• ই-পেপার

৬৯৫৭৭ শিক্ষক নিয়োগে প্রস্তুত এনটিআরসিএ, বিজ্ঞপ্তি কবে?

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
সংগৃহীত ছবি

রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। আগামী ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। তাই একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। ২১-১২-২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

চাকরির বিববরণ—

১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ২
গ্রেড : ১৩তম
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগত্যা : ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।

২. ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা : ৯৭ (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।
গ্রেড : ১৩তম গ্রেড
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০/- টাকা
আবেদনের যোগ্যতা : সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৬টি
গ্রেড : ১৪তম গ্রেড
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০/- টাকা
আবেদনের যোগ্যতা : ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।

৪. ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা : ২৫
গ্রেড : ১৪তম গ্রেড
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০/- টাকা
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে।

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১৬৩
গ্রেড : ১৬তম গ্রেড
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০/- টাকা
আবেদনের যোগ্যতা : ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।

৬. অফিস সহায়ক
পদসংখ্যা : ৪৩৮
গ্রেড : ২০তম গ্রেড
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০/- টাকা
আবেদনে যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা

১-৭-২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। চাকরির আবেদন ফর্মে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এ ছাড়া কিউআর কোড (QR Code) স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

আবেদন ফি

ক্রমিক নম্বর-১ থেকে ৫ পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (এক শ বারো) টাকা, ক্রমিক নম্বর-৬–এর জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

তবে সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ : ৮ জুলাই ২০২৬ (সকাল ১০টা)

আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই ২০২৬ (বিকেল ৪টা)। এ সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ, যেকোনো সময় বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ, যেকোনো সময় বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে শূন্যপদ থাকতে পারে ৬৯ হাজার ৫৭৭টি।

রবিবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, নবম এনটিআরসিএ প্রবেশপর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই করা ১১৬টি বিষয়ের ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। এ শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের পদ সংরক্ষণ করে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে প্রবেশপর্যায়ের জন্য নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি এবং পরীক্ষার জন্য প্রণীত সিলেবাস অনুমোদন করে ৬৯ হাজার ৫৭৭টি পদের জন্য ‌‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রশাসনিক অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এনটিআরসিএ সূত্র জানায়, এর আগে সংস্থাটি নবম বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্যপদের চাহিদা যাচাইয়ের কাজ শেষ করেছে। তাতে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গিয়েছিল। তবে যাচাইয়ে ৭৫ হাজার ৭৬৯টি পদ অবশিষ্ট ছিল। পরে আরো দুই হাজার ৫৩০টি পদ নানান কারণে বাদ পড়েছে।

সংস্থার চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্বে থাকা মুহম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, ‌‘আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের রয়েছে।’

জনবল নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

অনলাইন ডেস্ক
জনবল নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
সংগৃহীত ছবি

‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। আবেদন চলবে ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

একনজরে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড
বিভাগের নাম : টেকনিক্যাল স্টোর
পদের নাম : এক্সিকিউটিভ
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি অথবা স্নাতক
অভিজ্ঞতা : প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা : ৩০,০০০ টাকা
বয়সসীমা : ২০ - ৩০ বছর

আবেদনের সময় : ২৯ জুন থেকে ৯ জুলাই ২০২৬

আবেদন পদ্ধতি : অনলাইনে

কর্মস্থল : ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

গ্রাফিক ডিজাইনার পদে পূবালী ব্যাংকে চাকরি

অনলাইন ডেস্ক
গ্রাফিক ডিজাইনার পদে পূবালী ব্যাংকে চাকরি
সংগৃহীত ছবি

গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত এ আবেদন চলবে।

চাকরির বিবরণ

পদের নাম : গ্রাফিক ডিজাইনার

পদমর্যাদা : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন/ফাইন আর্টসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন, ফাইন আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, মাল্টিমিডিয়া, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনের পাশাপাশি অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ব্যবহারিক দক্ষতা বাধ্যতামূলক। মোশন গ্রাফিকস, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড টাইপোগ্রাফি, কালার গ্রেডিং, অডিও সিঙ্ক্রোনাইজেশন এবং ডিজিটাল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মিডিয়া এজেন্সি অথবা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : ৩১ মে ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন–ভাতা : প্রবেশনকালীন (১ বছর) মাসিক বেতন ২৬,০০০ টাকা। স্থায়ী নিয়োগের পর বেতন ৪৫,৩৭৫ টাকা।

আবেদনের নিয়ম : ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টা।