবে। সরকার ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ চুরির বিষয়ে কোনো কাজ করছে না। এ জায়গা থেকে ভর্তুকির কিছুটা দেওয়া যেতে পারে।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ান সেলিম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আমাদের উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাবে। সমস্যা হচ্ছে যে অর্ডারগুলো এখন আমরা তৈরি করছি তা আরও তিন মাস আগের। সে সময় জ্বালানি খরচ এক রকম ছিল এখন বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে খরচ আরও বাড়বে। ফলে সার্বিকভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

এবার বাড়ল বিদ্যুতের দাম : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার অনেকটা তাড়াহুড়ো করেই পাইকারি, খুচরা ও সঞ্চালন পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়। তেলের পর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ গ্রাহকদের ওপর নতুন করে আবারও বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ দ্রব্যমূল্য থেকে শুরু করে যানবাহনের ভাড়া বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রতিদিনকে তারা বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার সাধারণ গ্রাহকদের বিষয়টি মোটেও চিন্তা করেনি। এমনকি সুশীল সমাজ ও ব্যবসায়ী কারও মতামতেরই মূল্যায়ন করেনি। এতে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাবে, জনজীবনের ওপর পড়বে বড় চাপ।

নতুন ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ আর গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ হারে দাম বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ হারে বাড়ানো হয়েছে। এর ফলে বিদ্যুতের খুচরা মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আর পাইকারি মূল্য ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৩৯ পয়সা। সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা/কি.ও.ঘ থেকে দশমিক ০৭৫১ টাকা/কি.ও.ঘ. বেড়ে হয়েছে দশমিক ৩৮৮৬ টাকা/কি.ও.ঘ.। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। চলতি জুন মাস থেকেই এই দাম কার্যকর হচ্ছে। তবে গ্রাহকশ্রেণিভিত্তিক বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকছে। রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ গতকাল দুপুরে এই ঘোষণা দেন।

এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, ‘আমাদের ওপর দামবৃদ্ধির কোনো চাপ ছিল না। বাজেট মাথায় রেখে দ্রুত বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। দাম বাড়ানোর ফলে মানুষের ব্যয় বাড়বে, তবে অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি। এটা করার সুযোগ আছে।’

নতুন খুচরা মূল্যহার অনুযায়ী, আবাসিক গ্রাহকদের লাইফলাইন বা শূন্য থেকে ৫০ ইউনিটের দাম ইউনিটপ্রতি ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। আর আবাসিক গ্রাহকদের প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিটের দাম ৬ টাকা ১৮ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিটে ৮ টাকা ৫০ পয়সা, তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিটে ৯টাকা ১০ পয়সা, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিটে ৯ টাকা ৬২ পয়সা, ৫ম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিটে ১৫ টাকা ১ পয়সা এবং ৬ষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেচ ও কৃষিকাজে ব্যবহৃত পাম্পের জন্য নিম্নচাপে ইউনিটপ্রতি ৬ টাকা ৪ পয়সা করা হয়েছে। বাণিজ্যিক ও অফিস গ্রাহকদের নিম্নচাপে ফ্ল্যাট রেট ইউনিটপ্রতি ১৫ টাকা ৩৬ পয়সা, অফপিকে ১৩ টাকা ৮২ পয়সা এবং পিকে ১৮ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, ধর্মীয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ টাকা ৫৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা শূন্য পাঁচ পয়সা করা হয়েছে। রাস্তার বাতি ও পানির পাম্পের ক্ষেত্রে ৯ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে ১১ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৭৩ পয়সা করা হয়েছে। নির্মাণশিল্পে ১৫ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা শূন্য ৯ পয়সা করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারিচার্জিং স্টেশনে ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৩৬ পয়সা করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

একনজরে আজকের কালের কণ্ঠ (৪ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৪ জুন)
বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরাউভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে...

 

হামে শিশুমৃত্যু ৬০০ ছাড়াল

হামে শিশুমৃত্যু ৬০০ ছাড়াল

দেশে হামের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, বাড়ছে মৃত্যু। সর্বশেষ ২৪...

 

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ সেবা নিশ্চিত করা হবে

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ সেবা নিশ্চিত করা হবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই...

 

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেছেন...

 

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালের কাঠমাণ্ডু থেকে ভারতের গোয়া। আরো একটি সাফ চ্যাম্পিয়নশিপ। আরো একটি ফাইনালে পা দেওয়া বাংলাদেশের মেয়েদের।...

 

এভরিথিং ইজ ভেরি গুড

এভরিথিং ইজ ভেরি গুড

শেখ রবিউল আলম একই সঙ্গে সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। দেশের যোগাযোগব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ...

 

যত রেকর্ড ডাকছে মেসিকে

যত রেকর্ড ডাকছে মেসিকে

বিশ্বকাপ জয়ের চেয়ে বড় কোনো অনুপ্রেরণা ছিল না লিওনেল মেসির। গত বিশ্বকাপে অধরা সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এবার...

 

স্মার্ট কার্ডের আনস্মার্ট সেবা আর কতকাল

স্মার্ট কার্ডের আনস্মার্ট সেবা আর কতকাল

দেশের নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দুই ধরনের কার্ড ব্যবহার করছেন; স্মার্ট ও পেপার লেমিনেটেড।...

