• ই-পেপার

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ

ব্যাংক এশিয়ায় চাকরি, নেই বয়সসীমা

অনলাইন ডেস্ক
ব্যাংক এশিয়ায় চাকরি, নেই বয়সসীমা
সংগৃহীত ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ অ্যান্ড এসএমএস অপারেশনস বিভাগে ‘ইন্টারনেট ব্যাংকিং’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ : অ্যাপ অ্যান্ড এসএমএস অপারেশনস (আপ টু ইও)

পদের নাম : ইন্টারনেট ব্যাংকিং

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : ৫ বছর।

চাকরির ধরন : বেসরকারি, ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়সসীমা : উল্লেখ নেই।

কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই ২০২৬।

সূত্র : বিডিজবস ডটকম

ট্রাস্ট ব্যাংকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি

অনলাইন ডেস্ক
ট্রাস্ট ব্যাংকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি
সংগৃহীত ছবি

‘ইনফরমেশন সিকিউরিটি অফিসার (জেও টু এসও)’ পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম : ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম : ইনফরমেশন সিকিউরিটি অফিসার (জেও টু এসও)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি অথবা সমমান (সিএসই/ইসিই/আইসিটি/সমমান)
অভিজ্ঞতা : ৪ বছর
বেতন : ৫০,০০০ টাকা
চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী - পুরুষ
বয়স : সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল : ঢাকা

আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে ট্রাস্ট ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : আগ্রহীরা ১৫ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস ডটকম

চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বিমান, আবেদন শেষ ২০ জুলাই

অনলাইন ডেস্ক
চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বিমান, আবেদন শেষ ২০ জুলাই
সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে পরিচালক (অর্থ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত এ পদে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম : পরিচালক (অর্থ)

পদসংখ্যা : ১

যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অথবা জ্যেষ্ঠ আর্থিক নির্বাহী হিসেবে অভিজ্ঞতা—পরিবহন, পরিবহন খাত বা সংশ্লিষ্ট সেবা খাতের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : সর্বোচ্চ ৬০ বছর। তবে ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি, যা কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে।

বেতন-ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আবেদনের নিয়ম : জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই ২০২৬।

৬৯৫৭৭ শিক্ষক নিয়োগে প্রস্তুত এনটিআরসিএ, বিজ্ঞপ্তি কবে?

অনলাইন ডেস্ক
৬৯৫৭৭ শিক্ষক নিয়োগে প্রস্তুত এনটিআরসিএ, বিজ্ঞপ্তি কবে?
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ চূড়ান্ত বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এই নিয়োগের জন্য শূন্যপদ রাখা হচ্ছে ৬৯ হাজার ৫৭৭টি। রবিবার (৫ জুলাই) এনটিআরসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর যাচাই-বাছাই শেষে ১১৬টি বিষয়ের বিপরীতে ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের তথ্য দিয়েছে। এসব পদের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদ বাদ দিয়ে ৬৯ হাজার ৫৭৭টি পদে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এনটিআরসিএ ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার সিলেবাসের অনুমোদন চেয়ে প্রশাসনিক অনুমতি চেয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তা কমে দাঁড়ায় ৭৫ হাজার ৭৬৯টিতে। পরে বিভিন্ন কারণে আরো পদ বাদ দেওয়া হলে চূড়ান্তভাবে নিয়োগের জন্য ৬৯ হাজার ৫৭৭টি পদ নির্ধারণ করা হয়।

বর্তমানে এনটিআরসিএ চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছি। অনুমোদন পেলেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ ও নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।’

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি অনলাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ‘ই-রিকুইজিশন’ আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর গত ১৫ মার্চ এ কার্যক্রম শেষ হয়। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি নিবন্ধন সনদের ভিত্তিতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ৮৭টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়েছিল। পরে বিভিন্ন ধাপে প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য অষ্টম গণবিজ্ঞপ্তিতে ১২ হাজার ৯৫১টি পদের কার্যক্রমও চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করে আসছে। আর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করার দায়িত্ব পায় সংস্থাটি। এরপর সাতটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষককে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।