• ই-পেপার

যুব উন্নয়ন অধিদপ্তর

ঘুষ লেনদেন, দরপত্র বাতিলের সুপারিশ

জাতীয় জাকাত বোর্ড আরো কার্যকর করতে বিশেষ কমিটির সভা

অনলাইন ডেস্ক
জাতীয় জাকাত বোর্ড আরো কার্যকর করতে বিশেষ কমিটির সভা
সংগৃহীত ছবি

দেশে জাকাতব্যবস্থার আধুনিকায়ন, জাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং জাকাত বোর্ডকে আরো কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ সোমবার ধর্মমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

সভায় জাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জাকাত তহবিলের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে তুলতে বিভিন্ন সুপারিশ নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

সভায় জাতীয় সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিবুল্লাহহিল বাকী, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মত দেন, জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় এনে এর সংগ্রহ ও বণ্টন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করা গেলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
 

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা কাল

অনলাইন ডেস্ক
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা কাল

আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। এ দিন সচিবালয়ে সকাল ১১টায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করবেন।

সোমবার (২০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একই সঙ্গে অন্যান্য সময়ের মতো বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য অনুসরণীয় একটি প্যাকেজও ঘোষণা করবে সরকার।

জানা গেছে, আগামী বছরের হজযাত্রীদের বিমানভাড়া চলতি বছরের থেকে ২৪ হাজার টাকা কমছে। চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
 

জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী

অনলাইন ডেস্ক
জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী

জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্ট আপ নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবীর রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। জুলাই কোনো নির্দিষ্ট দলের নয়। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থান গড়ে তুলেছে। তবে বিপ্লবের চারণভূমি ছিল উত্তরা।

জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার দায়িত্ব সব দলের—এমনটাই মনে করেন তিনি। এ সময় জুলাইয়ে জেল জীবনের স্মৃতিচারণা করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, জেলের মধ্যে বিটিভি ছাড়া কিছুই দেখা যেত না। উৎকণ্ঠার মধ্য দিয়ে ৫ আগস্টের আগের দিনগুলো কেটেছে।

যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার : মির্জা ফখরুল

যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনের সহযোদ্ধাদের এই মিলনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত নৈশভোজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পাঁচ মাস পর মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ আন্দোলনে একসঙ্গে থাকা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিক পরিবেশে মতবিনিময় করেছেন।

ব্রিফিংয়ের শুরুতে তিনি জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে। আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীদের অবদানও জাতি চিরদিন স্মরণ করবে। 

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের ভাতা প্রদান, খেলোয়াড়দের ভাতা চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামোর দায়িত্ব গ্রহণ করেছে। ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সম্মতিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি আরো জানান, জাতীয় ঐক্য ধরে রাখা, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমন্বয় জোরদারে প্রধানমন্ত্রী ভবিষ্যতেও নিয়মিতভাবে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।

জোটবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই। আমার মনে হয়, সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বৈঠকে ৪১ রাজনৈতিক দলের ১৮৪ জন সদস্য অংশগ্রহণ করেন। তারমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও জমিয়তে ইসলাম অংশগ্রহণ করেনি।