• ই-পেপার

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন

অনলাইন ডেস্ক
জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগকারী প্রতিষ্ঠান : জাতীয় পেনশন কর্তৃপক্ষ

১। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সিজিপিএতে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

২। নিরীক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৩। ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন : ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৪। হিসাবরক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক।
বেতন : ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৫। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬। ড্রাইভার
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৭। অফিস সহায়ক
পদ সংখ্যা : ৮টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৬ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ
সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীন দপ্তরসমূহে ৭ ক্যাটাগরিতে ৫৭৫ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে এসব পদের জন্য আবেদন করা যাবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

১। অডিটর
গ্রেড : ১১ (১২,৫০০ - ৩০,২৩০/-)
পদ : ৩৭৮টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় এমএস অফিস 
অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হইবে।

২। কম্পিউটার অপারেটর
গ্রেড : ১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
পদ : ০২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৩। জুনিয়র অডিটর
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ৯২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৪। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ০৪টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৫। ড্রাইভার
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ০২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৬। সর্টার
গ্রেড : ১৯ (৮,৫০০ - ২০,৫৭০/-)
পদ : ৪০টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭। অফিস সহায়ক
গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-)
পদ : ৫৭টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

সব প্রার্থীর ক্ষেত্রেই ০১-০৭-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক-এর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩, তারিখ : ২৭ ডিসেম্বর, ২০২১খ্রি. এর
প্রেক্ষিতে ‘ইতিপূর্বে আবেদনকারীকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।’

যেভাবে আবেদন করবেন

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। বিস্তারিত দেখুন হিসাব মহানিয়ন্ত্রকের ওয়েবসাইটে

আবেদনের সময়সীমা

০৬/০৮/২০২৬ খ্রি. সকাল ১০টা থেকে ২৭/০৮/২০২৬ খ্রি. বিকাল ৪:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

জনবল নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

অনলাইন ডেস্ক
জনবল নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
সংগৃহীত ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে প্রায় ১ হাজার ৪৬০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম : মিটার রিডার কাম-মেসেঞ্জার

লোকবল নিয়োগ : ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

চাকরির ধরন :  চুক্তিভিত্তিক।

বেতন-ভাতা : ১৪,৭০০ টাকা।

বয়সসীমা : ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২১ জুলাই ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ
সংগৃহীত ছবি

অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাই ২০২৬ থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মি মেডিক্যাল কোর (এএমসি) এবং আর্মি ডেন্টাল কোরে (এডিসি) পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স ও শারীরিক যোগ্যতা

প্রার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০ দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং প্রসারিত অবস্থায় ০ দশমিক ৮১ মিটার (৩২ ইঞ্চি) হতে হবে।

নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৫২ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৮ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০ দশমিক ৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং প্রসারিত অবস্থায় ০ দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি) হতে হবে। উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিক্যাল কোর (এএমসি)

  • সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
  • বিএমএতে যোগদানের আগে ইন্টার্নশিপ সম্পন্ন করে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা দিতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫-এর কম হওয়া যাবে না।

আর্মি ডেন্টাল কোর (এডিসি)

  • সরকার স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকতে হবে।
  • বিএমএতে যোগদানের আগে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা দিতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫-এর কম হওয়া যাবে না।

বৈবাহিক অবস্থা ও জাতীয়তা

পুরুষ প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ২৬ বছরের বেশি হবে, এমন বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীরা বিবাহিত বা অবিবাহিত উভয় অবস্থায় আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

যারা আবেদন করতে পারবেন না

সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা কোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারীরা আবেদন করতে পারবেন না। আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন্ড আউট/রেডকার্ড পাওয়া প্রার্থীরা অযোগ্য বিবেচিত হবেন। তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া পাঁচ বছর আগে দুইবার স্ক্রিন্ড আউট/রেডকার্ড পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রে প্রতিটি চোখে ক্ষীণদৃষ্টি বা দূরদৃষ্টি ২ দশমিক ৫ ডাইঅপ্টারের বেশি এবং বিষমদৃষ্টি ১ ডাইঅপ্টারের বেশি হলে প্রার্থী অযোগ্য হবেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত প্রার্থী, মেডিক্যাল ও ডেন্টাল কলেজের পেশাগত পরীক্ষায় দুইয়ের বেশি বিষয়ে রেফার্ড পাওয়া চিকিৎসক, দ্বৈত নাগরিকত্বধারী বা বাংলাদেশ ছাড়া অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না।

এ ছাড়া কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদানকারী প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনের নিয়ম ও ফি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১০ জুলাই ২০২৬ থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরের ডান পাশে থাকা ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনকারীকে টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে মোট ২ হাজার টাকা ফি দিতে হবে। এর মধ্যে আবেদন ফি ১ হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা। এই অর্থ অফেরতযোগ্য। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রার্থীরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাবেন।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা : পেশাগত বিষয়ের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট ২০২৬ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে।

প্রার্থীদের পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৬ মাসে ওয়েবসাইট, এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে।

এ সময় এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১/এমডি বা অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

আইএসএসবি পরীক্ষা : লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার সেনানিবাসে অবস্থিত আইএসএসবিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ পরীক্ষার সব ব্যয় সরকার বহন করবে।

চূড়ান্ত নির্বাচন : সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তরের অ্যাডজুটেন্ট জেনারেল শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর চূড়ান্তভাবে নির্বাচন করবে এবং যোগদানপত্র প্রদান করবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ২৪ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে বিধি অনুযায়ী পদবী ও পশ্চাৎ প্রবীণতা পাবেন।

নির্বাচিত অফিসার ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থান, সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা সুবিধা এবং সন্তানদের জন্য সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের আগে সাঁতার শেখার পরামর্শ দেওয়া হয়েছে। এএফএমসি থেকে পাস করা প্রার্থীদের এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।