• ই-পেপার

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দুটি চুক্তি সই

একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ জুলাই)
রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার

কদিন ধরে চলা চারদিকের সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির পদ থেকে...

 

রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক পথেই এগোবে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক পথেই এগোবে বিএনপি

দেশের ২৩তম অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে প্রবল জল্পনাকল্পনা। মো. সাহাবুদ্দিনের...

 

ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা

ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা

যুক্তরাষ্ট্র শ্রমমান ও জোরপূর্বক শ্রমসংক্রান্ত উদ্বেগ নিয়ে পরিচালিত তদন্তের ভিত্তিতে বাংলাদেশসহ বিশ্বের...

 

ডেঙ্গুতে আক্রান্তদের অর্ধেকই তরুণ ও কর্মক্ষম

ডেঙ্গুতে আক্রান্তদের অর্ধেকই তরুণ ও কর্মক্ষম

দুই মাস ধরে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি বছরের প্রথম ছয় মাসে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এই জুলাইয়ের...

 

তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ

তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার (আইপিসি ফেজ ৩ বা তার ওপরে) মধ্যে রয়েছে। এর মধ্যে...

 

খুমীদের পথ দেখালেন যে মা

খুমীদের পথ দেখালেন যে মা

বান্দরবান শহর থেকে কিছুটা পূর্বে উজানিপাড়ার চেয়ারম্যান সরু গলি। সেখানে এক শুঁটকির দোকানে গিয়ে জানতে চাইলাম,...

 

এমপি নজরুলের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে

এমপি নজরুলের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নির্ধারিত...

 

অনিয়মে ৭ বছরেও চালু হয়নি ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল

অনিয়মে ৭ বছরেও চালু হয়নি ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল

অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসাসেবা। পদে পদে রয়েছে...

 

রুনা লায়লার জন্য ভালোবাসা

রুনা লায়লার জন্য ভালোবাসা

শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে ঢুকতেই বোঝা গেল, এটি আর পাঁচটি সাংস্কৃতিক আয়োজনের মতো নয়। সন্ধ্যা নামার আগেই নানা...

 

শিশুর প্রতি সহিংসতা থামছেই না প্রতি মাসে ৪২ শিশু হত্যা

শিশুর প্রতি সহিংসতা থামছেই না প্রতি মাসে ৪২ শিশু হত্যা

সাতক্ষীরার কালীগঞ্জে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা ইয়াসমিনকে (৯) শ্বাসরোধ...

 

বেপরোয়া অটোরিকশা চলাচলে নিত্য ভোগান্তি

বেপরোয়া অটোরিকশা চলাচলে নিত্য ভোগান্তি

ঢাকার প্রধান সড়কে এখন সবচেয়ে বড় ট্রাফিক চ্যালেঞ্জগুলোর একটি ব্যাটারিচালিত অটোরিকশা। নিবন্ধন ও লাইসেন্সহীন এসব...

 

সেলাই মেশিনে নতুন সম্ভাবনার বার্তা

সেলাই মেশিনে নতুন সম্ভাবনার বার্তা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুগিয়াপাড়া গ্রামের আদিবাসী কাজলী মার্ডের দিন শুরু হয় সংগ্রাম দিয়ে, শেষও হয়...

 

মোদি সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক

মোদি সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। গতকাল...

 

রাজধানীতে উল্টো রথে শেষ রথযাত্রা

রাজধানীতে উল্টো রথে শেষ রথযাত্রা

উল্টো রথের মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের...

 

বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজে আগ্রহী ভারত

বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজে আগ্রহী ভারত

বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী ভারত। নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের মিশনগুলোতে নতুন দুজন...

 

বান্দরবানের বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ

বান্দরবানের বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ

প্রকৃতির নির্মম আঘাতে যখন মানুষের জীবন থমকে যায়, তখন সহানুভূতির হাত, আন্তরিক উপস্থিতি কিংবা সামান্য কিছু...