 

‘ধলাপাহাড়ের’ স্থানান্তরে কারো কষ্ট কারো স্বস্তি

‘ধলাপাহাড়ের’ স্থানান্তরে কারো কষ্ট কারো স্বস্তি

মাজারের কুমির আমাদের ঐতিহ্যের অংশ। আমরা চাই এটি দিঘিতেই থাকুক। তবে দর্শনার্থীদের নিরাপত্তা এবং কুমিরের খাদ্য...

 

কড়া নজরদারিতে মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা

কড়া নজরদারিতে মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা আসছেন কড়া নজরদারিতে। তাঁদের প্রতিদিনের কার্যক্রম ও কর্মদক্ষতা নজরদারি করতে...

 

গবেষণায় চরম দুরবস্থা

গবেষণায় চরম দুরবস্থা

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্রে চরম দুরবস্থা বিরাজ করছে। দক্ষিণ এশিয়ার ভারত,...

 

দিল্লিতে হোটেলে আগুন, বাংলাদেশিসহ নিহত ২১

দিল্লিতে হোটেলে আগুন, বাংলাদেশিসহ নিহত ২১

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্যনগরের একটি হোটেলে গতকাল বুধবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ অন্তত ২১ জনের...

 

আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ আজ যুক্তিতর্ক

আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ আজ যুক্তিতর্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর...

 

ড. খলিল মন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ড. খলিল মন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর...

 

জামিনে কারামুক্ত ডা. সেলিনা হায়াত আইভী

জামিনে কারামুক্ত ডা. সেলিনা হায়াত আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টা ১০...

 

অর্থনৈতিক সংস্কার নিয়ে কঠোর বার্তা অর্থমন্ত্রীর

অর্থনৈতিক সংস্কার নিয়ে কঠোর বার্তা অর্থমন্ত্রীর

দেশের অর্থনৈতিক কাঠামো নিয়ে কঠোর সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক...

 

পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতা হলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ ঋতব্রত

পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতা হলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ ঋতব্রত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা এখন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত...

 

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই...

 

প্রাইমারিতে ট্রাম্পের বিরল ধাক্কা

প্রাইমারিতে ট্রাম্পের বিরল ধাক্কা

যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যের ভোটাররা মঙ্গলবার প্রাইমারি নির্বাচনে ভোট দিয়েছেন। এটি আগামী নভেম্বরের...

 

সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে বালেন্দ্র

সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে বালেন্দ্র

সীমান্ত বিরোধ কোনো একতরফা বিষয় নয়সংসদে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এমন মন্তব্যের জেরে তীব্র রাজনৈতিক সংকটে...

 

১৫ বিলিয়ন ডলারে তৈরি হবে ‘ভাসমান শহর’

১৫ বিলিয়ন ডলারে তৈরি হবে ‘ভাসমান শহর’

এমন এক শহরের কথা কল্পনা করুন, যা কখনো এক জায়গায় স্থির থাকে না। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, পার্ক, শপিং সেন্টার থেকে...

 

সাকিবের প্রতিবন্ধকতা জয়

সাকিবের প্রতিবন্ধকতা জয়

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তান...

 

বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার

বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার

নয়া বাজেট আসন্ন। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় তা হবে এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বা ১৮.৭৩ শতাংশ বেশি।...

 

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র—বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র—বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা

আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় পাঁচ গুণ বড়, খনিজ সম্পদে পরিপূর্ণ অথচ পৃথিবীর...

 

ঢাকার খাল দখল ও দূষণ মুক্ত করুন

ঢাকার খাল দখল ও দূষণ মুক্ত করুন

ঢাকা একটি জনবহুল শহর। গত কয়েক বছরে শহরের জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাড়ছে না...

 

মানসিক রোগ নিরাময় কেন্দ্র

মানসিক রোগ নিরাময় কেন্দ্র

  

 

রাজশাহীতে আমের বাজার মন্দা

রাজশাহীতে আমের বাজার মন্দা

ঈদের ছুটির কারণে রাজশাহীতে আমের দামে ধস নেমেছে। ৪৬ থেকে ৫২ কেজিতে মণ ধরে বেচা হচ্ছে আম। বর্তমানে এভাবে...

 

সরকারের ব্যাংকঋণ লক্ষ্যমাত্রা ছাড়াল

সরকারের ব্যাংকঋণ লক্ষ্যমাত্রা ছাড়াল

আয় কমে গেলেও সরকারি কর্মীদের বেতন-ভাতাসহ সুদ ব্যয়, ভর্তুকি এবং চলমান প্রকল্প ব্যয় মেটানোর চাপ আছে। ফলে ব্যাংক...

 

তীব্র গরমে ‘অস্বাভাবিক’ জুন হাঁসফাঁস জনজীবন

তীব্র গরমে ‘অস্বাভাবিক’ জুন হাঁসফাঁস জনজীবন

খাঁ খাঁ রোদে পুড়ছে সারা দেশ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। সবখানে গরম বাতাস। ভাপসা গরমে...

 

মোসাদ্দেকের সঙ্গে ফিরলেন নুরুলও

মোসাদ্দেকের সঙ্গে ফিরলেন নুরুলও

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে...

 

স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লাগানো মহাপাপ

স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লাগানো মহাপাপ

ইসলামে স্বামী-স্ত্রী সম্পর্ক পারস্পরিক পরিপূরক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। মহান আল্লাহ বলেন, তাঁর নিদর্শনগুলোর...