• ই-পেপার

একজন ডিডির ঘুমঘর! সরকারি অফিসও বলতে পারেন...

কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার সভাপতি নাদির, সম্পাদক লিটন

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার সভাপতি নাদির, সম্পাদক লিটন
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী নাদির বেগ আলমকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া লিটনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কেআইবি কনফারেন্স হলে ৩১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন কেআইবি প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান লিটু, সহসভাপতি আব্দুর রউফ রুবেল, সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি মো. আব্দুর রায়হান সবুজ, অর্থ সম্পাদক মো. গোলাম রব্বানী বসুনীয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরহাদ উল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. হোসেন মো. সায়েম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা লিমন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. উম্মে কুলসুম, প্রচার সম্পাদক মাহফুজার রহমান মন্ডল, দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু হানিফ জাকারিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোরশালিন বাবু, আপ্যায়ন সম্পাদক জোবায়দুর রহমান হিরা, সহ-আপ্যায়ন সম্পাদক-মো. আলমগীর, খেলাধুলা বিষয়ক সম্পাদক ভানু গোপাল রায় এবং কর্মসংস্থান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রোকন আজিজ।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রউফ সুজা, মো. মামুনুর রশিদ, সারওয়ার আহমেদ বাবু, এম এ এইচ জাকারিয়া, মো. জাহিদ সরোয়ার এবং ফারুক শাহ।

কার্যনির্বাহী কমিটি ছাড়াও সভায় ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন, মো. মোদাব্বের হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. আজিজুল ইসলাম, হাবিব মো. হালিমুজ্জামান (দিলীপ), অধ্যাপক বাবুল আনোয়ার,  মো. শরিফুর রহমান, মামুনুর রশিদ মামুন (মাজু), অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, মুহাম্মদ আমিনুর রহমান, অ্যাডভোকেট আশেকুল হক দুলাল, মো. মোসায়েক উদ্দিন, জগদীশ চন্দ্র রায়, আহসান হাবিব লেলিন এবং আসরাউল ইসলাম।

সভায় বক্তারা রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পেশাজীবী, ব্যবসায়ী ও কর্মজীবীদের সর্বাঙ্গীণ কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে নতুন নেতৃত্ব কাজ করবে আশা প্রকাশ করেন। 

নবনির্বাচিত সভাপতি নাদির বেগ আলম ও সাধারণ সম্পাদক ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া লিটন সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকাকে একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।

গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত শরীফ আব্দুস সোবহান

নিজস্ব প্রতিবেদক
গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত শরীফ আব্দুস সোবহান

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফ আব্দুস সোবহান।

নতুন কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সভাপতি নির্বাচিত হওয়ার পর শরীফ আব্দুস সোবহানকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তারা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, নতুন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে যাবে।

দায়িত্ব গ্রহণের পর শরীফ আব্দুস সোবহান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতায় গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

ইডব্লিউএমজিপিএলসির কর্মকর্তা সালমান শাহর বাবা সগীর উল্লাহ মারা গেছেন

অনলাইন ডেস্ক
ইডব্লিউএমজিপিএলসির কর্মকর্তা সালমান শাহর বাবা সগীর উল্লাহ মারা গেছেন
সংগৃহীত ছবি

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) আইটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালমান শাহর বাবা সগীর উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত পৌনে ১১টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সগীর উল্লাহ।

তার মৃত্যুতে ইডব্লিউএমজিপিএলসির সব কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোক প্রকাশ করছেন। তারা বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতবাসী করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।

বন্যাকবলিত এলাকায় জাকাত ম্যানেজমেন্টের ত্রাণ সহায়তা

অনলাইন ডেস্ক
বন্যাকবলিত এলাকায় জাকাত ম্যানেজমেন্টের ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জরুরি সহায়তায় ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত টানা ১০ দিন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। এ সময়ে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকায় ৩ হাজার ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজেডএম এ তথ্য জানিয়েছে। 

সিজেডএম জানায়, বন্যার প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ কেজি ওজনের প্রতিটি ত্রাণ প্যাকেজে চিড়া, মুড়ি, খেজুর, চিনি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানিসহ ১২টি জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পরবর্তীতে বন্যার পানি কমতে শুরু করলে তাৎক্ষণিক চাহিদার পরিবর্তন বিবেচনায় সিজেডএম ১২.৫ কেজি ওজনের খাদ্য প্যাকেজ বিতরণ করে, যাতে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণের মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এই ত্রাণ ও খাদ্য সহায়তা বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে সিজেডএম-এর বন্যা মোকাবেলায় তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রথম ধাপ শেষ হয়েছে। 

সিজেডএম আরো জানায়, সংস্থাটি জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয়তা মূল্যায়ন সম্পন্ন করেছে। প্রাথমিক মূল্যায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘরবাড়ি মেরামত, জীবিকা পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা এবং বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সহায়তার প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নের ফলাফল এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

একজন ডিডির ঘুমঘর! সরকারি অফিসও বলতে পারেন... | কালের কণ্ঠ