• ই-পেপার

হাসপাতালে ভর্তি কবীর সুমন

সার্জারির পর কেউ নেই পাশে, আক্ষেপ ইবরার টিপুর

বিনোদন প্রতিবেদক
সার্জারির পর কেউ নেই পাশে, আক্ষেপ ইবরার টিপুর
সংগৃহীত ছবি

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যেই সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর। শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক কষ্টের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। 

অস্ত্রোপচারের পর নিজের নিঃসঙ্গতা ও কাছের মানুষের ব্যস্ততা নিয়ে করা তার একটি আবেগঘন পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

Ibrar Tipu

সোমবার (২৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে ইবরার টিপু লেখেন, ‘আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ তুমি মাফ করো না। আমার সবচেয়ে কষ্ট—আমার বাবা নেই। মা থেকেও নেই। আসলে একজন এতিমের কেউ থাকে না। ২ বছর হাসপাতালের এত কষ্ট নিয়েছি আর কিছুই বলার নেই। বাসার খাওয়া তো নসিবে হবে না। সবাই ব্যস্ত। আমি হাসপাতালের আকাশে তাকিয়ে অপেক্ষায় থাকি কেউ যদি একটু হাসিমুখে কথা বলে। একটু সময় কেটে যায়। ব্রেইন সার্জারি হলো ৪ দিন। বউ, মেয়ে, ছেলে সবাই ব্যস্ত। ভালো থাকুক সবাই।’

তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পর আর তার ফেসবুক টাইমলাইনে দেখা যায়নি।

এরই মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইবরার টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে অপ্রয়োজনীয় ফোন বা বার্তা না পাঠানোর অনুরোধ জানান। তিনি লেখেন, ‘দয়া করে আমাকে কেউ কল বা মেসেজ করবেন না। পারলে দোয়া করেন। না পারলে মনের আনন্দে কিছু একটা পোস্ট করেন। না হয় এসে সাহায্য করেন। আর তা-ও যদি না পারেন তাহলে দিন গোনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করায়। মানুষ হন, আল্লাহ হেদায়েত দিক আপনাদের।’

Bindu Kona

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেওয়ার পাশাপাশি নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। ক্যান্সারের চিকিৎসা চলাকালেই সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের জল্পনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন গুঞ্জনে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি।

তা সত্ত্বেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফ্যান পেজে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করছেন, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি।

এদিকে ভাইরাল ভিডিও কিংবা প্রেমের গুঞ্জন—কোনো বিষয়েই এখন পর্যন্ত মুখ খোলেননি ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল। 

কাজের দিক থেকে ম্রুনাল ঠাকুর বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পূজা মেরি জান’ এবং তেলুগু সিনেমা ‘রাকা’ নিয়ে। এর মধ্যে ‘পূজা মেরি জান’-এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে এর টিজারও প্রকাশ করা হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এক যুগ পর মঞ্চে পারফর্ম করবেন কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
এক যুগ পর মঞ্চে পারফর্ম করবেন কাজী মারুফ
সংগৃহীত ছবি

প্রায় এক যুগ পর আবারও মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল ২০২৬-এর মূল আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। 

আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তার পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। অভিনয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর নিউইয়র্কের বড় পরিসরের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণকে বিশেষভাবে দেখছেন ভক্তরা।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল আরো বর্ণাঢ্য হয়ে উঠবে। সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন কাজী মারুফ।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শর্টফিল্ম, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র—এই তিন বিভাগে নির্বাচিত সিনেমা প্রদর্শিত হবে।

২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। এতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।

এ ছাড়া বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ।

নারীর ফ্লার্টে রণবীরের জবাব, ‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি’

বিনোদন ডেস্ক
নারীর ফ্লার্টে রণবীরের জবাব, ‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি’
বলিউড অভিনেতা রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুটিং সেটে এক নারী তার সঙ্গে মজা করে ফ্লার্ট করলে রণবীর নিজের স্বভাবসুলভ রসিকতায় জবাব দেন, ‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’

সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে। শুটিংয়ের মাঝে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য কাজ বন্ধ ছিল। তখন সেটের পরিবেশ স্বাভাবিক করতে ওই নারী রণবীরের সঙ্গে কথোপকথন শুরু করেন।

আলাপের একপর্যায়ে বিষয়টি মজার ছলে ফ্লার্টের দিকে গেলে রণবীর হাসতে হাসতে বলেন, ‘অনেক ফ্লার্ট করছ। আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’

রণবীরের এই মজার প্রতিক্রিয়া ভক্তদের বেশ পছন্দ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার রসবোধ ও স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করেছেন।

এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন ভালোবাসার মানুষই দরকার।’ আরেকজন লেখেন, ‘রণবীরের জবাব দেওয়ার ধরন দারুণ।’

উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান, কন্যা দুয়া পাড়ুকোন সিং-কে স্বাগত জানান। বর্তমানে তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।

কাজের দিক থেকে রণবীর সিংকে সামনে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জোম্বি থ্রিলার ‘প্রলয়’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।

হাসপাতালে ভর্তি কবীর সুমন | কালের কণ্ঠ