• ই-পেপার

জ্ঞান হারিয়ে হাসপাতালে, আর ফেরা হলো না জবি শিক্ষার্থীর!

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বোর্ডের পূর্ব নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে স্থগিত পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে।
 
বোর্ড জানায়, বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন।

এর আগে বন্যার কারণে চট্টগ্রামে বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য আবেদন আহ্বান মাদরাসা বোর্ডের

অনলাইন ডেস্ক
আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য আবেদন আহ্বান মাদরাসা বোর্ডের
সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনা বা অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদরাসা প্রধানদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাছুটি শেষেও দেশে ফেরেনি, শাস্তির মুখোমুখি বাকৃবির ১২ শিক্ষক

বাকৃবি প্রতিনিধি
শিক্ষাছুটি শেষেও দেশে ফেরেনি, শাস্তির মুখোমুখি বাকৃবির ১২ শিক্ষক
সংগৃহীত ছবি

শিক্ষাছুটি শেষেও দেশে ফেরেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ শিক্ষক। ছুটিশেষেও কর্মস্থলে যোগদান না করায় তাদের বিরুদ্ধে বন্ড অনুযায়ী শাস্তি ও ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আইনগত ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বকেয়া পাওনা প্রায় ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা।

বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাছুটিতে বিদেশে রয়েছেন বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক। বিদেশে যাওয়ার আগে প্রত্যেক শিক্ষককে একটি বন্ডে স্বাক্ষর করতে হয়, যেখানে শিক্ষাছুটি শেষ হওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ে যোগদান বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে যোগদান না করলে চাকরি থেকে অব্যাহতি, ক্ষতিপূরণ আদায়সহ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, শিক্ষাছুটির মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষককে প্রথমে ৩০ দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নোটিশ পাঠানো হয়। সাড়া না পেলে আরো ১৫ দিনের সময় দিয়ে দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়। এরপরও যোগদান না করলে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি এবং বন্ড অনুযায়ী অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংস্থাপন শাখার তথ্য অনুযায়ী, দেশে না ফেরা ১২ শিক্ষকের মধ্যে কৃষি অনুষদের ২ জন, ভেটেরিনারি অনুষদের ১ জন, পশুপালন অনুষদের ৩ জন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ১ জন এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৫ জন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে, আর কয়েকজনকে তাগিদপত্র পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এসব শিক্ষকের কাছে মোট ক্ষতিপূরণের দাবি ৪ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ১৭৫ টাকা। এর মধ্যে ৪৩ লাখ ৯১ হাজার ৩৭৪ টাকা আদায় হয়েছে। বর্তমানে আদায়যোগ্য বকেয়া রয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা।

সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক বলেন, ‘পিএইচডি করার জন্য একজন শিক্ষককে সর্বোচ্চ পাঁচ বছর এবং পোস্টডক্টরাল গবেষণার জন্য সর্বোচ্চ দুই বছর শিক্ষাছুটি দেওয়া হয়। ছুটির মেয়াদ শেষে প্রথমে এক মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য চিঠি পাঠানো হয়। পরে আরো ১৫ দিনের সময় দেওয়া হয়। এক্ষেত্রেও কেউ যোগদান না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষকরা বন্ডে স্বাক্ষর করেই শিক্ষাছুটিতে যান। নির্ধারিত সময় শেষে তাদের ফিরে আসা বাধ্যতামূলক। অনেকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করেন। কিন্তু কেউ শর্ত ভঙ্গ করে বিদেশে অবস্থান করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। নিয়মের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না।’
 

বুয়েটের উপউপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

অনলাইন ডেস্ক
বুয়েটের উপউপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপউপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 

পরে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

জ্ঞান হারিয়ে হাসপাতালে, আর ফেরা হলো না জবি শিক্ষার্থীর! | কালের কণ্ঠ