• ই-পেপার

ধানমণ্ডি সোসাইটির প্রথম মেডিক্যাল ক্যাম্প

১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত, সকালের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত, সকালের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ বুধবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন, ভারি বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন, ভারি বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
সংগৃহীত ছবি

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমের রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

একই সঙ্গে সারা দেশে বিক্ষিপ্তভাবে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পূর্বাভাস জানায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারি বৃষ্টির প্রভাবে সারা দেশে নদ-নদীর পানি বাড়তে পারে।

গতকাল আবহাওয়া অফিস সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি স্থল নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ু দেশের ওপরে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

তারা জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

৫ দফা দাবিতে দেশজুড়ে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি

অনলাইন ডেস্ক
৫ দফা দাবিতে দেশজুড়ে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি
সংগৃহীত ছবি

সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। পরে তা জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু, সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা ও আইনগত স্বীকৃতি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনটি জানায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করা প্রয়োজন। পাশাপাশি সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, শূন্য পদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃষ্টি এবং ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দক্ষতা ও প্রশিক্ষণ কাজে লাগানো হলে দেশের দন্তস্বাস্থ্য খাত আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের জন্য সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু হলে একদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ কম খরচে মানসম্মত প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পাবেন।

তিনি আরো বলেন, এতে সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। বাংলাদেশ ডেন্টাল পরিষদ শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস, ৫ বিভাগে ভারি বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস, ৫ বিভাগে ভারি বর্ষণের আভাস
সংগৃহীত ছবি

দেশের পাঁচ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংন্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট ল্যঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ধানমণ্ডি সোসাইটির প্রথম মেডিক্যাল ক্যাম্প | কালের কণ্ঠ