• ই-পেপার

ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির বাগেরহাট থেকে আটক

সুফি নৃত্য ‘দিলনাওয়াজ’ দেখে প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক
সুফি নৃত্য ‘দিলনাওয়াজ’ দেখে প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

সুফি নৃত্যানুষ্ঠান ‘দিলনাওয়াজ’ উপভোগ করে এর ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি তুলে ধরেছেন।

বুধবার রাজধানীতে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’ আয়োজিত সুফি নৃত্যানুষ্ঠান ‘দিলনাওয়াজ’-এ উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে দিনেশ ত্রিবেদী অংশগ্রহণকারী সব শিল্পীকে আন্তরিক প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করছে। এ ধরনের আয়োজন দুই দেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বন্ধনকে আরো গভীর করবে।

‘দিলনাওয়াজ’ রচনা করেছেন কলকাতার রাহাত আরা বেগম। এর সংগীত পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক রতুল শঙ্কর ঘোষ। আয়োজকদের মতে, এই প্রযোজনা বাংলাদেশ ও ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের শিল্প-ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন।

২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

টানা ২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং সর্বশেষ মালদ্বীপ যাবেন। শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 

জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমে নিউ ইয়র্কে যাবেন। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবেন। নিউ ইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন। এরপর তিনি যাবেন মালদ্বীপ। 

এদিকে আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সুরা বাকারার ২৯ নং আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে তা অনুসরণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, ‘তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন’।

এ আয়াতের গভীর তাৎপর্য ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ‘নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ—আল্লাহর সব সৃষ্টিই মানুষের উপকারের জন্য।’

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে, প্রকৃতি থেকে শুধু সুবিধা নিলেই হবে না, এর সুরক্ষায় মানুষকেও এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, ‘আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যথানিয়মে প্রকৃতির সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের নৈতিক দায়িত্ব।’

বর্তমান যুগে বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গেই মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বেরই অংশ।’
 

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক
পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

২০২৪ সালের ৫ আগস্টের পর পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র‍্যাব-১৪ এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে তিনজনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।’

ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির বাগেরহাট থেকে আটক | কালের কণ্ঠ