• ই-পেপার

৩৮ হাজার কেজি পলিথিন জব্দ, ৩৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬ জেলায় বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
১৬ জেলায় বন্যার পূর্বাভাস
ছবি : কালের কণ্ঠ

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১২ জেলায় বন্যার পূর্বাভস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। 
অন্যদিকে ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারি, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বৈরী আবহাওয়া : শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ

অনলাইন ডেস্ক
বৈরী আবহাওয়া : শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় তিনটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বাতাসের  গতিবেগ  ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার হওয়ায় ঢাকয় অবতরণ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

বৈরী আবহাওয়া জনিত কারণে বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক
সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে সরকারের দৃঢ় সংকল্পের কথা জানান। তিনি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অগ্রাধিকারের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ অঞ্চলের জনগণ বাস্তব সুফল পায়।

প্রতিমন্ত্রী আরো জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকার ও সিদ্ধান্তসমূহের সময়োপযোগী বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। তারা সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিয়ে এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

বাসস
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।

তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরো গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 

৩৮ হাজার কেজি পলিথিন জব্দ, ৩৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা | কালের কণ্ঠ