• ই-পেপার

নারীর ফ্লার্টে রণবীরের জবাব, ‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি’

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের জল্পনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন গুঞ্জনে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি।

তা সত্ত্বেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফ্যান পেজে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করছেন, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি।

এদিকে ভাইরাল ভিডিও কিংবা প্রেমের গুঞ্জন—কোনো বিষয়েই এখন পর্যন্ত মুখ খোলেননি ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল। 

কাজের দিক থেকে ম্রুনাল ঠাকুর বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পূজা মেরি জান’ এবং তেলুগু সিনেমা ‘রাকা’ নিয়ে। এর মধ্যে ‘পূজা মেরি জান’-এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে এর টিজারও প্রকাশ করা হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এক যুগ পর মঞ্চে পারফর্ম করবেন কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
এক যুগ পর মঞ্চে পারফর্ম করবেন কাজী মারুফ
সংগৃহীত ছবি

প্রায় এক যুগ পর আবারও মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল ২০২৬-এর মূল আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। 

আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তার পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। অভিনয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর নিউইয়র্কের বড় পরিসরের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণকে বিশেষভাবে দেখছেন ভক্তরা।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল আরো বর্ণাঢ্য হয়ে উঠবে। সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন কাজী মারুফ।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শর্টফিল্ম, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র—এই তিন বিভাগে নির্বাচিত সিনেমা প্রদর্শিত হবে।

২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। এতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।

এ ছাড়া বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ।

আন্ডারওয়ার্ল্ড ডনের ভয়ে গান গাইতে হয়েছিল কুমার শানুকে

আন্ডারওয়ার্ল্ড ডনের ভয়ে গান গাইতে হয়েছিল কুমার শানুকে

অনলাইন ডেস্ক
আন্ডারওয়ার্ল্ড ডনের ভয়ে গান গাইতে হয়েছিল কুমার শানুকে
সংগৃহীত ছবি

কর্মজীবনের অন্যতম অস্বস্তিকর ও ভীতিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি জানান, ৯০-এর দশকে দুবাইয়ে এক ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে গান গাইতে বাধ্য করা হয়েছিল। সে সময় বলিউডে অপরাধচক্রের মারাত্মক প্রভাব থাকায় নিজের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি

দুবাইয়ের সেই ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছিলেন শানু। তবে পেশাগত কারণে ও নিজের নিরাপত্তার কথা ভেবে তাকে সেই অনুষ্ঠানটি শেষ করতে হয়েছিল। সংগীতশিল্পী জানান, সেই সময়ে পরিস্থিতি এখনকার মতো ছিল না। প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে আসা অনুষ্ঠান গাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ বা সাহস কারো থাকত না। টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শানু বলেন, সেই সময়ের ভয়ার্ত পরিস্থিতি তিনি খুব কা্ছে থেকে দেখেছেন। তাই কোনো ঝুঁকির মধ্যে না গিয়ে আন্ডারওয়ার্ল্ড থেকে আসা গান গাওয়ার অনুরোধগুলো মেনে নেওয়াকেই তখনকার সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলেন। 

পরবর্তী সময়ে ওই প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে তার কাজের খাতিরে কিছুটা সুসম্পর্ক তৈরি হয়। এমনকি কোনো সমস্যায় পড়লে শানুকে সাহায্য করার প্রস্তাবও দিয়েছিলেন তারা। তবে শানু কখনোই সেই সাহায্য নিতে চাননি। তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ‘আমার দেখাশোনা করার প্রয়োজন নেই, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারব।’

কাঁধে চোট পেলেন জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
কাঁধে চোট পেলেন জুনিয়র এনটিআর
সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর কাঁধে চোট পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি আহত হয়েছেন বলে অভিনেতার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধও জানানো হয়েছে ভক্তদের।

বিবৃতিতে বলা হয়েছে, চোট পাওয়ার পরপরই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক জে মধুসূদন রাও ও চিকিৎসক আরএ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বে গঠিত একটি মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে। পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘স্বাস্থ্যপরীক্ষার পরে চিকিৎসকেরা অভিনেতাকে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

অভিনেতার টিম জানিয়েছে, জুনিয়র এনটিআরের শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা নিয়মিত নজর রাখছেন। প্রয়োজন অনুযায়ী তাঁর স্বাস্থ্যের সর্বশেষ তথ্যও প্রকাশ করা হবে। একই সঙ্গে এই সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধৈর্য, সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর টিম।

বর্তমানে পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট ছবিটির শুটিং সেটে লেগেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে ‘ড্রাগন’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে সিনেমাটির শুটিং শুরু হয়। এতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা। ২০২৭ সালের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।