 

‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই শিক্ষক

‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই শিক্ষক

শত বছরের পুরনো জটিল গাণিতিক সমস্যার সমাধান করে গণিতের নোবেল হিসেবে পরিচিত ফিল্ডস পদক জিতেছেন চীনের দুই গণিতবিদ।...

 

এখনো স্বজনদের খুঁজছেন ভেনেজুয়েলাবাসী

এখনো স্বজনদের খুঁজছেন ভেনেজুয়েলাবাসী

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের এক মাস পেরিয়ে গেছে। তবে এখনো নিখোঁজ স্বজনদের...

 

পাকিস্তানের গৃহবিবাদ এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা

পাকিস্তানের গৃহবিবাদ এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে...

 

বৈশ্বিক কার্বন মার্কেটে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ

বৈশ্বিক কার্বন মার্কেটে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বিভিন্ন আইন ও চুক্তি গৃহীত হয়েছে, যার মধ্যে...

 

চা-শিল্পে নজর দিন

চা-শিল্পে নজর দিন

চা এমন এক পানীয়, যার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই চাহিদা বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশে পরিণত হয়েছে,...

 

প্রস্তুতি ছাপিয়ে শঙ্কার নাম চোট

প্রস্তুতি ছাপিয়ে শঙ্কার নাম চোট

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেই ব্যর্থতার বড় কারণ হিসেবে প্রস্তুতিকে কাঠগড়ায় তুলেছেন...

 

কারফিউ-গ্রেপ্তারের মধ্যেও আন্দোলনের নতুন মোড়

কারফিউ-গ্রেপ্তারের মধ্যেও আন্দোলনের নতুন মোড়

২০২৪ সালের ২৫ জুলাই দিনটি ছিল জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। একদিকে সারা দেশে চলছিল গ্রেপ্তার ও...

 

খান সাহেবের সুর বদল

খান সাহেবের সুর বদল

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থান কিছুটা বদলেছেন বলিউড...

 

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করে

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মতো সব ধর্মাবলম্বী...

 

নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই

নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই

সরকার নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।...

 

‘যারা জানে আর যারা জানে না উভয়ে সমান নয়’

‘যারা জানে আর যারা জানে না উভয়ে সমান নয়’

আল্লাহ তাআলা বলেন, বলুন, যারা জানে আর যারা জানে নাতারা কি কখনো সমান হতে পারে? উপদেশ গ্রহণ করে তো শুধু বিবেকবানরাই।...

 

জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসার দাবিদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
জাতীয় সংকটে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসার দাবিদার : স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা রাষ্ট্রপতির পদ কোনো ব্যক্তির বিষয় হিসেবে দেখি না, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি, তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন। ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তাঁর সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই বিবেচনা করে এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের আগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যেহেতু স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার তাঁর কিছু ভূমিকা নিয়ে সমালোচনা থাকাটা স্বাভাবিক।

তিনি বলেন, তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তাঁর সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, এটাও একটি সত্য যে, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে যথাযথভাবে ও পূর্ণ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। 

রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের পূর্ণ অধিকার রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য যেকোনো ব্যক্তিগত ও যুক্তিযুক্ত কারণে পদত্যাগ করতেই পারেন। সংবিধানে তাঁর সেই সুযোগ রয়েছে। তিনি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সংবিধান অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই অন্তর্বর্তী সময়ে দেশের সংবিধান ও বিধি অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

সবকিছুই সাংবিধানিক বিধি ও নিয়ম মেনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্মকর্তাতের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুপারিশপ্রাপ্তদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বেআইনি অর্থ গ্রহণ না করাই সততার শেষ কথা নয়; বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহির মাঝে। সরকারি কিংবা বেসরকারি—যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহি অনুভব করতে হবে।

ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।

নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।

৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

দেশের ৭ জেলার ওপর দিয়ে শনিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দুটি চুক্তি সই | কালের কণ্ঠ