• ই-পেপার

শুল্ক কমার সুফল নেই বাজারে, উল্টো বেড়েছে চিনি ও খেজুরের দাম

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : ভিডিও থেকে নেওয়া।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে। এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।

আজ বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত না। ত্রাণ যেন সঠিকভাবে বণ্টন করা হয়। গরিবের হক যেন নষ্ট না হয়। চেয়ারম্যান-মেম্বারদের ভাতার ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানজনক জায়গায় আনার চেষ্টা করব।’

এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে।’ এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টনের পরামর্শ দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় ত্রাণের বরাদ্দ হতো এপ্রিলে। এবার থেকে ত্রাণের বরাদ্দ দেওয়া হবে সেপ্টেম্বর মাসে। যাতে বাকি চার মাস বণ্টনের কাজ শেষ করা যায়।

তিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে পররাষ্ট্রনীতি

নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে পররাষ্ট্রনীতি

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি বৈঠকেই বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে দুই দেশ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা আরো এগিয়ে নেওয়া এবং অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান লাভরভ।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্য ও চত্বর। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা ও অপসারণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ভাস্কর্যটি বর্তমান স্থান থেকে না সরানোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিদাতারা হলেন যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী ‘৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করার অপচেষ্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসের ঘটনা ঘটছে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ।

তারা বলেন, স্থানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের আপত্তি উপেক্ষা করে জেলা প্রশাসন ভাস্কর্যটি বর্তমান স্থান থেকে সরানোর উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সরকার-সমর্থিত ব্যক্তি, বিলবোর্ড ব্যবসায়ী এবং স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভাস্কর্যটি বর্তমান স্থানেই সংরক্ষণ করা উচিত। মুক্তিযুদ্ধের স্মারক ও স্মৃতিচিহ্ন ধ্বংসের সব ধরনের উদ্যোগ বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বিদায়ি নৌবাহিনী প্রধানের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত উৎকর্ষ সাধন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

দেশের সংকটকালে নৌবাহিনী প্রধান হিসেবে এডমিরাল নাজমুল হাসান দেশ ও জাতির কল্যাণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তা ছিল সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণকর। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নৌবাহিনীর অনবদ্য ভূমিকার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি বিদায়ি নৌবাহিনী প্রধান ও তার পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তার দায়িত্ব পালনকালে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের প্রতি প্রধানমন্ত্রীর এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুল্ক কমার সুফল নেই বাজারে, উল্টো বেড়েছে চিনি ও খেজুরের দাম | কালের কণ্ঠ